“কাকের” বাসা ছেড়ে এবার পদ্মের পাতায় “কোয়েল”! তৃণমূলের সাংসদ থেকে বিজেপির রাজ্যসভায় ফেরার পথে অভিনেত্রী

নিউজপোল ব্যুরো: তৃণমূলের রাজ্যসভা সাংসদ হিসেবে কয়েক মাস কাটতেই এবার শিবির বদলে পদ্মের টিকিটে ফের রাজ্যসভায় যাওয়ার পথে অভিনেত্রী কোয়েল মল্লিক। সাংসদ পদ থেকে ইস্তফা, তারপর বিজেপিতে যোগ—একেবারে নাটকীয় মোড়ে বদলে গেল তাঁর রাজনৈতিক ঠিকানা। অর্থাৎ তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই এবার বিজেপির প্রার্থী হিসেবে সংসদের উচ্চকক্ষে ফেরার পথে অভিনেত্রী-রাজনীতিক কোয়েল। বিজেপিতে […]

Continue Reading

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জোড়া মামলায় আজ সুপ্রিম কোর্টে বড় শুনানি—SIR ঘিরে চড়ছে উত্তেজনা

নিউজপোল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আজ, সোমবার সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি। মামলাকারীদের অভিযোগ, নির্বাচন কমিশনের মতো একটি বহুসদস্যের সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষমতা কোনও একজন ব্যক্তি এককভাবে প্রয়োগ করতে পারেন কি না, তা স্পষ্ট হওয়া দরকার। বিশেষ করে ভোটার তালিকার Special Intensive Revision বা SIR ঘিরে সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিই এখন মামলার […]

Continue Reading

পুজোর মুখে স্বস্তির খবর? শেষ দফার বৃষ্টির পরই বিদায় নেবে বর্ষা, উৎসবের দিনগুলিতে কী অপেক্ষা করছে বাংলার জন্য!

নিউজপোল ব্যুরো: বাংলার আকাশে এবার ধীরে ধীরে বর্ষা বিদায়ের পালা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও মৌসুমি বায়ু সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে খুব শিগগিরই। তবে তার আগে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি দুর্বল নিম্নচাপের প্রভাব এখনও রয়েছে। এর জেরে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া […]

Continue Reading

Facebook অ্যাকাউন্ট Hacked? ভয় নেই! কী করবেন জেনে নিন কয়েক ধাপেই

নিউজপোল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার জমানায় হঠাৎ নিজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া যে কোনও মানুষের জন্যই এক চরম দুশ্চিন্তা ও আতঙ্কের অভিজ্ঞতা। আপনার অজান্তেই প্রোফাইল ছবি বদলে যাওয়া, অনুমতি ছাড়া অদ্ভুত পোস্ট বা কমেন্ট হওয়া, কিংবাtwo factor authentification কাজ না করা মূলত account hacked হওয়ার বড় লক্ষণ। মেটা (Meta) বর্তমানে ফেসবুককে সুরক্ষিত রাখার অনেক কড়া […]

Continue Reading

পুজোর আগে বড় অফার মুখ্যমন্ত্রীর, ৫০% ছাড়ে মিলবে রেশন, কারা পাবেন এই ছাড় !

নিউজপোল ব্যুরো: পুজোর আগে রেশন গ্রাহকদের জন্য বড়সড় স্বস্তির খবর। উৎসবের মরশুমে রাজ্যের ২ কোটির বেশি পরিবারকে অর্ধেক দামে ময়দা, চিনি ও সুজি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল সরকার। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই বিশেষ ‘ফেস্টিভ প্যাকেজ’-এর সুবিধা পাবেন ৮ কোটিরও বেশি মানুষ। গোটা প্রকল্পের জন্য খাদ্য দফতরকে ১৫০ কোটি টাকা বরাদ্দ […]

Continue Reading

মালদায় ঘুমন্ত স্ত্রীকে ঘিরে চাঞ্চল্য! গুরুতর জখম অবস্থায় হাসপাতালে স্ত্রী, খোঁজ চলছে স্বামীর

