নন্দীগ্রাম ভোটের আগে মিলন প্রধানকে ঘিরে ফের আইনি টানাপোড়েন

নিউজপোল ব্যুরো:নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে ফের তৈরি হল আইনি টানাপোড়েন। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ ২০০৭ সালের ছ’টি মামলায় তাঁকে অন্তর্বর্তী জামিন দেয়। ৬ অক্টোবরের উপনির্বাচনে যাতে তিনি প্রচারে অংশ নিতে পারেন, সেই বিষয়টি বিবেচনা করেই এই অন্তর্বর্তী স্বস্তি দেওয়া হয়েছে। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময়ের […]

Continue Reading

কুণালের গাড়িতে ভাঙচুরের অভিযোগ, মমতার শ্রীরামপুর সভার আগে তুঙ্গে উত্তেজনা

নিউজপোল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের সভার আগে উত্তেজনা ছড়াল উত্তরপাড়ায়। সভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৪টেয় শ্রীরামপুরে মমতার সভা হওয়ার কথা। তার কয়েক ঘণ্টা আগে দুপুরে সভাস্থলের দিকে যাচ্ছিলেন কুণাল। অভিযোগ, উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকে কয়েকজন বিক্ষোভ দেখান। গাড়ির কাচ লক্ষ্য করে ডিম […]

Continue Reading

Political Violence: একাধিক জেলায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

নিউজপোল ব্যুরো: রাজ্যের একাধিক জেলায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে। মালদা, নৈহাটি ও দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে পৃথক ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও এই নিয়ে তৃনমূলের পক্ষ থেকে কোন মন্তব্য জানায়নি। মালদার পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি এলাকায় বিজেপি নেতা মিলন ঘোষ-সহ পাঁচ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে […]

Continue Reading

TMC Symbol Row: জোড়াফুল ছাড়াই উপনির্বাচনের ময়দানে দুই শিবির, মমতা পেলেন ফুটবল খেলোয়াড়, ঋতব্রতর প্রতীক খাম

নিউজপোল ব্যুরো: আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে চলা টানাপোড়েনের ইতি টানলো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক আপাতত ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার পর শুক্রবার বিকল্প নাম ও প্রতীক ঘোষণা করেছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নতুন নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। তাঁদের জন্য বরাদ্দ হয়েছে ‘ফুটবল […]

Continue Reading

Nandigram By-Election:এক প্রতীক, দুই দাবিদার! নন্দীগ্রামে তৃণমূলের দুই প্রার্থীর ভাগ্য ঝুলে

নিউজপোল ব্যুরো:  প্রতীক সংক্রান্ত জটিলতায় নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্রের স্ক্রুটিনি (Scrutiny) হলেও মেলেনি চূড়ান্ত সমাধান। ফলে আপাতত ঝুলেই রইল দুই প্রার্থীর রাজনৈতিক ভাগ্য। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের দুই শিবিরের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন সঞ্চিতা প্রধান দে এবং এতেশামুল হক। দু’জনের মনোনয়ন ঘিরেই প্রতীক নিয়ে জটিলতা তৈরি […]

Continue Reading

প্রতীক বিতর্কের মধ্যেই নন্দীগ্রামে জোড়া মনোনয়ন, কী সিদ্ধান্ত কমিশনের?

নিউজপোল ব্যুরো: তৃণমূলের নাম, স্বত্ব ও জোড়াফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে শুনানি চলার মধ্যেই নন্দীগ্রামে মনোনয়ন জমা দিল দুই শিবিরের প্রার্থী। বুধবার সকালে হলদিয়া মহকুমা শাসকের দফতরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন জমা দেন। পরে দুপুরে একই দফতরে গিয়ে মনোনয়ন জমা দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রার্থী মহম্মদ এহতেশামুল হক। এহতেশামুলের সঙ্গে […]

Continue Reading

ARRESTED SAHIDUL SEKH: ভিনরাজ্য থেকে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান শহিদুল শেখ

নিউজপোল ব্যুরো:  উত্তর ২৪ পরগনার হাসনাবাদে একাধিক অভিযোগে অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান শহিদুল শেখকে ভিনরাজ্য থেকে গ্রেফতার করল পুলিশ। দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া ছিলেন তিনি। গোপন সূত্রে তাঁর অবস্থান জানতে পেরে হাসনাবাদ থানার পুলিশ ও SOG যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জের বিষপুর পঞ্চায়েতের উপপ্রধান শহিদুল শেখের বিরুদ্ধে হাসনাবাদ থানায় […]

Continue Reading

আবাস যোজনায় ‘ভুয়ো উপভোক্তা’র অভিযোগ, দুর্গাপুরে তুমুল বিক্ষোভ

নিউজপোল ব্যুরো:প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় প্রকৃত উপভোক্তাদের পরিবর্তে ‘ভুয়ো’ ব্যক্তিদের নাম থাকার অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল দুর্গাপুরের আনন্দপুর এলাকায়। কোকওভেন থানার অন্তর্গত ৪৩ নম্বর ওয়ার্ডের নডিহা সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে সামিল হন। অভিযোগ, এলাকার গরিব ও অসহায় বাসিন্দারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করলেও পরবর্তীতে অনলাইনে […]

Continue Reading