শঙ্কুদেবের প্রথম পুজোয় শুভেন্দু-সুকান্ত, উদ্বোধনের মঞ্চে উঠে এল সংস্কৃতি ও রাষ্ট্রবাদের প্রসঙ্গ

নিউজপোল ব্যুরো: কলকাতার পার্ক স্ট্রিটে দুর্গাপুজোর উদ্বোধনী মঞ্চে উৎসবের পাশাপাশি উঠে এল রাজনৈতিক বার্তাও। সোমবার রাতে অ্যালেন পার্কে শঙ্কুদেব পণ্ডার আয়োজিত প্রথম দুর্গাপুজোর উদ্বোধন করতে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে ছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। দুই বিজেপি নেতার উপস্থিতিতে সংস্কৃতি, ঐতিহ্য ও রাষ্ট্রবাদ নিয়ে বক্তব্য ঘিরে নজর কাড়ল এই আয়োজন। […]

Continue Reading

পুজোর মুখে অভিনব উদ্যোগ, মাত্র ১০ টাকায় জামাকাপড় মিলবে পানিহাটির ‘নমো মল’-এ

নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর আনন্দে নতুন পোশাকের চাহিদা থাকলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকের কাছেই তা অধরা থেকে যায়। সেই কথা মাথায় রেখেই পুজোর আগে অভিনব উদ্যোগ নিল বঙ্গ বিজেপি। পানিহাটিতে চালু হল ‘নমো মল’, যেখানে মাত্র ১০ টাকার কুপনেই জামাকাপড়-সহ বিভিন্ন সামগ্রী কেনার সুযোগ থাকছে। বৃহস্পতিবার পানিহাটিতে এই বিশেষ উদ্যোগের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। […]

Continue Reading

Sukanta Majumdar: স্ত্রীকে সঙ্গে নিয়ে বুথে সুকান্ত মজুমদার, বালুরঘাটের প্রাচ্য ভারতী এলাকায় দিলেন ভোট

নিউজ পোল ব্যুরো: ভোটের দিন সাধারণ ভোটারদের মতোই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে পৌঁছালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট (Balurghat) শহরে এদিন সকালেই স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে পায়ে হেঁটে ভোট দিতে যান তিনি। ভোটের আবহে তাঁর এই উপস্থিতি ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়। জানা গিয়েছে, বালুরঘাটের প্রাচ্য ভারতী বিদ্যাপীঠে […]

Continue Reading

Sukanta Majumdar: মাছের পাতে রাজনীতি? ত্রিপুরার বাঙালিদের প্রশংসায় পঞ্চমুখ সুকান্ত মজুমদার

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। তৃণমূলের এই প্রচারের জবাবে সরব হলেন বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বুধবার সকালে বালুরঘাটের তহবাজারে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি স্পষ্ট দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস বিক্রি বন্ধ তো হবেই না, বরং আরও বাড়বে। বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার […]

Continue Reading

Delhi: দিল্লিতে শাহ-শুভেন্দু রুদ্ধদ্বার বৈঠক! আধ ঘণ্টার আলোচনায় কোন নতুন সমীকরণের ইঙ্গিত?

নিউজ পোল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সরকারি বাসভবনে গিয়ে দেখা করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নয়াদিল্লির (Delhi) উদ্দেশে রওনা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজধানীতে পৌঁছনোর পর সন্ধ্যাতেই তিনি অমিত শাহের বাসভবনে যান। প্রায় আধ ঘণ্টা ধরে দু’জনের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। আরও পড়ুন: Pratik Ur Rahman: লাল ছেড়ে কি […]

Continue Reading

Sukanta Majumdar: ‘ভোট দিলে শুনানিতে কেন নয়?’ সুকান্তের মন্তব্যে প্রবীণ অবমাননার অভিযোগে সরব তৃণমূল

নিউজ পোল ব্যুরো: রাজ্যজুড়ে বিশেষ নিবিড় সংশোধনী (SIR) শুনানি ঘিরে বাড়ছে বিতর্ক। বিভিন্ন জেলায় শুনানি কেন্দ্রে সাধারণ মানুষের ভোগান্তির ছবি সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দীর্ঘ লাইনে ইনহেলার হাতে দাঁড়িয়ে থাকা বয়স্ক মানুষ, অন্তঃসত্ত্বা মহিলা, ভাঙা হাত-পা নিয়ে অপেক্ষারত নাগরিক এই দৃশ্য ঘিরেই অভিযোগ উঠেছে, প্রশাসনিক প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে হেনস্তা করা […]

Continue Reading

Abhishek Banerjee: ডায়মন্ড হারবার ছেড়ে অন্য আসনে শুভেন্দু? জল্পনা উসকে সুকান্তকে খোঁচা অভিষেকের

নিউজ পোল ব্যুরো: রাজনৈতিক মহলে আবার তোলপাড়। নন্দীগ্রাম থেকে কি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ভোটে দাঁড়াতে পারেন? বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করেই জল্পনার উস্কানি নতুন মাত্রা পেয়েছে। তবে অভিষেকের (Abhishek Banerjee) পাল্টা সাফ বার্তা, “ওটা সুকান্তবাবুর ব্যক্তিগত কল্পনা, তৃণমূলের (TMC) সিদ্ধান্ত তৃণমূলই নেবে।” আরও পড়ুন: Abhishek […]

Continue Reading

Sukanta Majumdar: অভিষেকের গড়ে সুকান্তকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান, উত্তেজনা ডায়মন্ড হারবারে

নিউজ পোল ব্যুরো: ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সরিষা এলাকায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সফর ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। তাঁর কনভয় ঢুকতেই একদল মানুষ ঘিরে ধরে “গো-ব্যাক” স্লোগান দিতে শুরু করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও এই প্রতিবাদের পেছনে বিজেপির (BJP) কর্মীরা নন, তৃণমূলের নির্দেশেই এ ধরনের বিক্ষোভ হয়েছে এমনটাই অভিযোগ […]

Continue Reading

Narendra Modi বাংলাতেও জঙ্গলরাজ উৎখাত হবে হুঁশিয়ারি মোদীর, পালটা তৃণমূলের খোঁচা

নিউজ পোল ব্যুরো: বিহারের বিধানসভা (Bihar Election) নির্বাচনে বিপুল জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আবারও বাংলার দিকে চোখ রেখেছেন। শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দাঁড়িয়ে তিনি বলেছেন, “গঙ্গা বিহার দিয়ে প্রবাহিত হয়ে বাংলায় পৌঁছায়। বিহারই বাংলার জয় পেতে সাহায্য করবে। আমরা সকলে মিলে বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলব।” মোদীর (Narendra Modi) এই […]

Continue Reading

TMC: ভোটার তালিকা শুদ্ধিকরণের নামে বিজেপির ষড়যন্ত্র? তৃণমূলের তীব্র প্রশ্ন

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের (West Bengal) ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। আধার কর্তৃপক্ষ UIDAI জানিয়েছে যে রাজ্যের প্রায় ৩৪ লক্ষ আধার কার্ড দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে এবং প্রায় ১৩ লক্ষ মানুষের কখনও আধার ছিলই না, কিন্তু তারা মৃত বলে নথিভুক্ত হয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেস (TMC) নির্বাচন কমিশন (Election […]

Continue Reading