নিউজপোল ব্যুরো: ভোরের ঘুম ভাঙার আগেই বাড়িতে ঢুকে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শনিবার মালদার ইংরেজবাজার থানার নতুন নঘরিয়া নিচুটোলা এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। রক্তাক্ত অবস্থায় কস্তুরি বিবি নামে ওই মহিলাকে উদ্ধার করে দ্রুত মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা […]

Continue Reading

পা ভাঙার প্রমাণ কোথায়?’—মমতাকে ঘিরে পুরনো নন্দীগ্রাম কাণ্ডে নতুন দাবি শুভেন্দুর, সামনে এল ‘নো ফ্র্যাকচার’ রিপোর্ট

নিউজপোল ব্যুরো: ২০২১-এর নন্দীগ্রাম ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাতের ঘটনা নিয়ে ফের রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তাঁর হাতে থাকা বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের একটি রিপোর্টে পায়ে ভাঙার কোনও প্রমাণ পাওয়া যায়নি। এই দাবির ভিত্তিতেই ২০২১ সালের ঘটনাটি নিয়ে ফের তদন্তের ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে রিপোর্টটির পূর্ণাঙ্গ নথি এবং […]

Continue Reading

শুক্রবারের ধাক্কার পর শনিবারও আন্দোলনের আঁচ! ৭০০-র বেশি আটক, এবার দেশজুড়ে কর্মী নিয়ে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি অভিজিৎ দীপকের

নিউজপোল ব্যুরো: ৭০০ বিরোধী নেতা-কর্মীকে আটক, প্রিজন ভ্যানে চ্যাংদোলা আর রাজপথে তুমুল ধস্তাধস্তি— তবুও দমানো গেল না বিরোধীদের সুর! শনিবার ‘গণতন্ত্র বাঁচাও’ আন্দোলনের দ্বিতীয় দিনে পা রাখতেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আরও মারাত্মক রূপ নিল পরিস্থিতি। ককরোচ জনতা পার্টি (CJP) স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে দেশের প্রতিটি কোণা […]

Continue Reading

মা ফ্লাইওভারে যানজট রুখতে বড় উদ্যোগ, এবার ডিজিটাল বোর্ডে চোখ রাখলে আগেই জানতে পারবেন ‘ROAD CLEAR’ না ‘ROAD CLOSED’

নিউজপোল ব্যুরো: মা ফ্লাইওভারে উঠবেন, নাকি অন্য রাস্তা ধরবেন? এবার সেই সিদ্ধান্ত অনেকটাই সহজ করে দিতে চলেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। ফ্লাইওভারে ওঠার মুখেই চালকদের জন্য বসানো হচ্ছে ডিজিটাল সাইনেজ ডিসপ্লে বোর্ড। সেখানে দেখা যাবে ‘রোড ক্লোজ়ড অ্যাহেড’ অথবা ‘রোড ক্লিয়ার’-এর মতো বার্তা। ফলে ফ্লাইওভারের সামনে পৌঁছনোর আগেই চালকরা বুঝে নিতে পারবেন, উপরে যান চলাচল স্বাভাবিক […]

Continue Reading

কীভাবে আহত হলেন নুসরত? ছুটি কাটাতে গিয়ে আচমকাই বিপদ, ঠিক কী ঘটেছিল নুসরত ভরুচার সঙ্গে?

নিউজপোল ব্যুরো: ছুটি কাটাতে গিয়ে আচমকাই বিপদে বলিউড অভিনেত্রী নুসরত ভরুচা। ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার পর গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে, তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে। প্রথমে বালির একটি হাসপাতালে চিকিৎসা চললেও পরে পরিস্থিতি বিবেচনা করে তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়। বর্তমানে শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন নুসরত। কাজের ব্যস্ততা শেষ করে কয়েক দিনের […]

Continue Reading