Political issues Basirhat: ‘ঝান্ডা পালটিয়ে ডান্ডা ধরেছে’! বসিরহাটে হুমকির অভিযোগে থানায় গণস্বাক্ষর

নিউজপোল ব্যুরো, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় রাত নামলেই আতঙ্কের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বসিরহাট পৌরসভার ১ নম্বর ও ২৩ নম্বর ওয়ার্ডে মোটরবাইকে করে কয়েকজন যুবকের ঘোরাফেরা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গণস্বাক্ষর সংগ্রহ করে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা। অভিযোগকারীদের দাবি, একসময় অভিযুক্তদের কয়েকজন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। […]

Continue Reading

বৃষ্টির দাপট কমছে বাংলায়, তবে পুরো স্বস্তি নয়! দক্ষিণবঙ্গে আজ ছিটেফোঁটা বৃষ্টি, কলকাতায় ভারী বর্ষণের আশঙ্কা কম—উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির চোখরাঙানি

নিউজপোল ব্যুরো: একদিকে বৃষ্টির দাপট কমার ইঙ্গিত, অন্যদিকে উত্তরবঙ্গে ফের ভারী বর্ষণের সতর্কতা! মঙ্গলবার বাংলার আবহাওয়ার ছবিতে এমনই জোড়া বার্তা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পরিমাণ কমতে পারে। কলকাতাতেও টানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকবে। কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। দুপুরের পর মেঘের আনাগোনা […]

Continue Reading

রাতেও ডিউটি, সকালে ঘরের দরজা বন্ধ! হাবরা থানায় SI-এর রহস্যমৃত্যু

নিউজপোল ব্যুরো: উত্তর ২৪ পরগনার হাবরা থানার ব্যারাকে এক পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত আধিকারিকের নাম বিশ্বনাথ সেন (৫৭)। তিনি বারাসত জেলা পুলিশের অধীনে হাবরা থানায় সাব-ইন্সপেক্টর (SI) পদে কর্মরত ছিলেন। সোমবার তাঁর বারাসত আদালতে যাওয়ার কথা ছিল। থানা সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ডিউটি শেষ করে ব্যারাকে নিজের ঘরে ফিরে যান […]

Continue Reading

গণেশ পুজোর দিনেই বাংলার রাস্তায় জোড়া দুর্ঘটনার ধাক্কা! বাঁকুড়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত ১৮—মালদায় চারচাকার সঙ্গে ট্যুরিস্ট বাসের মুখোমুখি সংঘর্ষ, জখম ৩

নিউজপোল ব্যুরো: পুজোর আবহের মাঝেই আচমকা বিকট শব্দ, তারপর চোখের সামনে উল্টে গেল যাত্রীবোঝাই বাস! গণেশ পুজোর দিনেই বাঁকুড়ার রায়পুরে ৯ নম্বর রাজ্য সড়কে বড়সড় দুর্ঘটনায় আহত হলেন ১৮ জন। রায়পুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বাস রাস্তার উপর উল্টে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় রায়পুর […]

Continue Reading

Ganesh Festival: গণেশ চতুর্থীতে জমজমাট বসিরহাট, উৎসবে মাতল সীমান্তের মানুষ

নিউজপোল ব্যুরো:উৎসব মানেই আনন্দ, সাজসজ্জা আর পুজোর আয়োজন। তবে বসিরহাটের সীমান্তবর্তী এলাকায় এবারের গণেশ পুজোয় আনন্দের পাশাপাশি ছড়িয়ে দেওয়া হচ্ছে এক সুন্দর মানবিক বার্তাও। গণেশ চতুর্থী উপলক্ষে বসিরহাটের টাউন হল, পুরাতন বাজার থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির বিভিন্ন এলাকায় জাঁকজমক করে পুজোর আয়োজন হয়েছে। এরই মধ্যে একটি পুজোর উদ্যোগ বিশেষভাবে নজর কেড়েছে। গণেশের সঙ্গে […]

Continue Reading

Dormitory & VIP Lounge: ৩০০ টাকায় ১২ ঘণ্টা থাকার সুবিধা, যাত্রীদের জন্য একগুচ্ছ নতুন পরিষেবা

