যত কাণ্ড হাবরায়! মামারবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ, পরে জঙ্গল থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার— গ্রেফতার দুই

নিউজপোল ব্যুরো: শনিবার সন্ধ্যার পর হঠাৎ নিখোঁজ নাবালিকা! রাত বাড়লেও বাড়ি ফেরেনি সে। মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও মেলেনি কোনও সাড়া। শেষ পর্যন্ত নিখোঁজ ডায়েরির সূত্র ধরে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে আসে। হাবরা পুরসভা এলাকায় মামারবাড়িতে বেড়াতে আসা এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় […]

Continue Reading

গণেশ পুজোর দিনেই বাংলার রাস্তায় জোড়া দুর্ঘটনার ধাক্কা! বাঁকুড়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত ১৮—মালদায় চারচাকার সঙ্গে ট্যুরিস্ট বাসের মুখোমুখি সংঘর্ষ, জখম ৩

নিউজপোল ব্যুরো: পুজোর আবহের মাঝেই আচমকা বিকট শব্দ, তারপর চোখের সামনে উল্টে গেল যাত্রীবোঝাই বাস! গণেশ পুজোর দিনেই বাঁকুড়ার রায়পুরে ৯ নম্বর রাজ্য সড়কে বড়সড় দুর্ঘটনায় আহত হলেন ১৮ জন। রায়পুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বাস রাস্তার উপর উল্টে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় রায়পুর […]

Continue Reading

পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই NCPI-তে মহাভাঙন? NCPI-এর ১৭ সাংসদ বিজেপিতে যোগ দিতে চলেছেন, বিস্ফোরক দাবি সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার

নিউজপোল ব্যুরো: পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই জাতীয় রাজনীতিতে কি আসতে চলেছে বড়সড় দলবদলের ঝড়? কোচবিহারের NCPI সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার দাবি ঘিরে এখন তুমুল চর্চা। তাঁর বক্তব্য, পুজোর আগে অথবা পুজো মিটলেই NCPI-এর ২০ জন সাংসদের মধ্যে ১৭ জন বিজেপিতে যোগ দিতে পারেন। শুধু তাই নয়, এই দলবদলের পরিকল্পনা আগে থেকেই তৈরি রয়েছে […]

Continue Reading

হাসিনা-জমানার ১৫ বছরের ‘অস্বস্তিকর’ অধ্যায় পেরিয়ে দিল্লির সঙ্গে নতুন শুরু চায় ঢাকা, ভারতকে নিয়ে ‘আচ্ছন্নতা’ ছাড়ার বিস্ফোরক বার্তা বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রীর

নিউজপোল ব্যুরো: ঢাকা থেকে এল এমন এক বার্তা, যা ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ সমীকরণ নিয়ে নতুন করে চর্চা শুরু করে দিয়েছে! শেখ হাসিনা-পর্বের দীর্ঘ রাজনৈতিক সমীকরণ পেরিয়ে এবার দিল্লির সঙ্গে সম্পর্ককে নতুন ভিত্তিতে সাজানোর ইঙ্গিত দিল বাংলাদেশের অন্তর্বর্তী নয়, বর্তমান সরকার। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের কথায় স্পষ্ট—ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে, তবে সেই সম্পর্কের ভিত্তি হবে […]

Continue Reading

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো—উৎসবের মরশুম জুড়ে রেলের বাড়তি ট্রেনের বিরাট ঘোষণা, ১৫ অক্টোবর থেকে ২৬ নভেম্বর ছুটবে একাধিক রুটে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন

নিউজপোল ব্যুরো: পুজোর ভিড় এখনও শুরু হয়নি, তার আগেই রেলের তরফে বড়সড় প্রস্তুতি! দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো, কালীপুজো—উৎসবের পুরো মরশুমে বাড়তি যাত্রী সামলাতে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ১৫ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত হাওড়া, শিয়ালদহ এবং আসানসোল থেকে একাধিক গুরুত্বপূর্ণ রুটে চলবে এই অতিরিক্ত ট্রেন। ফলে উৎসবের সময়ে বাড়ি ফেরার যাত্রীদের জন্য […]

Continue Reading

কলকাতায় বৃষ্টির দাপট কমেছে, কিন্তু পুরোপুরি কাটেনি দুর্যোগ! আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, কিন্তু উত্তরবঙ্গের ৩ জেলায় নামতে পারে ভারী বৃষ্টি!

