Mamata Banerjee: ‘ভুয়ো চিহ্নিত করো, প্রকৃতদের অধিকার ফেরাও’, ভোটের আগে মমতার টার্গেট জনজাতি ভোটব্যাঙ্কে

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ২০২৬ বিধানসভা ভোটের আগে জনজাতি সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে তৎপর হল তৃণমূল (TMC) সরকার। অভিযোগ উঠেছে, রাজ্যের তফসিলি জাতি এসসি (SC) ও উপজাতি এসটি (ST) তালিকায় বহু ‘অযোগ্য’ ও ভুয়ো নাম জালিয়াতির মাধ্যমে ঢুকে পড়েছে। এতে প্রকৃত জাতিভুক্ত মানুষজন সরকারি প্রকল্প ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আর তা প্রকাশ্যে আসতেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তরফে কড়া প্রশাসনিক বার্তা।

আরও পড়ুন: Calcutta High Court: ‘হিসেব না দিলে বন্ধ হোক অনুদান’, পুজো অনুদান নিয়ে রাজ্যকে চরম বার্তা হাইকোর্টের

সোমবার নবান্নে জনজাতি উন্নয়ন পর্ষদের বৈঠকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সরাসরি মুখ্যসচিব মনোজ পন্থকে (Manoj Pant) নির্দেশ দেন, এই অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। বৈঠকে উপস্থিত এক মন্ত্রী জানান, বহু অযোগ্য ব্যক্তি জাতিভুক্ত পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি সুবিধা ভোগ করছেন, যা একপ্রকার জাতি সংরক্ষণের উদ্দেশ্যকেই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) স্পষ্ট জানান, প্রকৃত জনজাতি মানুষের যাতে কোনওভাবেই অধিকার খর্ব না হয়, সেদিকে প্রশাসনকে কঠোর নজর রাখতে হবে। বনাধিকার আইন হোক কিংবা সামাজিক সুরক্ষা প্রকল্প—সঠিক প্রাপ্য যেন সঠিক মানুষের হাতেই পৌঁছয়, তা নিশ্চিত করতেই হবে। তিনি আরও নির্দেশ দেন, মন্ত্রীদের জনজাতি অধ্যুষিত এলাকায় সরাসরি পৌঁছে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তুলতে হবে। কারণ বহু মানুষ আজও সরকারি প্রকল্পের বিষয়ে পর্যাপ্ত তথ্য না জানার ফলে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ শুধুই প্রশাসনিক নয়! এই পদক্ষেপের পিছনে রয়েছে স্পষ্ট ভোট-কৌশল। লোকসভা ভোটে জঙ্গলমহলে বিজেপির (BJP) দখল হারিয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল। তাই ২০২৬ বিধানসভা ভোটের আগে জনজাতি সম্প্রদায়ের আস্থা ধরে রাখতে এই কড়া পদক্ষেপকে ‘পলিটিক্যাল মুভ’ হিসেবেই দেখছেন অনেকেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole