নিউজ পোল ব্যুরো: পুজো যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সোনা কেনার ভিড়। প্রতি বছরই দুর্গাপুজোর(Durga Puja 2025) আগে সোনা(Gold Price)-রুপোর(Silver Price) বাজার জমে ওঠে। তবে এই বছর দাম বাড়ার প্রবণতা থাকলেও, রুপো কিনতে চাইছেন অনেকে। ৬ সেপ্টেম্বর বাজারে সোনার দাম আবারও বেড়েছে, যদিও রুপোর দামে দেখা গিয়েছে সামান্য পতন। ফলে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

আরও পড়ুন: Dev: “খাদান-ধূমকেতুর সাফল্যের পর রঘু ডাকাত: দেবের সিনেমা এখন বাংলার উৎসব”
আজ ২৪ ক্যারেট সোনার ১ গ্রাম দাম রয়েছে ১০,৭৬৩ টাকা। ১০ গ্রামে খরচ করতে হবে ১,০৭,৬৩০ টাকা এবং ১০০ গ্রামে ১০,৭৬,৩০০ টাকা। একদিনের ব্যবধানে ১০০ টাকা বেড়েছে দামে। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার দামও বেড়েছে। বর্তমানে ১ গ্রাম সোনার দাম ৯,৮৬৬ টাকা, ১০ গ্রাম ৯৮,৬৬০ টাকা এবং ১০০ গ্রাম ৯,৮৬,৬০০ টাকা। এখানেও ১০০ টাকার বৃদ্ধি দেখা গিয়েছে। ১৮ ক্যারেট সোনার দামে একই প্রবণতা। আজ ১ গ্রাম সোনার দাম ৮,০৭৩ টাকা। ১০ গ্রামে খরচ পড়বে ৮০,৭২০ টাকা এবং ১০০ গ্রামে দাম দাঁড়াচ্ছে ৮,০৭,৩০০ টাকা। আগের দিনের তুলনায় এখানেও ১০০ টাকা বৃদ্ধি হয়েছে। অর্থাৎ, সব ধরনের ক্যারেটের সোনাতেই প্রায় সমান হারে দাম বেড়েছে।

অন্যদিকে, সোনা(Gold Price)বেড়ে গেলেও রুপোর(Silver Price) দাম কিছুটা কমেছে। বর্তমানে ১০০ গ্রাম রুপোর দাম ১২,৫৯০ টাকা। ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ১,২৫,৯০০ টাকা। একদিনের মধ্যে ১০০ টাকা কমেছে রুপোর দামে। এই বছর দুর্গাপুজোর ফ্যাশন ট্রেন্ডে রুপোর গহনা যথেষ্ট জনপ্রিয় হয়েছে। ফলে অনেকে সোনার বদলে রুপোর গহনার দিকে ঝুঁকছেন। রুপোর দামে সামান্য পতন হওয়ায়, সেই আগ্রহ আরও বাড়বে বলেই অনুমান বিশেষজ্ঞদের।

পুজোর সময় সোনা-রুপোর(Gold-Silver Price) বাজার সবসময়ই সরগরম থাকে। একদিকে সোনার দাম বেড়ে গেলেও, অপরদিকে রুপোর দামে সামান্য হ্রাস বাজারকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে। ফলে ক্রেতাদের জন্য এখন সিদ্ধান্ত নেওয়া কিছুটা কঠিন হলেও, উভয় ক্ষেত্রেই চাহিদা বাড়তে দেখা যাচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
