উচ্ছেদ অভিযান না রাজনৈতিক সংঘাত? গ্রেপ্তার সৃজন ভট্টাচার্য! যাদবপুরে উত্তপ্ত পরিস্থিতি, চাপে প্রশাসন

নিউজপোল ব্যুরোঃ রবিবার গভীর রাতে যাদবপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বেআইনি দোকান ও গুমটি সরানোর উদ্দেশ্যে প্রশাসনের অভিযান শুরু হতেই প্রতিবাদে সামিল হন বামপন্থী দলের সংগ্রামী সৃজনসহ একাধিক বামপন্থী ও কংগ্রেস সমর্থক নেতা-কর্মী, স্থানীয় বাসিন্দা এবং কিছু ছাত্রছাত্রী। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে এবং পরে সংঘর্ষের অভিযোগ […]

Continue Reading

গড়িয়ার আবাসনে হইচই! ফ্ল্যাট-বিতর্ক ঘিরে চাপে পুলিশ আধিকারিক

নিউজপোল ব্যুরো: দক্ষিণ কলকাতার গড়িয়ার মহামায়াতলা এলাকার একটি আবাসনকে কেন্দ্র করে নতুন বিতর্ক সামনে এসেছে। এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে, শান্তি দাস নামে ওই পুলিশ আধিকারিক নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে আবাসনের একটি নির্দিষ্ট ফ্ল্যাটে যান। সেখানে গিয়ে তিনি […]

Continue Reading

আকাশ ভাঙা বৃষ্টির সতর্কতা! সপ্তাহভর ভিজবে বাংলা, উত্তরবঙ্গে সপ্তাহের শুরুতেই সতর্কবার্তা

নিউজপোল ব্যুরোঃ সপ্তাহের শুরুতেই আবহাওয়ার বড় বার্তা। উত্তরবঙ্গের একাধিক জেলায় সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির দাপট দেখা যেতে পারে। কলকাতার বেশিরভাগ এলাকাতেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, সপ্তাহজুড়েই রাজ্যের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। […]

Continue Reading

মাছ নয়, পুকুর থেকে উঠল বন্দুক! সন্দেশখালির জলে লুকিয়ে ছিল কার গোপন অস্ত্রভাণ্ডার?

নিউজপোল ব্যুরোঃ সন্দেশখালিতে ফের চাঞ্চল্যকর ঘটনা। এবার এক তৃণমূল নেতার বাড়ি সংলগ্ন পুকুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় শোরগোল হয়ে উঠেছে গোটা এলাকা। বিশেষ টাস্ক ফোর্স (STF)-এর অভিযানে এই উদ্ধার ঘিরে শুরু হয়েছে তদন্ত।(STF) – এর সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির মণিপুর এলাকার বাসিন্দা এবং প্রভাবশালী তৃণমূল নেতা রবিন দাস ও তাঁর ভাই গোপাল দাসের […]

Continue Reading

২৪ ঘণ্টার নাটকীয় খোঁজাখুঁজির পর শওকত মোল্লা তদন্তকারীদের হাতে। এবার সবার নজর একটাই প্রশ্নে— বিস্ফোরণ মামলার তদন্তে কোন দিকে মোড় নেবে এই বহুচর্চিত তদন্ত, সেটাই এখন দেখার

নিউজপোল ব্যুরো: ভোটের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণকাণ্ডের তদন্তে নতুন মোড় এল। দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ফের চর্চা শুরু হয়েছে। তদন্ত সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) একটি দল শওকত মোল্লার জীবনতলার বাড়িতে পৌঁছয়। তবে সেখানে […]

Continue Reading

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জৌরির জঙ্গলে হাই অ্যালার্ট! ১৫ দিনেও শেষ নয় জঙ্গি খোঁজার অভিযান

নিউজপোল ব্যুরোঃ জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান এখনও চলমান। টানা ১৫ দিন ধরে চলা এই অভিযানে অংশ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ। নিরাপত্তা বাহিনীর লক্ষ্য, পাহাড়ি ও বনাঞ্চলে লুকিয়ে থাকা সন্দেহভাজনদের খুজে বের করা। সূত্রের খবর, রাজৌরির মানজাকোট সেক্টরের গম্ভীর মুঘলান এবং ডোরিমাল এলাকার […]

Continue Reading

জ্যৈষ্ঠের দিনে মেঘ-রোদ্দুরের লুকোচুরি, গরমের মাঝেই মিলতে পারে খানিক স্বস্তি

নিউজপোল ব্যুরো: শনিবারের আবহাওয়ায় একদিকে যেমন গরম থাকবে, তেমনই অন্যদিকে দেখা মিলতে পারে মেঘ ও বাতাসের প্রভাবে কিছুটা স্বস্তির। দিনের শুরুটা হবে তুলনামূলক উষ্ণপরিবেশে। সকালবেলায় তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পারদ ঊর্ধ্বমুখী হবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। যদিও […]

Continue Reading

চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ রোপণের লক্ষ্য, পরিবেশ রক্ষায় বিশেষ উদ্যোগ সরকারের বিশ্ব পরিবেশ দিবসে ৬ লক্ষ ফলের গাছ লাগানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউজপোল ব্যুরো: পরিবেশ রক্ষাকে আরও শক্তিশালী করতে বড় উদ্যোগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে ৬ লক্ষ ফলের গাছ রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি চলতি বছরের জন্য ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্যও নির্ধারণ করেছে রাজ্য সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, শুধু গাছ লাগানোই নয়, তার […]

Continue Reading

সাঁতরাগাছি ব্রিজে কাজ, দ্বিতীয় হুগলি সেতুতে বাড়ল যানজট , ধীর গতিতে চলছে যানবাহন

নিউজপোল ব্যুরোঃ সাঁতরাগাছি ব্রিজে মেরামতির কাজ চলায় শহরের ট্রাফিক ব্যবস্থায় বড় প্রভাব পড়েছে। ব্রিজ দিয়ে স্বাভাবিকভাবে অনেক গাড়ি যাতায়াত করলেও এখন সেই যানবাহনের একটি বড় অংশকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে দ্বিতীয় হুগলি সেতু এবং তার আশপাশের রাস্তাগুলিতে গাড়ির চাপ অনেক বেড়ে গিয়েছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে যানজটের সমস্যা বেশি দেখা […]

Continue Reading

একটি গ্রেপ্তারি ঘিরে ফের উত্তপ্ত নন্দীগ্রামের রাজনীতি। আগামী দিনে এই মামলায় আরও চমক অপেক্ষা করছে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

নিউজপোল ব্যুরোঃ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য ছড়াল এক গুরুত্বপূর্ণ গ্রেপ্তারিকে কেন্দ্র করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ একটি পুরনো বিস্ফোরণ মামলার তদন্তে নন্দীগ্রামের দাউদপুর এলাকার স্থানীয় তৃণমূল নেতা শামসুল ইসলামকে গ্রেপ্তার করেছে। NIA সূত্রে জানা গিয়েছে, কাঁথি কো-অপারেটিভ নির্বাচনকে কেন্দ্র করে একটি বোমাবাজির ঘটনার তদন্ত চলছিল দীর্ঘদিন ধরে। নির্বাচনের সময় বিস্ফোরণের ঘটনায় কয়েকজন […]

Continue Reading