Shatadru Dutta : হাতেই গীতা নিয়ে আদালতে শতদ্রু দত্ত! জামিন আবেদন খারিজ – মেসি কলকাতা সফরের মূল উদ্যোক্তার জেল হেফাজতে

নিউজ পোল ব্যুরো: শতদ্রু দত্ত (Shatadru Dutta) সম্প্রতি আদালতে হাজির হয়েছেন, হাতে গীতা নিয়ে। তার পুলিশি হেফাজতের (police custody) মেয়াদ শেষ হওয়ায় বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয় তাকে, যিনি লিওনেল মেসির কলকাতা সফরের (Lionel Messi Kolkata Tour) মূল উদ্যোক্তা। আদালতে প্রবেশের সময় শতদ্রুকে গম্ভীর চেহারায় দেখা যায়, তবে রবিবারও তার জামিন আবেদন (bail plea) […]

Continue Reading

Kolkata: যশোর রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা! আই-টেন গাড়ির ধাক্কায় গুরুতর জখম ৩ যুবক, তদন্তে পুলিশ

নিউজ পোল ব্যুরো: ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল লেকটাউন (Kolkata) যশোর রোড এলাকায়। বরাট বাস স্ট্যান্ডের কাছে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন যুবক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে পুলিশের লেখা স্টিকার লাগানো ছিল। পাশাপাশি গাড়ির ভিতরে মদের বোতল ও গ্লাস পড়ে থাকতে দেখা যায়, যা থেকে অনুমান করা হচ্ছে […]

Continue Reading

Mamata Banerjee: অবশেষে প্রতীক্ষার অবসান! সোমবার নিউটাউনে ‘দুর্গাঙ্গন’-এর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

নিউজ পোল ব্যুরো: প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। পূর্বঘোষণা অনুযায়ী চলতি মাসেই নিউটাউনে (NewTown) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রস্তাবিত দুর্গাঙ্গনের শিলান্যাস হতে যাচ্ছে। আগামী ২৯ ডিসেম্বর নিউটাউনে এই প্রকল্পের শিলান্যাস ও ভিতপুজো করবেন মুখ্যমন্ত্রী নিজে। ওই দিনের পর থেকেই আনুষ্ঠানিকভাবে দুর্গাঙ্গন নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। নিউটাউনের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক প্রকল্পটি হিডকোর তত্ত্বাবধানে […]

Continue Reading

Abhishek Banerjee: ২০২৬-এর ভোটের আগে জনসংযোগে জোর, তৃণমূল নেতা-কর্মীদের স্পষ্ট নির্দেশ অভিষেকের

নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সংগঠনকে চাঙ্গা করতে কোমর বেঁধে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বর্ষশেষের উৎসবের আবহের মধ্যেও দলীয় নেতা-কর্মীদের জন্য স্পষ্ট বার্তা দিলেন তিনি জনসংযোগে কোনও রকম ঔদ্ধত্য নয়, আচরণেই যেন প্রতিফলিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সংগ্রামী ভাবমূর্তি। শুক্রবার প্রায় সাড়ে […]

Continue Reading

Christmas in Kolkata : বড়দিনে উৎসবের শহর কলকাতা! পার্ক স্ট্রিট থেকে ভিক্টোরিয়া, জনসমুদ্রে ডুবল মহানগর

নিউজ পোল ব্যুরো: অষ্টমীর সন্ধ্যায় যে মানুষটিকে দেখা গিয়েছিল চেতলা অগ্রণীর প্যান্ডেলে, বড়দিনে তিনিই আবার হাজির পার্ক স্ট্রিটের ঝলমলে আলোয় মোড়া অ্যালেন পার্কে (Christmas in Kolkata)। উৎসব যেখানে মূল কথা, সেখানে বাধা দেওয়ার সাধ্য কার! কলকাতার বড়দিন মানেই ধর্মের গণ্ডি পেরিয়ে মিলনের আনন্দ (Christmas in Kolkata)। যিশুর জন্মোৎসবে উপচে পড়া ভিড়ের মধ্যেই কাঁধে কাঁধ মিলিয়ে […]

Continue Reading

West Bengal Govt: ডিরেক্টরেট কর্মীদের জন্য সুখবর, পদোন্নতি ও বদলিতে বড় ছাড় রাজ্য সরকারের

নিউজ পোল ব্যুরো: রাজ্য সরকারি (West Bengal Govt) কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। এতদিন যাঁরা বিভিন্ন সরকারি দপ্তরের ডিরেক্টরেটে কর্মরত ছিলেন, তাঁদের পদোন্নতি ও বদলি সংক্রান্ত একাধিক সীমাবদ্ধতা ছিল। এবার সেই জটিলতা কাটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal Govt)। রাজ্যের বিভিন্ন দপ্তরের ডিরেক্টরেটের কর্মীদের জন্য ‘কমন ক্যাডার’ ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]

Continue Reading

Mamata Banerjee: বছরশেষে উৎসবের বার্তা, নিজের লেখা গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিউজ পোল ব্যুরো: বড়দিন (Christmas) উপলক্ষে আবারও নিজের সৃষ্টিশীলতার পরিচয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যান্য উৎসবের মতো ক্রিসমাসের আনন্দ ভাগ করে নিতে কলম ধরলেন বাংলার প্রশাসনিক প্রধান। নিজের লেখা একটি গান সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়ে তিনি রাজ্যবাসীসহ সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান এবং গানের মধ্য দিয়েই বিশ্বশান্তির বার্তা পৌঁছে দেন। আরও পড়ুন: CV Anand […]

Continue Reading

Kolkata High Court: গ্লেনারিস খোলার নির্দেশ কলকাতা হাই কোর্টের, বড়দিনে স্বস্তি পর্যটকদের

নিউজ পোল ব্যুরো: বড়দিনের (Christmas) আগেই পর্যটকদের জন্য এল বড় স্বস্তির খবর। শৈলশহর দার্জিলিংয়ের (Darjeeling) ঐতিহ্যবাহী ও জনপ্রিয় রেস্তরাঁ–বার গ্লেনারিসের (Glenarys) পানশালা খোলা রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। বুধবার কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত (Kolkata […]

Continue Reading

CV Anand Bose: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপাল, আগামী বছর থেকে নতুন পুরস্কারের ঘোষণা

নিউজ পোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দীর্ঘ দুই বছর পর আয়োজিত এই সমাবর্তন ঘিরে ছিল বিশেষ উৎসাহ ও আলোচনার আবহ। অনুষ্ঠানমঞ্চ থেকেই রাজ্যপাল (CV Anand Bose) এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, আগামী বছর থেকে রাজভবন তথা ‘লোকভবন’-এর উদ্যোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতিদের জন্য বিশেষ পুরস্কার চালু […]

Continue Reading

High Court : কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশে পাহাড়ের ৩১৩ শিক্ষক পেলেন স্বস্তি, চাকরি আপাতত বাতিল নয়

নিউজ পোল ব্যুরো: পাহাড়ে কর্মরত জিটিএ-র ৩১৩ জন শিক্ষকের চাকরি আপাতত বাতিল হচ্ছে না। কলকাতা হাইকোর্টের (High Court) সিঙ্গেল বেঞ্চের দেওয়া চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ (Division Bench)। বুধবার কলকাতা হাইকোর্টের (High Court) জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। ফলে বছর শেষের মুখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন পাহাড়ের ওই […]

Continue Reading