Migraine: মাইগ্রেনের কষ্টে নাজেহাল? শাক-সবজি ও বাদাম হতে পারে সমাধান

লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: হঠাৎ হঠাৎ আবহাওয়া পরিবর্তন (Weather Change) অনেক সময়েই মাইগ্রেনের (Migraine) সমস্যা বাড়িয়ে তোলে। কখনও ঝমঝমিয়ে বৃষ্টি আবার কখনও তীব্র রোদ— এই ওঠানামা আবহাওয়ার প্রভাব অনেকের শরীরে দেখা দেয় প্রচণ্ড মাথাব্যথা (Headache), মাথা ঘোরা (Dizziness), বমি বমি ভাব (Nausea) কিংবা জ্বরের মতো উপসর্গে। মাইগ্রেনের ব্যথা কারও ক্ষেত্রে কয়েক ঘণ্টা স্থায়ী হয়, আবার কারও ক্ষেত্রে টানা কয়েক দিন ধরে চলতে থাকে। দীর্ঘস্থায়ী ব্যথা শরীরকে ভীষণভাবে কাহিল করে তোলে। এ সমস্যার স্থায়ী চিকিৎসা (Permanent Cure) এখনও পাওয়া যায়নি। তবে ডাক্তাররা বলছেন, জীবনযাত্রায় (Lifestyle) কিছু পরিবর্তন আনা এবং নিয়মিত স্বাস্থ্যকর খাবার (Healthy Diet) গ্রহণ করলেই মাইগ্রেন নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়ে যায়।

আরও পড়ুন: Fraud Case: ৫ ঘণ্টার জেরা, ৬০ কোটি টাকার প্রতারণায় শিল্পার বয়ান রেকর্ড করল ইওডব্লিউ

শরীরে পর্যাপ্ত জল (Hydration) রাখা মাইগ্রেন নিয়ন্ত্রণের অন্যতম উপায়। প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস জল খেলে মাথাব্যথা অনেকটাই কমানো সম্ভব। এর পাশাপাশি, কিছু খাবার ডায়েটে (Diet Plan) রাখলে মাইগ্রেনের কষ্ট থেকে স্বস্তি পাওয়া যায়। দেখে নেওয়া যাক, কোন কোন খাবার মাইগ্রেন প্রতিরোধে কার্যকর হতে পারে।

Cup of ginger tea with ginger root around

আদা চা : মাইগ্রেনের সঙ্গে বমি ভাব ও অস্বস্তি প্রায়শই যুক্ত থাকে। আদায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট (Antioxidant) ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি (Anti-inflammatory) উপাদান বমিভাব কমাতে ও মাথাব্যথা প্রশমনে সাহায্য করে। গরম আদা চায়ে কয়েক চুমুক ব্যথা উপশমে কার্যকর।

বাদাম: কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট— এ ধরনের বাদামে প্রচুর ম্যাগনেশিয়াম (Magnesium) থাকে। গবেষণায় দেখা গিয়েছে, শরীরে পর্যাপ্ত ম্যাগনেশিয়াম থাকলে মাইগ্রেনের ঝুঁকি অনেকটাই কমে। তাই প্রতিদিনের খাবারে বাদাম যুক্ত করা মাইগ্রেন রোগীদের জন্য উপকারী।

কলা:খালি পেটে রক্তে শর্করা কমে গেলে (Hypoglycemia) মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। কলা দ্রুত এনার্জি (Energy) যোগায় এবং শরীর চাঙ্গা করে। এছাড়া কলায় থাকা ম্যাগনেশিয়ামও মাথাব্যথা কমাতে সাহায্য করে। তাই মাথা ধরলে তৎক্ষণাৎ একটি কলা খেলে উপকার মিলতে পারে।

শাকসবজি : বিশেষ করে পালংশাকে ভিটামিন বি৬, বি১২, ফলিক অ্যাসিড (Folic Acid) ও ম্যাগনেশিয়াম থাকে, যা মাইগ্রেন নিয়ন্ত্রণে বিশেষ কার্যকর। নিয়মিত ডায়েটে শাক রাখলে শরীর সুস্থ থাকে এবং মাথাব্যথার প্রকোপও কমে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সব মিলিয়ে, পর্যাপ্ত জল পান, পুষ্টিকর খাদ্যাভ্যাস (Nutrition) এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা (Healthy Lifestyle) মেনে চললে মাইগ্রেনের যন্ত্রণা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। ওষুধের পাশাপাশি এই প্রাকৃতিক উপায়গুলি মেনে চললে দীর্ঘমেয়াদে আরাম পাওয়া যায়।