দেবরাজের সিন্ডিকেট রাজের অধ্যায় এবার শেষ? গ্রেপ্তারের ৩৫ দিন পরেই আদালতে দেবরাজের কুকীর্তির খতিয়ান পেশ STF-এর

নিউজপোল ব্যুরো: বাগুইআটির একসময়ের অপরাজেয় দাপুটে নেতা ও প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে শেষমেশ চূড়ান্ত আইনি খাঁড়া নেমে এল! তোলাবাজি, সিন্ডিকেটরাজ, আর কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়ার ঠিক ৩৫ দিনের মাথায় বারাসাত আদালতে পেশ করা হলো দেবরাজের চার্জশিট। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর দেওয়া এই চার্জশিটে বিধাননগরের প্রাক্তন […]

Continue Reading

১০ লক্ষের বেশি পরিবারে বড় সুখবর! আবাস প্রকল্পে ৬,১২২ কোটির আর্থিক সহায়তা

নিউজপোল ব্যুরো: গ্রাম বাংলার মানুষের মাথার উপর নিরাপদ পাকা ছাদ নিশ্চিত করতে আরও এক ধাপ এগোল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের আবাস প্রকল্পের আওতায় বাড়ি তৈরির কাজ এগিয়ে নিয়ে যেতে ১০ লক্ষ ২০ হাজারেরও বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠানো হয়েছে। এই খাতে মোট ৬ হাজার ১২২ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। যাঁরা […]

Continue Reading

সাড়ে ৩ কোটির প্লাজমা পাচার, স্বাস্থ্য ভবনের হানায় তালা ঝুলল হাজরার নামি ব্লাড ব্যাংকে!

নিউজপোল ব্যুরো: রাজ্যে বেআইনি রক্ত ও প্লাজমা কারবারের অভিযোগে বড় পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর। কলকাতার পিপলস ব্লাড ব্যাঙ্কের সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আপাতত এই বেসরকারি ব্লাড ব্যাঙ্ক আর নতুন করে রক্ত সংগ্রহ বা সংরক্ষণও করতে পারবে না। একইসঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার ২৮টি ডায়াগনস্টিক সেন্টারকেও প্রয়োজনীয় নথি […]

Continue Reading

ডায়মন্ড হারবারে ভুয়ো করোনা টেস্টের বিরাট স্ক্যাম? সরাসরি নিশানায় অভিষেক, তদন্তে এনএমসি

নিউজপোল ব্যুরো: করোনা মহামারীর ভয়াবহ সময়ে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে আয়োজিত মেগা ‘কোভিড-১৯ টেস্টিং ড্রাইভ’ নিয়ে বিস্ফোরক জালিয়াতির অভিযোগ উঠল। তৎকালীন এই মেগা ড্রাইভটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একক উদ্যোগে শুরু হয়েছিল বলে দাবি করা হয়। কিন্তু অভিযোগ উঠে এসেছে, সেখানে নাকি কোনো ট্রেনিং না থাকা অদক্ষ কর্মী ও ডাক্তারদের দিয়ে সাধারণ মানুষের লাখ লাখ টাকার […]

Continue Reading

ই-২০ পেট্রল ইস্যুতে পুলিশের বাধা উড়িয়ে বেলা ১২টায় মোদীর বাসভবন ঘেরাও করার ডাক দিয়েছেন কেজরিওয়াল

নিউজপোল ব্যুরো: পেট্রোলিয়াম পণ্যে ‘E20’ বা ২০ শতাংশ ইথানল মেশানোর সিদ্ধান্তের প্রতিবাদে মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ময়দানে নামলেন আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার দিল্লির ৭ নম্বর লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবন অভিযানের ডাক দিয়েছেন তিনি। মাত্র ১০০ জন অনুগামীকে নিয়ে এই প্রতিবাদ মিছিল করার পরিকল্পনা থাকলেও দিল্লি পুলিশ নিরাপত্তার স্বার্থে […]

Continue Reading

জঙ্গি তদন্তে আরও এক ধাপ এগোল STF, হামিম-অর্পিতার পর বেলিলিয়াস রোড থেকে গ্রেপ্তার তাঁদের ঘনিষ্ঠ সহযোগী আদিত্য সিং

