unique water menu : জলেরও আলাদা মেনুকার্ড! নতুন ট্রেন্ড শুরু করল মিশেলিন তালিকাভুক্ত রেস্তরাঁ

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: রেস্তরাঁয় খেতে গেলে সাধারণত দু’টি বিকল্পই সামনে থাকে সাধারণ জল বা বোতলজাত মিনারেল ওয়াটার। তবে এর বাইরেও কিছু অভিজাত রেস্তরাঁয় পাওয়া যায় স্পার্কলিং ওয়াটার, যার মধ্যে সোডার মতো বুদবুদ থাকলেও এতে থাকে না চিনি বা ক্যাফিন। এবার সেই তালিকায় যুক্ত হল এক অভিনব সংযোজন আলাদা জলের মেনুকার্ড।

আরও পড়ুন: Health Care : রক্তের প্লেটলেট বৃদ্ধিতে কিউই বনাম পেঁপে, কোন ফল এগিয়ে?

ব্রিটেনের চেশায়ারে অবস্থিত ফরাসি কেতার রেস্তরাঁ লা পোপোতে(La Popote) সম্প্রতি চালু করেছে এমনই এক মেনুকার্ড। বিশ্বজুড়ে স্বনামধন্য মিশেলিন তালিকায় নাম থাকা এই রেস্তরাঁয় খাবারের পাশাপাশি এখন জল নিয়েও আলোচনার ঝড় উঠেছে খাদ্যরসিকদের মহলে। কারণ, এই মেনুকার্ডে রয়েছে সাত ধরনের ভিন্ন ভিন্ন জল, যার দাম শুরু ৫৮৫ টাকা থেকে, আবার সর্বোচ্চ দাম প্রায় আড়াই হাজার টাকা।লা পোপোতে-র(La Popote) জলের মেনু সাজিয়েছেন গবেষক ডোরান বাইন্ডার। তার মতে, খাবারের সঙ্গে ওয়াইন খেলে যেমন স্বাদ বদলায়, তেমনই খাবারের ধরন অনুসারে জলের স্বাদও আলাদা হয়ে যায়।

প্রতিটি দেশের জলে খনিজের মাত্রা আলাদা হয়, আর সেই খনিজের পরিমাণ নির্ধারণ করে জলের স্বাদ। তাই ব্রিটেন, ফ্রান্স, স্পেন, পর্তুগাল(Britain, France, Spain, and Portugal) বিভিন্ন দেশ থেকে আনা জল রাখা হয়েছে এই বিশেষ মেনুতে।

রেস্তরাঁ কর্তৃপক্ষ জানিয়েছেন, জলের আসল স্বাদ সবচেয়ে ভালো বোঝা যায় ঘরের তাপমাত্রায়। তাই সেখানে ঠান্ডা জল নয়, পরিবেশন করা হয় রুম টেম্পারেচারে রাখা জল, সঙ্গে থাকে পাতলা করে কাটা লেবুর টুকরো।যারা মদ্যপান করেন না, তাদের জন্য এই জলের মেনুকার্ড(Menu Card) এক অভিনব বিকল্প। বোঝাই যাচ্ছে, অভিজাত রেস্তরাঁয় শুধু খাবার নয়, পানীয় এবং এমনকি ‘জল’-এর ক্ষেত্রেও তৈরি হচ্ছে নতুন বিলাসের সংস্কৃতি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole