সাউথ পয়েন্ট স্কুলে দুই ছাত্রের বচসা, সহপাঠীকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ

নিউজপোল ব্যুরো:  বুধবার দুপুরে কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে বিশৃঙ্খল পরিস্থিতি। নবম শ্রেণির এক ছাত্র তার সহপাঠীর উপর ছুরি চালায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরে। জানা গিয়েছে, দুই ছাত্রের মধ্যে প্রথমে কথা বাদানুবাদ হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, হোমটাস্কের কাজে ব্যবহারের জন্য থাকা একটি ছুরি দিয়েই এক ছাত্র তার […]

Continue Reading

হরিদেবপুরের ক্লাবে হামলায় রাজনৈতিক যোগের অভিযোগ, পুজো নিয়ে বাড়ছে সংশয়

নিউজপোল ব্যুরো:পুজোর আর ক’টা দিন বাকি। তার আগেই হরিদেবপুরের অজেয় সংহতি ক্লাবে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে প্রায় ১০–১৫ জন যুবক ক্লাবে ঢুকে ভাঙচুর ও মারধর চালায় বলে অভিযোগ। হামলাকারীদের কয়েক জনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি ক্লাব সদস্যদের। ঘটনায় এক সদস্যকে বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্লাব কর্তৃপক্ষের […]

Continue Reading

এসআরএফটিআইয়ে উত্তেজনার রেশ, ক্যাম্পাসের বাইরে যেতে ভয় ভিন রাজ্যের পড়ুয়াদের

নিউজপোল ব্যুরো:সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এ রবিবারের সংঘর্ষের পরও কাটেনি উত্তেজনার রেশ। ঘটনার ২৪ ঘণ্টা পরেও নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন বহু পড়ুয়া। বিশেষ করে ভিন রাজ্য এবং কলকাতার বাইরে থেকে আসা ছাত্রছাত্রীদের অনেকেই প্রয়োজন ছাড়া ক্যাম্পাসের বাইরে বেরোচ্ছেন না। কেউ কেউ আবার বন্ধুদের হস্টেল রুমে আশ্রয় নিয়ে থাকছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতির কথা […]

Continue Reading

বিসর্জনে বড় বদল! এবার ক্রেন নয়, ট্রলিতে হবে প্রতিমার সাত পাক

নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে। এর মধ্যেই বিসর্জন ঘিরে বড় বদলের সিদ্ধান্ত সামনে এসেছে। কলকাতা পুরসভার প্রস্তুতি বৈঠকে ঠিক হয়েছে, এবার প্রতিমা বিসর্জনের সময় সাত পাক ঘোরানোর ক্ষেত্রে ক্রেন ব্যবহার করা হবে না। পরিবর্তে বড় প্রতিমাগুলিকে ট্রলির উপর বসিয়ে ট্রলিসমেত সাত পাক ঘোরানো হবে। জানা গিয়েছে, ছোট প্রতিমাগুলি বিসর্জন-সহকারীদের হাতেই সাত পাক ঘোরানো হবে। তবে […]

Continue Reading

পুদুচেরি থেকে বিমানে কলকাতা, ‘দাদা’র বাড়িতে খুদেদের স্বপ্নপূরণ! সৌরভের সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত পড়ুয়ারা

নিউজপোল ব্যুরো:প্রিয় ক্রিকেট তারকার সঙ্গে একবার দেখা করার ইচ্ছে ছিল। সেই ইচ্ছেটাই এবার সত্যি হল পুদুচেরির একদল স্কুলপড়ুয়ার। প্রথমবার বিমানে চেপে কলকাতায় এসে শুক্রবার বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় ২০ থেকে ২২ জন পড়ুয়া। সামনে সৌরভকে দেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে মেতে ওঠে খুদেরা। ‘ফ্লাইটস অফ ফ্যান্টাসি’ নামে একটি উদ্যোগের মাধ্যমে পড়ুয়াদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। পুদুচেরি […]

Continue Reading

মহালয়ায় ইডেনে মেগা আয়োজন, মোদি-শুভেন্দুর স্টেডিয়াম পরিক্রমার পরিকল্পনা

নিউজপোল ব্যুরো:মহালয়ার পুণ্যলগ্নে কলকাতার ইডেন গার্ডেন্সে দুর্গোৎসবের সূচনাকে ঘিরে হতে চলেছে বর্ণাঢ্য আয়োজন। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইডেনে প্রবেশের আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর খোলা জিপে মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে গোটা স্টেডিয়াম পরিক্রমা করার পরিকল্পনা করা হয়েছে। এই বিশেষ মুহূর্তকে […]

Continue Reading

পুজোর আগে নিউটাউনের শপিং মলে চাঞ্চল্য, বন্ধুর গলায় ছুরির কোপ

নিউজপোল ব্যুরো: পুজোর আগে নিউটাউনের একটি শপিং মলে বুধবার বিকেলে আচমকা উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিড়ে ঠাসা শপিং মলের ভিতর কয়েকজন বন্ধুর মধ্যে বচসাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘটনায় দু’জন গুরুতর জখম হয়েছেন। পুলিশ এক যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকজন বন্ধু শপিং মলের ভিতরে বসে ঠান্ডা পানীয় ও কফি খাচ্ছিলেন। সেই সময় তাঁদের […]

Continue Reading

গালিফ স্ট্রিটের সখের হাটে বেআইনি পোষ্য বিক্রি বন্ধের নির্দেশ হাইকোর্টের

নিউজপোল ব্যুরো: শতাব্দীপ্রাচীন কলকাতার গালিফ স্ট্রিটের সখের হাটে এবার বেআইনি পোষ্য বিক্রিতে লাগাম। পাখি, মাছ, কুকুরছানা-সহ বিভিন্ন ধরনের পোষ্য বেআইনিভাবে বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দেওয়ার পর রবিবার থেকেই তা কার্যকর করার কথা ছিল। সেই মতো এদিন সকাল থেকে গালিফ স্ট্রিটের সখের হাটে নজরদারি চালায় কলকাতা পুলিশ ও শুল্ক দফতরের আধিকারিকরা। […]

Continue Reading

প্রাক্তন বিধায়কের বাড়ি ও পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ, উত্তপ্ত বিজয়গড়

নিউজপোল ব্যুরো: কলকাতার ৯৬ নম্বর ওয়ার্ডের বিজয়গড় এলাকায় রাতের ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি-ঘনিষ্ঠ প্রায় একশো জনের একটি দল যাদবপুরের প্রাক্তন বিধায়ক দেবব্রত (মলয়) মজুমদারের বাড়িতে হামলা চালায়। তাদের দাবি, বাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি শারীরিক হামলাও চালানো হয়। তৃণমূলের আরও অভিযোগ, হামলার প্রতিবাদ করতে এবং পরিস্থিতি সামাল দিতে এলাকার সাধারণ মানুষ […]

Continue Reading

Weather Update: বঙ্গে ফের দুর্যোগের চোখরাঙানি, কলকাতা-সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

নিউজপোল ব্যুরো: সকাল হতেই বদলে গেল আকাশের চেহারা। ঘন কালো মেঘে ঢেকে গেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রবিবার, ২০ সেপ্টেম্বর কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। […]

Continue Reading