নিউজ পোল ব্যুরো: রাজনৈতিক মহলে আবার তোলপাড়। নন্দীগ্রাম থেকে কি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ভোটে দাঁড়াতে পারেন? বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করেই জল্পনার উস্কানি নতুন মাত্রা পেয়েছে। তবে অভিষেকের (Abhishek Banerjee) পাল্টা সাফ বার্তা, “ওটা সুকান্তবাবুর ব্যক্তিগত কল্পনা, তৃণমূলের (TMC) সিদ্ধান্ত তৃণমূলই নেবে।”
আরও পড়ুন: Abhishek Banerjee: বিধানসভা ভোটের আগেই উত্তাপ, নন্দীগ্রাম নিয়ে তৃণমূল–বিজেপি তর্ক
রবিবার বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত দাবি করেন, অভিষেক (Abhishek Banerjee) নাকি নন্দীগ্রামে উপমুখ্যমন্ত্রী হওয়ার উদ্দেশ্যেই নিজের মতো করে প্রশাসনিক কর্মকর্তাদের বদলি করেছেন। তার কথায়, “আমার কাছে খবর আছে অভিষেক এবার নন্দীগ্রাম থেকেই লড়বেন। ওর তো উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রবল ইচ্ছে।” বিজেপির অন্দরে বেশ কিছুদিন ধরেই অভিষেককে নন্দীগ্রামে প্রার্থী হিসেবে দেখানোর কৌশল নিয়ে কানাঘুষো চলছে। সুকান্ত সেই তালিকায় নতুন নামমাত্র।
তবে সোমবার ‘সেবাশ্রয় ২’-এর উদ্বোধন মঞ্চ থেকেই অভিষেক বিজেপির এই দাবি কার্যত উড়িয়ে দিয়েছেন। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “দল যদি বলে নন্দীগ্রাম, আমি নন্দীগ্রামেই যাব। দার্জিলিং বললে দার্জিলিং। কোথা থেকে দাঁড়াব, সেটা তৃণমূল ঠিক করবে, বিজেপি নয়।” একইসঙ্গে কটাক্ষ, “সুকান্তবাবু যদি সত্যিই এত পারদর্শী হতেন, তবে ৮ হাজার ভোটে জিততে হত না।”
এসআইআর–এর (SIR) ফলে তৃণমূল নাকি দুর্বল হবে বিজেপির এই প্রচারকেও ধামাচাপা দিয়ে অভিষেক দাবি করেছেন, বাংলায় ভোটার তালিকার পরিমার্জনই প্রমাণ করবে তৃণমূলের শক্তি আরও বাড়ছে। তার কথায়, “এসআইআর হলে তৃণমূলকে নাকি আর পাওয়া যাবে না এই যুক্তি হাস্যকর। উল্টে ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও।” বাংলার আসন্ন নির্বাচনে বিজেপির পরিণতি নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। অভিষেকের (Abhishek Banerjee) বক্তব্য, “একুশের তুলনায় আরও কঠিন শিক্ষা পাবে বিজেপি। আর তৃণমূলের আসন বাড়লে বিজেপিকে বাংলার বকেয়া মেটাতেই হবে ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জটা গ্রহণ করুক।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