নিউজপোল ব্যুরো: সপ্তাহজুড়ে কখনও ঝমঝম, কখনও ঝিরঝির—বৃষ্টির দাপটে ভিজেছে দক্ষিণবঙ্গ। কলকাতার আকাশেও বারবার হাজির হয়েছে বৃষ্টির মেঘ। তবে শনিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলেছে। রবিবার বড়সড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পুরোপুরি স্বস্তি মিলছে না! শহর থেকে জেলা—কোথাও হালকা-মাঝারি বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার পূর্বাভাস। রবিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় […]

Continue Reading

হাসপাতালের মোটা বিল নিয়ে চিন্তা শেষ? ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ সামলাবে সরকার, আয়ুষ্মান কার্ডে কারা পাবেন এই বড় সুবিধা

নিউজপোল ব্যুরো: হঠাৎ বড় অসুখ, আর তারপর হাসপাতালের মোটা বিল—মধ্যবিত্ত ও আর্থিকভাবে দুর্বল পরিবারের কাছে এই পরিস্থিতি কার্যত মাথায় হাত দেওয়ার মতো। কিন্তু যোগ্য হলে সেই চিকিৎসার খরচের বড় অংশের চাপ সামলাতে পারে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PM-JAY। এই প্রকল্পে বছরে পরিবারপিছু সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভার পাওয়ার সুযোগ […]

Continue Reading

‘জোড়াফুল’ কি এবার FREEZE! কমিশনের বড় পদক্ষেপের জল্পনা—মমতা বনাম ঋতব্রত, উপনির্বাচনে কি আলাদা নাম-প্রতীক নিয়ে মুখোমুখি দুই ‘তৃণমূল’?

নিউজপোল ব্যুরো: একই নাম, একই প্রতীক—কিন্তু দাবি দু’পক্ষের! নির্বাচন কমিশনের দরবারে তৃণমূলের ‘জোড়াফুল’ নিয়ে এবার শুরু হয়েছে আসল শক্তির পরীক্ষা। শনিবার দিল্লিতে প্রথমে ‘ঋতব্রত তৃণমূল’ এবং পরে ‘কালীঘাট তৃণমূল’-এর সঙ্গে বৈঠকে বসে কমিশন। দুই শিবিরের কাছেই জানতে চাওয়া হয়েছে, তাঁদের পাশে কতজন বিধায়ক এবং সাংসদ রয়েছেন। আর এই প্রশ্ন ঘিরেই আরও চড়ছে রাজনৈতিক উত্তেজনা। দলের […]

Continue Reading

বিকট শব্দ, তারপরই ভয়াবহ CRASH! জগৎপুর থেকে যাত্রাগাছির পথে খালে উল্টে গেল গাড়ি, জীবিত উদ্ধার স্বামী-স্ত্রী ও শিশু

নিউজপোল ব্যুরো: বিকট একটা শব্দ! তারপর চোখের সামনে রাস্তা ছেড়ে সোজা বাগজোলা খালের দিকে ছিটকে গেল গাড়ি! মুহূর্তের মধ্যে চারদিকে চিৎকার-চেঁচামেচি, আতঙ্কে ছুটে এলেন স্থানীয়রা। গাড়ির ভিতরে তখন আটকে এক মহিলা, এক পুরুষ ও একটি শিশু। দেরি না করে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাই। শেষ পর্যন্ত তিনজনকেই জীবিত অবস্থায় গাড়ি থেকে বের করে আনা সম্ভব […]

Continue Reading

TMC Name-Symbol War! ‘জোড়াফুল’ কার দখলে? আজ Election Commission-এর দরবারে মুখোমুখি দুই শিবির, ১৬ সেপ্টেম্বরের আগে কি খুলবে নাম-প্রতীকের জট?

নিউজপোল ব্যুরো: একদিকে ‘জোড়াফুল’ বাঁচানোর লড়াই, অন্যদিকে দলের নাম ও প্রতীকের দাবিতে পাল্টা চাপ! আজ দিল্লিতে নির্বাচন কমিশনের টেবিলে মুখোমুখি হতে চলেছে তৃণমূলের দুই শিবির। সকাল ১১টায় ঋতব্রতপন্থী শিবিরের পাঁচ সদস্যের প্রতিনিধি দল এবং ঠিক এক ঘণ্টা পরে দুপুর ১২টায় কালীঘাটপন্থী শিবিরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। দুই পক্ষই নিজেদের দাবি ও শক্তির পক্ষে নথি-তথ্য […]

Continue Reading