নিউজপোল ব্যুরো: পুজোর আগেই যাত্রীদের জন্য বড় উদ্যোগ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। শিলিগুড়ি জংশন বাস টার্মিনাসে চালু হল নতুন ডরমিটরি (Dormitory) ও ওয়েটিং লাউঞ্জ (Waiting Lounge)। সোমবার সকালে বাস স্ট্যান্ডের দোতলায় এই পরিষেবাগুলির উদ্বোধন করা হয়। দূরদূরান্ত থেকে শিলিগুড়িতে আসা যাত্রীদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে পৃথক পুরুষ ও মহিলা ডরমিটরি। ১৪টি বেডের জেন্টস ডরমিটরি […]

Continue Reading

BSF Saves 10 Lifes: বিএসএফের তৎপরতায় বাঁচল ১০ প্রাণ, গঙ্গা থেকে উদ্ধার ৩ শিশু-সহ ১০ বাংলাদেশি

নিউজপোল ব্যুরো: মালদার (Malda) খান্দুয়া সীমান্ত আউটপোস্টের কাছে গঙ্গা নদীতে বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন ১০ বাংলাদেশি নাগরিক। বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের (71 Battalion) সতর্ক জওয়ানরা তাঁদের নদী থেকে উদ্ধার করেন। উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছে তিন শিশু, তিন মহিলা এবং চারজন পুরুষ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারির সময় গঙ্গায় তাঁদের বিপজ্জনক অবস্থায় দেখতে […]

Continue Reading

পশ্চিম সিকিমে ফের ধস, মাটি-পাথরে বন্ধ রিম্বি–খেচেওপেরি সংযোগকারী রাস্তা

নিউজপোল ব্যুরো:ফের বড়সড় ভূমিধসের ঘটনা পশ্চিম সিকিমের রিম্বি এলাকায়। শনিবার সন্ধ্যায় রাজ্যজুড়ে ভারি বৃষ্টির পর নতুন করে ধস নামে। পাহাড়ের উপর থেকে মাটি, পাথর ও ধ্বংসাবশেষ নেমে এসে রিম্বি–খেচেওপেরি সংযোগকারী রাস্তার একটি বড় অংশ ঢেকে দেয়। এর জেরে ওই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধসের কারণে রাস্তার উপর বিশাল […]

Continue Reading

ARRESTED SAHIDUL SEKH: ভিনরাজ্য থেকে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান শহিদুল শেখ

নিউজপোল ব্যুরো:  উত্তর ২৪ পরগনার হাসনাবাদে একাধিক অভিযোগে অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান শহিদুল শেখকে ভিনরাজ্য থেকে গ্রেফতার করল পুলিশ। দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া ছিলেন তিনি। গোপন সূত্রে তাঁর অবস্থান জানতে পেরে হাসনাবাদ থানার পুলিশ ও SOG যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জের বিষপুর পঞ্চায়েতের উপপ্রধান শহিদুল শেখের বিরুদ্ধে হাসনাবাদ থানায় […]

Continue Reading

টেকনিশিয়ান থেকে সোজা ডাক্তার! ভুয়ো এমবিবিএস সার্টিফিকেটে বাংলায় চিকিৎসা, হদিশ ৫ জনের

নিউজপোল ব্যুরো: নিটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় পাশ না করেও চিকিৎসক পেশায় যুক্ত থাকার অভিযোগ। রাজ্যে এমন পাঁচজন ব্যক্তির তথ্য উঠে এসেছে যাঁরা ভুয়ো এমবিবিএস শংসাপত্র ব্যবহার করে চিকিৎসা করছেন। তাঁদের মধ্যে কয়েক জনের বিরুদ্ধে অস্ত্রোপচারের অভিযোগও রয়েছে। অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের অভিযোগ, অভিযুক্তরা বিহার মেডিক্যাল কাউন্সিলের নামে তৈরি ভুয়ো নথি ব্যবহার করে এমবিবিএসের […]

Continue Reading