Pulses: ডালের ফেনা তুলে ফেলাই কি বুদ্ধিমানের কাজ? জানুন শরীরের উপর এর প্রভাব

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: নিত্যদিনের খাবারের মেনুর সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে ডাল। বাঙালি বাড়িতে ডাল ও ভাজা ছাড়া যেন আমাদের খাবারের মেনু সম্পূর্ণ হয়না। কিন্তু ডাল (Pulses) সিদ্ধ করার সময় তার ওপরে যে ফেনা তৈরি হয় সেটি শরীরের জন্য ভাল না খারাপ তা নিয়ে অনেক মতবাদ আছে। অনেকেই ডালের ওপরে থাকা ফেনা ফেলে দেওয়া উচিৎ। এই ফেনা আমাদের শরীরের জন্য ভাল নয়। কিন্তু সত্যিই কি তাই?

আরও পড়ুন: Pulses: হজমের সমস্যায় ভুগছেন? ডাল রান্নার আগে সঠিক সময় ভিজিয়ে রাখলেই মিলবে উপকার

ডালের (Pulses) ফেনার মধ্যে থাকে নানা ধরনের উপাদান। এদের মধ্যে অন্যতম হল প্রোটিন, স্টার্চ এবং ‘স্যাফোনিন’ নামের একটি যৌগ। ডাল সিদ্ধ হওয়ার সময় এগুলি তার মধ্যে থেকেই নির্গত হয়ে বাতাসের সাথে মিশে বুদবুদ তৈরি করে। যেটি ফেনা হিসেবে আমাদের চোখে পড়ে।

তবে এটি মোটেই শরীরের জন্য খারাপ নয়। কোনো বৈজ্ঞানিক পরীক্ষা এটি প্রমাণ করতে পারেনি এখনও। তবে ডালে থাকা স্যাফোনিন যৌগ বেশি পরিমাণে আমাদের শরীরে প্রবেশ করলে পেটের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বনের জন্য আমাদের এই ফেনা তুলে ফেলে দেওয়াই ভাল।

এছাড়াও ডালের সিদ্ধ হওয়ার সাথে সাথে তার গঠনবিন্যাসে পরিবর্তন আসে। সেক্ষেত্রে ডালের ওপর সাদা ফেনা দেখতে ভাল লাগেনা। তাই অনেকেই ডালের ফেনা তুলে ফেলে দেন। তবে এই ফেনা যদি রেখেও দেন এমন কিছু ক্ষতি হবেনা। এই বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole