তারাপীঠে ৯ জনের মর্মান্তিক মৃত্যুতে এক ধাক্কায় বন্ধ ১৫টি লজ, কোন কোন বড় হোটেল পড়তে চলেছে পুলিশের তালাবন্ধের মুখে?

নিউজপোল ব্যুরো: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার নড়েচড়ে বসল প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থায় একাধিক গাফিলতির অভিযোগ সামনে আসতেই চণ্ডীপুর এলাকার ১৫টি হোটেল ও লজ বন্ধের নির্দেশ দিল রামপুরহাট মহকুমা প্রশাসন। মঙ্গলবার রামপুরহাটের SDO-র তরফে সংশ্লিষ্ট হোটেলগুলিকে নোটিস পাঠানোর কথা জানানো হয়েছে। প্রশাসনের বক্তব্য, একাধিক জায়গায় ফায়ার লাইসেন্স, বিদ্যুৎ সংযোগ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে সমস্যা রয়েছে। আগে […]

Continue Reading

আশিসের মৃত্যুর নেপথ্যে কি শুধু আত্মহত্যা, নাকি লুকিয়ে আরও বড় রহস্য? এবার তথ্য পেতে বাড়িতে ফরেন্সিক

নিউজপোল ব্যুরো: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এবার জোরালো তদন্তের দাবি উঠল। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, এই মৃত্যুর পিছনে এমন কোনও কারণ রয়েছে কি না, যা এখনও সামনে আসেনি, তা খতিয়ে দেখা দরকার। চিঠিতে ঋতব্রত বিশেষ করে তারাপীঠ–রামপুরহাট ডেভেলপমেন্ট […]

Continue Reading

রামপুরহাটে দলীয় কার্যালয়েই ঝুলছে প্রাক্তন ডেপুটি স্পিকারের লাশ! আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে হাড়হিম কাণ্ড বীরভূমে

নিউজপোল ব্যুরো: রামপুরহাটে প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির লাগোয়া দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। একসময় বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্ব সামলানো এই প্রবীণ নেতার এমন পরিণতি ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ কী, তা খতিয়ে […]

Continue Reading

১৫ দিনে ৩টি জঙ্গি মডিউল গুঁড়ো করল STF! পাকিস্তানে বসে বঙ্গে মগজধোলাইয়ের হাড়হিম ছক বানচাল, জালে আরও ৩ খতরনাক ISI চর

নিউজপোল ব্যুরো: একদিকে যখন ‘ঋতব্রত তৃণমূল’-এর বিদ্রোহী শিবির নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, কিংবা দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘সোনিয়া গান্ধী কি সব আইন-কানুন ভুলে গেছেন?’—এই জাতীয় রাজনৈতিক তরজায় মেতে রয়েছে গোটা দেশ, ঠিক তখনই বাংলার বুকে নিঃশব্দে বিছানো হচ্ছিল এক সর্বনাশা জাল! রাজনৈতিক ডামাডোলের মাঝেই রাজ্য পুলিশের এসটিএফ (STF)-এর জালে ধরা পড়ল তিন-তিনটি ভয়ঙ্কর জঙ্গি মডিউল। […]

Continue Reading

বন্দে মাতরম গাওয়ার সময় এ কী করলেন কংগ্রেস নেত্রী! ‘সোনিয়া গান্ধী কি সব আইন-কানুন ভুলে গেছেন?’ দেশজুড়ে চরম বিতর্ক

নিউজপোল ব্যুরো: সোনিয়া গান্ধী কি সব আইন-কানুন বা নিয়ম-নীতি একেবারে ভুলেই গেছেন? ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে কংগ্রেস সদর দপ্তরে ‘বন্দে মাতরম’ পরিবেশন চলাকালীন দলনেত্রীর একটি বিতর্কিত অঙ্গভঙ্গির ভিডিও সামনে আসতেই ঠিক এই প্রশ্নই আছড়ে পড়েছে দেশের রাজনৈতিক মহলে! জাতীয় গানের মতো এক চরম সংবেদনশীল মুহূর্তে সোনিয়া গান্ধী ও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে নিজেদের মধ্যে […]

Continue Reading

টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার অনুব্রতর প্রাক্তন রক্ষীর ডেরায় পুলিশের মেগা অপারেশন? তবে কি সাইগেল হোসেনের ফ্ল্যাট থেকে মিলবে বিপুল নগদ?

