স্বাধীনতা দিবসের আগেই বঙ্গে বড় নাশকতার ছক? হাবড়ায় ধৃত রানা রউফের ফোনে মিলল ISI-এর হাড়হিম কোডেড মেসেজ

নিউজপোল ব্যুরো: স্বাধীনতা দিবসের আগে উত্তর ২৪ পরগনার হাবড়ায় এক ব্যক্তিকে গ্রেফতার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, ধৃত রানা রউফ ওরফে ওয়াহাব আলমের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর যোগাযোগের সন্দেহ রয়েছে। তাঁর বিরুদ্ধে দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও পাচারের মতো গুরুতর অভিযোগও উঠেছে। তবে এই সমস্ত অভিযোগ এখনও তদন্তের আওতায় রয়েছে। STF […]

Continue Reading

সেপ্টেম্বরের ১৪ তারিখেই কি খেলা খতম? রেড কর্নারের পর এবার বিশ্বখ্যাত টুলুর এবার ঘটিবাটি বিক্রির দশা

নিউজপোল ব্যুরো:  বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে এবার আরও বড় পদক্ষেপের কথা সামনে আনলেন সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। তাঁর দাবি, টুলুর বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এবার তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি হয়েছে বলেও আদালতে জানানো হয়েছে। পাশাপাশি আগামী ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার মধ্যে টুলুকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া […]

Continue Reading

ঠিক কী ঘটেছিল সেই অভিশপ্ত রাতে? অভয়ার ধর্ষণ-খুনের পর্দাফাঁস করতে সেদিনের অন-ডিউটি ডাক্তার ও নার্সদের জেরা করছে CBI

নিউজপোল ব্যুরো: ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে যে ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, সেই রাতের ঘটনাপ্রবাহ আরও একবার খতিয়ে দেখতে শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। ওই রাতে হাসপাতালে কর্তব্যরত ছিলেন এমন বেশ কয়েকজন নার্স, চিকিৎসক এবং অন্যান্য কর্মীকে চলতি সপ্তাহে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের […]

Continue Reading

মাঠের হিরো মাঠের বাইরে ভিলেন? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের মারাত্মক অভিযোগে গ্রেপ্তার অভিষেক পোড়েল

নিউজপোল ব্যুরো: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হল বাংলার ক্রিকেটার ও উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলকে। মগরা থানার পুলিশ তাঁকে কলকাতা থেকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আগেই কলকাতা হাইকোর্টের তরফে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগকারী তরুণী একজন ডাক্তারি পড়ুয়া। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত […]

Continue Reading

অভয়ার দেহ তড়িঘড়ি দাহ কেন? মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন FIR ,নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নিউজপোল ব্যুরো: রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরপরই ফের নতুন করে খুলে গেল বহুল চর্চিত আরজি কর কাণ্ডের ফাইল। নিহত তরুণী চিকিৎসক-পড়ুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিনই সিবিআই তদন্তের পাশাপাশি রাজ্য স্তরে সম্পূর্ণ পৃথক একটি এফআইআর দায়ের করার নির্দেশ দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবারের সেই সিদ্ধান্তের পর ২৪ ঘণ্টার মধ্যেই, অর্থাৎ সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে লিখিত অভিযোগ জানান […]

Continue Reading

এবার সোজা হাই কোর্টের দোরগোড়ায় অভিষেকের PA! ৪টি এফআইআর খারিজ ও রক্ষাকবচের আশায় আজ বড় আইনি লড়াইয়ে সুমিত রায়!

নিউজপোল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াইয়ের মাঝেই এবার উচ্চ আদালতের নজর তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়ের ওপর। শালবনির জমি বিতর্ক এবং ডেবরায় চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার একাধিক মামলায় সিআইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর, আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সুমিতের দায়ের করা ৪টি পৃথক মামলার জরুরি শুনানি হতে পারে। সোমবারই সুমিতের আইনজীবী হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ […]

Continue Reading

১৫ দিনে ৭ বার ঠিকানা বদল! ভিআইপি রোডে ব্যবসায়ীকে হুমকির অভিযোগ, অদিতির স্বামীর বিরুদ্ধে খুলল ‘প্যান্ডোরার বাক্স’

নিউজপোল ব্যুরো: পুলিশের চোখে ধুলো দিতে ১৫ দিনে অন্তত সাত-সাতবার আস্তানা বদলে ভূভারত ঘুরেছিলেন বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। এবার গ্রেফতারির ঠিক ৩৫ দিনের মাথায় বারাসত আদালতে তাঁর বিরুদ্ধে বিশাল চার্জশিট পেশ করল বিধাননগর কমিশনারেটের গঠিত ৮ সদস্যের সিট (SIT)। আর চার্জশিট জমা […]

Continue Reading

মালদায় উদ্ধার প্রথম শ্রেণির ছাত্রের নিথর দেহ!মালদায় ৭ বছরের খুদে পড়ুয়াকে গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে

নিউজপোল ব্যুরো: মাত্র সাত বছর বয়সেই থেমে গেল তার জীবন। মালদার বৈষ্ণবনগর থানার পুরাতন ১৮ মাইল এলাকায় এক শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আর এই ঘটনায় তার সৎ মায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটি স্থানীয় একটি বেসরকারি স্কুলের […]

Continue Reading

জমি দখল ও হিংসার অভিযোগে গ্রেফতার সনৎ দে, তৃণমূল বিধায়ক গ্রেফতার হতেই ফাঁস পার্থ ভৌমিকের ছায়াসঙ্গীর

নিউজপোল ব্যুরো: একসময় অ্যাম্বুল্যান্স চালাতেন। তারপর রাজনীতিতে উঠে এসে নৈহাটির বিধায়ক। সময়ের সঙ্গে তাঁর বিরুদ্ধে বিপুল সম্পত্তির মালিক হওয়ার অভিযোগও সামনে আসে। এবার একাধিক গুরুতর অভিযোগের তদন্তে নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে-কে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, জবরদখল, জাল ওষুধের ব্যবসা এবং ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মতো একাধিক অভিযোগ রয়েছে বলে […]

Continue Reading

রক্ষাকবচ মিলেও স্বস্তি নেই! নতুন ৪ মামলায় ফের চাপে সুমিত রায়, হাইকোর্টেও মিলল না তড়িঘড়ি শুনানির সুযোগ

নিউজপোল ব্যুরো: আইনি লড়াইয়ে একের পর এক অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেও সুমিত রায়ের অস্বস্তি এখনও কাটেনি। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের দুটি পৃথক মামলায় তিনি সাময়িক স্বস্তি পেলেও নতুন করে চারটি এফআইআর দায়ের হওয়ায় ফের বাড়ছে গ্রেফতারির আশঙ্কা। সেই কারণেই সব মামলায় একসঙ্গে আইনি সুরক্ষা চেয়ে আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে দ্রুত শুনানির আবেদন […]

Continue Reading