নিউজ পোল ব্যুরো: প্রতি বছরই হাজার হাজার পড়ুয়া দেশের গণ্ডি পেরিয়ে পাড়ি দিচ্ছেন বিদেশে উচ্চশিক্ষার উদ্দেশ্যে। উন্নত পরিকাঠামো, আন্তর্জাতিক মানের ডিগ্রি এবং কর্মক্ষেত্রে বাড়তি সুযোগ এই সব কারণেই বিদেশে উচ্চশিক্ষা আজ নতুন প্রজন্মের কাছে বড় আকর্ষণ। বিশেষজ্ঞদের মতে, এখনকার পড়ুয়ারা শুধু ডিগ্রি নয়, বাস্তবমুখী দক্ষতা অর্জনের দিকেই বেশি নজর দিচ্ছেন। তাই কোন বিষয়ে চাহিদা বেশি, কোন দেশে পড়লে ভবিষ্যৎ সুরক্ষিত এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী, প্রায় ৯৭ শতাংশ পড়ুয়া এমন কোর্সে ভর্তি হতে চান, যেখানে পড়াশোনার পাশাপাশি কাজের বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়। এই প্রবণতার মূল কারণই হল বিদেশে উচ্চশিক্ষা (Foreign Education) শেষ করার পর দ্রুত কর্মসংস্থানের সুযোগ।
আরও পড়ুন:Tanya Mittal: ১৫০ দেহরক্ষীর গুজব ভাঙলেন তান্যা, বাস্তবটা কী? নিজেই জানালেন সত্যি কথা
বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিষয়গুলির চাহিদা তাই সবচেয়ে বেশি। কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, রোবোটিক্স এই বিষয়গুলিতে বর্তমানে বিপুল চাহিদা রয়েছে। পরিসংখ্যান বলছে, প্রায় ২৪ শতাংশ ভারতীয় পড়ুয়া এই শাখাগুলিকে বেছে নিচ্ছেন। চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রেও বিদেশে উচ্চশিক্ষা (Foreign Education) নেওয়ার প্রবণতা বাড়ছে রেডিয়োলজি, নার্সিং, বায়োটেকনোলজি, বায়োইনফরমেটিক্স, জনস্বাস্থ্য কিংবা মেডিসিন এই বিষয়গুলিতে আন্তর্জাতিক মানের পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে। প্রতি মাসে প্রায় ২০ থেকে ২৫ হাজার পড়ুয়া চিকিৎসাবিজ্ঞানের জন্য বিদেশে পাড়ি দেন বলে তথ্য মিলেছে।
বাণিজ্য ও ব্যবস্থাপনাও পিছিয়ে নেই। আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট, ফিনান্স ও বিজনেস অ্যানালিটিক্সের চাহিদা দ্রুত বাড়ছে। শুধুমাত্র এমবিএ করতেই প্রতি বছর প্রায় ১ লক্ষ ২০ হাজার পড়ুয়া বিদেশে যান। পাশাপাশি গ্রাফিক ডিজ়াইন, আর্কিটেকচার, গণজ্ঞাপন, টেকসই উন্নয়ন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি নিয়েও আগ্রহ বাড়ছে। এসব ক্ষেত্রেও বিদেশে উচ্চশিক্ষা (Foreign Education) ভবিষ্যৎ গড়ার বড় হাতিয়ার হয়ে উঠছে। খরচের দিক থেকে আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপ শীর্ষে। আমেরিকায় পড়াশোনার খরচ বছরে প্রায় ২২ থেকে ৫৩ লক্ষ টাকা, ব্রিটেনে ১৯ থেকে ৪৮ লক্ষ, কানাডায় ১১ থেকে ২৬ লক্ষ এবং ইউরোপে ৮ থেকে ২১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এর সঙ্গে যোগ হয় থাকা ও অন্যান্য খরচ। ভর্তি হতে হলে আইইএলটিএস, টোফেল, স্যাট, জিম্যাট বা জিআরই-এর মতো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। সঠিক পরিকল্পনা, সময়মতো প্রস্তুতি ও বিষয় নির্বাচনই বিদেশে উচ্চশিক্ষা (Foreign Education) সফল করার চাবিকাঠি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