নিউজপোল ব্যুরো: বীরভূমের কয়লা, বালি ও পাথর ব্যবসার আড়ালে চলা হাজার কোটি টাকার বেআইনি সাম্রাজ্যের শিকড় উপড়ে ফেলতে এবার নজিরবিহীন অ্যাকশন মোডে নামল জেলা পুলিশ। পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের বিপুল দুর্নীতির খোঁজে শনিবার সকাল থেকেই বোলপুরের দুটি আলাদা ডেরায় যুগপৎ সাঁড়াশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। এ বোলপুর বাইপাসের একটি বিলাসবহুল আবাসন […]

Continue Reading

৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের মাঝেই STF-র মেগা অপারেশন, কোচবিহার সীমান্ত থেকে ধৃত ৩, মিলল ISI ও জাল নোটের হাড়হিম যোগসূত্র

নিউজপোল ব্যুরো: ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ঠিক পূর্বমুহূর্তে রাজ্যে ফের বড়সড় জঙ্গি ও গুপ্তচর চক্রের পর্দাফাঁস করল রাজ্য পুলিশের এসটিএফ (STF)। এ বার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কোচবিহারের সাহেবগঞ্জ থেকে পাকিস্তানের হয়ে চক্রান্ত ও গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে গ্রেফতার করা হলো ৩ জন সন্দেহভাজনকে। ধৃতদের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বর অভিযোগ উঠেছে— ভারতীয় মোবাইল সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানের […]

Continue Reading

হত্যা নাকি আত্মহত্যা? NRS -এর নার্সের দুই কনুইয়ে সূঁচ ফোটার টাটকা দাগ! অক্সিজেনের অভাবে নীল হয়েছিল শরীর! ময়নাতদন্তের রিপোর্টে মিলল মৃত্যুর আসল রহস্য

নিউজপোল ব্যুরো: কলকাতার অন্যতম শীর্ষ সরকারি হাসপাতাল নীলরতন সরকার মেডিক্যাল কলেজের (NRS) স্ত্রীরোগ বিভাগে ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বুধবার গভীর রাতে অ্যান্টিনেটাল ওয়ার্ড লাগোয়া শৌচাগারের দরজা ভেঙে উদ্ধার করা হলো তরুণী নার্সিং স্টাফ রূপালী বর্মণের নিথর দেহ। সময় যত গড়াচ্ছে, এই রহস্যমৃত্যুর পরতে পরতে জমে উঠছে এক অতল ধোঁয়াশা। […]

Continue Reading

অভয়াকাণ্ডে তথ্যপ্রমাণ ধ্বংস ও জোর করে দাহ করার অপরাধে এবার খড়দা থেকে গ্রেফতার সঞ্জীব, ওড়িশা থেকে ধৃত প্রভাবশালী নির্মল ঘোষ

নিউজপোল ব্যুরো: অভয়া হত্যাকাণ্ডে এতদিনে সবচেয়ে বড় আইনি বিস্ফোরণ! তদন্তের মোড় এক ধাক্কায় ঘুরিয়ে দিয়ে জালে জড়াল শাসকদলের দুই প্রভাবশালী নেতা। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি ও অভয়ার বাবার দেওয়া নতুন এফআইআর-এর পরেই অল-আউট অভিযানে নেমে তৃণমূলের প্রভাবশালী নেতা নির্মল ঘোষের পর এবার খড়দা থেকে গ্রেফতার করা হলো তাঁর ঘনিষ্ঠ শাগরেদ তথা প্রবীণ তৃণমূল নেতা সঞ্জীব মুখোপাধ্যায়কে। […]

Continue Reading

NRS -এর শৌচাগার থেকে উদ্ধার নার্সের নিথর দেহ, সাতসকালেই হাড়হিম করা আতঙ্ক তিলোত্তমায়! ঠিক কী ঘটেছিল কালরাতে?

নিউজপোল ব্যুরো: নাইট ডিউটি করতে এসেছিলেন। কাজের মাঝেই হঠাৎ শৌচাগারে যান। কিন্তু দীর্ঘক্ষণ পরেও আর ফিরলেন না। সহকর্মীরা ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে শেষ পর্যন্ত দরজা ভাঙেন। ভিতরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বছর ৩০-এর এক নার্সকে। চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (NRS)-এর এই ঘটনায় […]

Continue Reading