Digestion Hacks : অম্বল নয়,আনন্দে ভরুক পুজো-জেনে নিন খাবার খাওয়ার সঠিক কায়দা

স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজো (Durga Puja 2025) মানেই সাজগোজ, ভিড়ের ভেতর ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে রাত জাগা আর রকমারি খাবারের (Durga Puja food) মেলা। কলকাতার রাস্তা জুড়ে তখন প্রলোভনের আয়োজন গরম গরম এগরোল (Egg roll), টকঝাল ফুচকা (Puchka), চিকচিকে চাউমিন (Chowmein), কিংবা মুচমুচে চিকেন পকোড়া (Chicken pakora)। কিন্তু ডাক্তাররা জানাচ্ছেন, এইসব জনপ্রিয় স্ট্রিট ফুড অনেক সময়ই হজমের সমস্যা (Acidity problem) বাড়িয়ে তোলে। বদহজম, বুকজ্বালা, অম্বল, পেট ব্যথা এমনকি গ্যাসের সমস্যায় আনন্দ নষ্ট হতে পারে। তবে চিন্তার কিছু নেই। কয়েকটি সহজ অভ্যাস (Digestion hacks) মেনে চললে উৎসবের দিনগুলোতে নিশ্চিন্তে খাবার উপভোগ করা সম্ভব।

আরও পড়ুন:TET Result: রাজ্যে শুরু হচ্ছে ১৩,৪২১ পদের নিয়োগ প্রক্রিয়া

১. খালি পেটে রাস্তার খাবার খাবেন না

অধিকাংশ মানুষ বেরিয়ে সোজা ফুচকার লাইনে দাঁড়িয়ে যান। এতে তেল-মশলা সরাসরি অ্যাসিডিটি (Acidity tips) বাড়ায়। তাই আগে হালকা ফল বা বিস্কুট খেয়ে নিন।

 

২. পরিমাণে সংযম রাখুন

আনন্দে ফুচকার প্লেট শেষ হতে না হতেই আরও দশটা গিলে ফেলার ইচ্ছে হতেই পারে। কিন্তু একসঙ্গে বেশি খেলেই বিপদ। তাই খাবার উপভোগ করুন, তবে সংযম মানুন।

৩. জলের নিরাপত্তা জরুরি

রাস্তার ফুচকার জল বা চাউমিনের সস সবসময় পরিষ্কার নাও হতে পারে। সঙ্গে নিজের জল রাখুন। সম্ভব হলে শুকনো মশলা দিয়ে ফুচকা খান, জলে ভরসা কম রাখুন।

৪. ভাজার পর ভাজা নয়

চিকেন পকোড়া খাওয়ার পর সঙ্গে সঙ্গে এগরোল বা চাউমিন খেলেই হজমের সমস্যা বাড়ে। অন্তত আধ ঘণ্টা বিরতি দিন।

৫. দুধ, দই বা লস্যি খান

রাতে বাড়ি ফিরে ঠান্ডা দুধ, দই বা লস্যি খেলে পেট ঠান্ডা হয়, বুকজ্বালা কমে যায়। এটি অ্যাসিডিটি কমানোর সহজ সমাধান (Healthy eating)।

৬. জল পান করতে ভুলবেন না

ভিড়ভাট্টায় অনেকে জল খেতে ভুলে যান। কিন্তু শরীর থেকে টক্সিন বের করতে এবং অ্যাসিড কমাতে জল অপরিহার্য। তাই ব্যাগে বোতল রাখুন।

৭. অন্তত একটি হালকা খাবার রাখুন

সারাদিন তেল-মশলা খাওয়ার পরে একবেলা খিচুড়ি, ভাত-ডাল বা হালকা ভাজি রাখুন। এতে হজমের ভারসাম্য ঠিক থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অতএব, দুর্গাপুজোর রঙিন চার দিনে খাবার (Festival food tips) এড়িয়ে চলার দরকার নেই। শুধু সামান্য নিয়ন্ত্রণ, সচেতনতা আর হালকা খাবারকে সঙ্গী করলে এগরোল, ফুচকা, চাউমিন, চিকেন পকোড়া— সবকিছু খেয়েও উৎসব কাটবে নির্ভার।