Abhishek Banerjee: “গাফিলতি করলে দল-মানুষ কেউই ক্ষমা করবে না”, এসআইআর-এর শেষ ধাপে কড়া বার্তা অভিষেকের

নিউজ পোল ব্যুরো: এসআইআর-এর (SIR) শেষ ধাপে তৃণমূল কংগ্রেসকে (TMC) আরও সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার ভারচুয়াল বৈঠকে কড়া বার্তা দিলেন। তার স্পষ্ট বক্তব্য, “এই সময় কাজে কোনও গাফিলতি চলবে না। দলও ক্ষমা করবে না, মানুষও নয়।” আরও পড়ুন: Delhi : বাংলার ‘মা ক্যান্টিন’ মডেলেই পথ চলা দিল্লির, সুলভ […]

Continue Reading

BLO: ২৫ নভেম্বরের মধ্যে কাজ শেষের নির্দেশ মানতে নারাজ! জ্ঞানেশ কুমারের ঘোষণার পর পরই পথে নামল বিএলও-দের একাংশ

নিউজ পোল ব্যুরো: কলকাতার (Kolkata) বিভিন্ন প্রান্তে আজ যেন উত্তেজনার রাশ টানছে না কোনওভাবেই। একদিকে নবাগত চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ, অন্যদিকে নির্বাচন প্রস্তুতি নিয়ে ক্ষুব্ধ ব্লক লেভেল অফিসারদের (BLO) প্রতিবাদ দু’য়ের চাপে নাজেহাল কলকাতা পুলিশ। দুপুর গড়াতেই বিবাদী বাগ চত্বর কার্যত রণক্ষেত্রের রূপ নেয়। ব্যারিকেডের একদিকে পুলিশকর্মীরা সার বেঁধে দাঁড়িয়ে, আর অন্যদিকে স্লোগান তুলতে থাকা বিএলওদের (BLO) […]

Continue Reading

TMC: মমতা বনগাঁয় মহামিছিল, অভিষেক তৃণমূল বৈঠকে দেবেন পরবর্তী দিকনির্দেশনা

নিউজ পোল ব্যুরো: সোমবার তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে এক বিশাল মেগা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রায় ১০ হাজার জনপ্রতিনিধি, বিধায়ক, সাংসদ ও বিভিন্ন স্তরের সাংগঠনিক পদাধিকারী অংশগ্রহণ করছেন। বৈঠকের মূল লক্ষ্য হলো দলের পরবর্তী রাজনীতি ও কর্মসূচি নির্ধারণ, বিশেষ করে মতুয়া অধ্যুষিত এলাকা এবং উত্তরবঙ্গের জেলা গুলিতে দলের […]

Continue Reading

Chief Justice Of India: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে হিন্দিতে শপথ নিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত, দায়িত্বে থাকবেন ২০২৭ সাল পর্যন্ত

নিউজ পোল ব্যুরো: ভারতের বিচার ব্যবস্থায় (Chief Justice Of India) নতুন অধ্যায়ের সূচনা হলো। সোমবার ভারতের ৫৩তম প্রধান বিচারপতি (Chief Justice Of India) হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) নেতৃত্বে তিনি হিন্দিতে শপথগ্রহণ করেন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং […]

Continue Reading

Monday Astrology: বিরল ‘নবম-পঞ্চম রাজযোগ’! ২৪ নভেম্বর থেকে প্রেম জীবনে সৌভাগ্যের ঢেউ, কাদের ভাঙবে দুঃখের পাহাড়?

নিউজ পোল ব্যুরো: নভেম্বরের অন্তিম সপ্তাহে গুরু ও শুক্র একে–অপরের নবম ও পঞ্চম অবস্থানে গমন করায় বিরল নবম-পঞ্চম রাজযোগের সৃষ্টি হচ্ছে। বৈদিক জ্যোতিষে (Monday Astrology) এই বিশেষ যোগকে অত্যন্ত পবিত্র ও ফলপ্রদ ধরা হয়। যখন দুই গ্রহ পরস্পরের প্রতি পঞ্চম-নবম দৃষ্টি প্রদান করে, তখন জীবনে সৌভাগ্য, উন্নতি এবং মানসিক-আধ্যাত্মিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই শুভ যোগ […]

Continue Reading

BLO crisis West Bengal:বিএলও ইস্যুতে মুখ্যমন্ত্রীর উদ্বেগকে ‘কুম্ভীরাশ্রু’— সুকান্তের কটাক্ষে চড়ছে রাজনৈতিক পারদ!