নিউজপোল ব্যুরো: হামিম মণ্ডল ও অর্পিতাকে গ্রেফতারের পর এবার তাঁদের ঘনিষ্ঠ সহযোগী আদিত্য সিং ওরফে রাজুকে গ্রেফতার করেছে বেঙ্গল STF। তদন্তকারীদের দাবি, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং তা হামিমের কাছে পৌঁছে দেওয়ার কাজে তাঁর ভূমিকা থাকতে পারে। STF সূত্রে জানা গিয়েছে, হাওড়ার বেলিলিয়াস রোড এলাকা থেকে আদিত্য সিংকে গ্রেফতার করা হয়েছে। ধৃত হামিম মণ্ডল এবং অর্পিতাকে […]

Continue Reading

নিজের ঘরেই পড়ে রয়েছে মেয়ের ক্ষতবিক্ষত লাশ! ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের পর গোপনাঙ্গে রড ঢুকিয়ে খুনের নৃশংস অভিযোগ

নিউজপোল ব্যুরো: একটি উৎসবের দিন শেষ হতে না হতেই নেমে এল গভীর শোক। আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠান থেকে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ১৫ বছরের এক কিশোরীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অসমের হাইলাকান্দি জেলায়। বাড়ির ভিতর থেকে এমন অবস্থায় তার দেহ উদ্ধার হয় যে পরিবারের সদস্যদের পক্ষে প্রথমে তাকে চিনে নেওয়াও কঠিন হয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা […]

Continue Reading

টুলু মণ্ডলের ২২০ কোটির কালো সাম্রাজ্যের আসল রহস্য ফাঁস পাশাপাশি সিমেন্ট গোডাউন থেকে মিলল জাল DCR ছাপার প্রিন্টিং মেশিন!

নিউজপোল ব্যুরো: নগদ টাকা, সোনা, জমি, ব্যাঙ্কের স্থায়ী আমানত থেকে শুরু করে জাল DCR ছাপানোর প্রিন্টিং মেশিন— তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। বীরভূমের পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে এবার আরও বড় সাফল্য পেল পুলিশ। তদন্তকারী সংস্থার দাবি, এখনও পর্যন্ত নগদ টাকা, সোনা, জমি এবং ব্যাঙ্কে থাকা অর্থ […]

Continue Reading

ইনস্টাগ্রাম রিলসই বাঁচাল প্রাণ! তিন কিশোরীকে পাচারের মেগা ছক বানচাল করল পঞ্চসায়র থানা

নিউজপোল ব্যুরো: ইনস্টাগ্রামে পোস্ট করা মাত্র কয়েক সেকেন্ডের একটি রিলসই হয়ে উঠল সবচেয়ে বড় সূত্র। সেই ভিডিওর ভিত্তিতেই দ্রুত পদক্ষেপ করে পঞ্চসায়র থানার পুলিশ তিন কিশোরীকে সম্ভাব্য পাচারের হাত থেকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনাটি শুরু হয় ২৭ জুলাই সন্ধ্যায়। রাত আটটার কিছু আগে পঞ্চসায়রের শহিদ স্মৃতি কলোনি এলাকার তিনটি পরিবার থানায় পৌঁছে জানায়, […]

Continue Reading

বীরভূমে আক্ষরিক অর্থেই বেরোচ্ছে টাকার পাহাড়, জাল DCR কাণ্ডে বীরভূমের টুলুর মোট ১৩৫ কোটি ৫০ লাখ জব্দ করল পুলিশ

নিউজপোল ব্যুরো: বীরভূমের পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন তথ্য। এবার তদন্তকারীদের হাতে এসেছে আরও বড় সাফল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুলু মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা আরও ৪২ কোটি ৫০ লক্ষ টাকা ফ্রিজ করা হয়েছে। এর ফলে তাঁর নামে ফ্রিজ হওয়া মোট টাকার পরিমাণ বেড়ে দাঁড়াল ১৩৫ […]

Continue Reading