নিউজ পোল ব্যুরো:পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যে বিপুল দায়িত্ব সামলাতে হচ্ছে ব্লক লেভেল অফিসারদের (BLO crisis West Bengal)। অভিযোগ, তথ্য সংগ্রহ, যাচাই এবং মাঠপর্যায়ের কাজে লাগাতার চাপ তৈরি হওয়ায় কর্মীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। ইতিমধ্যেই কয়েকটি মৃত্যু […]

Continue Reading

Narendra Modi Bengal visit:ডিসেম্বরেই ফের বাংলায় মোদী! অধিবেশন বিরতিতেই শুরু হতে পারে ভোটমুখী জনসভা অভিযান!

লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই পশ্চিমবঙ্গে কার্যত প্রচারের মাঠে নামতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Bengal visit)। বিজেপি সূত্রের খবর, ডিসেম্বর থেকেই বাংলায় শুরু হতে পারে তাঁর ভোটমুখী জনসভা। ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন। সেই সময়ের মধ্যেই কোনও শনিবার বা রবিবার মোদীর রাজ্য সফর চূড়ান্ত […]

Continue Reading

Yunus government letter to India:হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ইউনুস সরকারের চিঠি!

নিউজ পোল ব্যুরো:বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রশ্নে আবারও তৎপর হল ঢাকা। মহম্মদ ইউনুসের (Yunus government letter to India) নেতৃত্বাধীন সরকারের বিদেশ মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় উল্লেখ করে গত ১৭ নভেম্বর ভারতের উদ্দেশে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। সেখানে হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানানো হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হলেও […]

Continue Reading

SIR protest West Bengal:“এসআইআরের দৌরাত্ম্য আর নয়”—সোমবার পথে বিএলও-রা, প্রতিবাদের পাশে দৃঢ় সমর্থন তৃণমূলের!

নিউজ পোল ব্যুরো:নির্বাচনী লক্ষ্যমাত্রার আকাশছোঁয়া টার্গেট, তার নীচে চরম প্রশাসনিক চাপ, আর সামান্য ভুলেই চাকরি খোয়ানো বা গ্রেফতারের ত্রাস—এই বহুমুখী সংকটের কিনারায় দাঁড়িয়ে রাজ্যের সরকারি কর্মীরা যেন একেবারে বোঁড়ে ঠেলে দেওয়া শ্রমযন্ত্রে পরিণত হয়েছেন। নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়াকে (SIR protest West Bengal) ঘিরে সেই অস্বস্তি আর আতঙ্কই এবার রূপ নিতে চলেছে রাস্তায় গর্জে ওঠা এক […]

Continue Reading

Chandigarh Article 240:চণ্ডীগড়ে আর্টিকেল ২৪০ বিতর্ক: ‘রাজধানী চুরি’ নিয়ে উত্তাপ, কেন্দ্র বলল—”এখনও কোনও সিদ্ধান্ত হয়নি”

নিউজ পোল ব্যুরো:চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চলের কাঠামোর মধ্যে আনার সম্ভাবনা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তাপ সৃষ্টি হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানার যৌথ রাজধানী এই শহরের প্রশাসনিক ভবিষ্যত নিয়ে জোর জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, শীতকালীন সংসদ অধিবেশনে কেন্দ্র একটি বিল পেশ করতে পারে, যা চণ্ডীগড়কে সংবিধানের ২৪০ অনুচ্ছেদের (Chandigarh Article 240) আওতায় আনার পথ খুলবে। আরও পড়ুন:https://thenewspole.com/2025/11/23/kunal-ghosh-comeback-12-years-after-arrest/ […]

Continue Reading