“এসব ফালতু জুমলাবাজি করে আমাদের শেষ করা যাবে না!”—শেক্সপিয়র সরণি থানার বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে সোমবার কী করতে চলেছেন হুমায়ুন?

নিউজপোল ব্যুরো: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে নজিরবিহীন সংঘাতের জেরে এবার রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার পারদ। ররিবার সাতসকালেই প্রাক্তন আইপিএস তথা বিধায়ক হুমায়ুন কবীরের কসবার বাসভবনে হানা দিল শেক্সপিয়র সরণি থানার বিশাল পুলিশ বাহিনী। কলকাতা পুরসভার অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতেই এই আইনি তৎপরতা। আগামী ৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় তাঁকে সরাসরি […]

Continue Reading

১৪৪ থেকে ২০৯! পুরসভার ওয়ার্ড বদল ঘিরে তুঙ্গে বিতর্ক, বিজেপিকে সুবিধা দেওয়ার অভিযোগ দুই তৃণমূল শিবিরের

নিউজপোল ব্যুরো:  কলকাতা পুরসভার মানচিত্র বদলাচ্ছে, আর সেই বদল নিয়েই এবার পুরসভায় শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। ওয়ার্ড পুনর্বিন্যাসের অভিযোগ-আপত্তি শুনানির প্রথম দিনেই মুখোমুখি হল তৃণমূলের দুই শিবির। ‘কালীঘাট তৃণমূল’ থেকে ‘ঋতব্রত তৃণমূল’—দুই পক্ষের অভিযোগের ভাষা আলাদা হলেও মূল প্রশ্ন একটাই, নতুন সীমানা তৈরির পিছনে কি রাজনৈতিক হিসাব কাজ করছে? বর্তমানে কলকাতা পুরসভায় ১৪৪টি ওয়ার্ড রয়েছে। […]

Continue Reading

বেলা গড়ালেই ধেয়ে আসছে বৃষ্টি! দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির দাপট, একাধিক জেলায় হলুদ সতর্কতা

নিউজপোল ব্যুরো: বেলা ঘনিয়ে এলেই ধেয়ে আসছে বৃষ্টি! সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা, আর দুপুর গড়াতেই বদলে যাচ্ছে আবহাওয়ার মেজাজ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ মোট ৯ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ফলে সপ্তাহের শুরুতেই ফের ভিজতে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকা। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও […]

Continue Reading

ঠিক কী ঘটেছিল ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের রাতে? ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে ৪ লক্ষ টাকা লুঠ ও পৈশাচিক নির্যাতনের মারাত্মক অভিযোগ!

নিউজপোল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চার লাখ টাকা হাতানো এবং পরবর্তীতে ঘরের ভেতর আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগে চরম অস্বস্তিতে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। ৩ বছর আগের সেই হাড়হিম ঘটনার বিচার চাইতে এবার সরাসরি ক্যানিংয়ের মহকুমা পুলিশ আধিকারিকের (SDPO) দ্বারে হাজির হলেন নির্যাতিতা মহিলা। ক্যানিংয়ের ওই বিধায়কের বিরুদ্ধে […]

Continue Reading

বেআইনি প্রোমোটিং ও কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি হাতেনাতে ওড়াতে এবার অলকানন্দা দাসের মেগা ডেরায় দুর্নীতি দমন কমিশনের ঝোড়ো হানা

নিউজপোল ব্যুরো:  সরকার বদলের পর থেকেই প্রাক্তন শাসকদলের নেতা-নেত্রীদের ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসছে। এবার সেই তালিকায় নতুন নাম বেলেঘাটার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাস। শনিবার দুপুরে তাঁর একাধিক ঠিকানায় হানা দিল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের আধিকারিকরা। আয়-ব্যয়ের সঙ্গে মিল নেই এমন সম্পত্তি থেকে বেআইনি নির্মাণের অনুমতি—একাধিক অভিযোগের সূত্র ধরেই এই অভিযান বলে […]

Continue Reading

ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ! ৫০ লক্ষের ডিপোজিট, ১০ লক্ষ ভাড়া, বকেয়া ৫ মাসের টাকা

নিউজপোল ব্যুরো:  ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। এবার সামনে এল অফিসের ভাড়া ও চুক্তির শর্ত ঘিরে আরও এক দফা অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, ২০২০ সালে বাড়ির মালিক রমাদেবী গোয়েঙ্কার সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে ১৭ হাজার বর্গফুটের ৭ ও ৮ তলার জায়গা অফিস হিসেবে নেওয়ার কথা […]

Continue Reading

দুপুরে হঠাৎ ঘোর তাণ্ডব! রবিবারে সাময়িক স্বস্তি হলেও মঙ্গল-বুধে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা!

নিউজপোল ব্যুরো:  সকালটা হয়তো একটু স্বস্তির, কিন্তু ঘড়ির কাঁটা দুপুর পেরোলেই বদলে যাচ্ছে আবহাওয়ার ছবি। শনিবারও তার ব্যতিক্রম হল না। দুপুর ১টা নাগাদ উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় শুরু হল জোর বৃষ্টি। এরপর শহরের একাধিক জায়গায় দফায় দফায় বৃষ্টি নামে। ফলে সপ্তাহান্তেও পুরোপুরি কাটল না বৃষ্টির ভোগান্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা […]

Continue Reading

আরজি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের নেপথ্যে খোদ মমতা ও স্বাস্থ্যসচিবের মেগা যোগ, ওনাদের অবিলম্বে গ্রেফতার চাই – বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

নিউজপোল ব্যুরো: আরজি করের বিভীষিকাময় কাণ্ডের পরতে পরতে জমে থাকা ক্ষোভের আগুনে এবার নতুন করে ঘি ঢাললেন খোদ নিহত তরুণী চিকিৎসকের মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। রাজ্যে ক্ষমতার পটপরিবর্তন এবং সম্প্রতি স্বাস্থ্য দফতরের নির্দেশে গঠিত পৃথক তদন্ত কমিটির তৎপরতার মাঝেই বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতি তোলপাড় করলেন তিনি। সরাসরি তোপ দেগে রাজ্য সরকারের তৎকালীন […]

Continue Reading

আরজি কর কাণ্ডে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি গ্রেফতারি দাবি! আসানসোলের মঞ্চ থেকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের হাড়হিম করা হুঙ্কার

নিউজপোল ব্যুরো: আরজি কর-কাণ্ডের তদন্ত নিয়ে রাজ্য রাজনীতিতে ফের তীব্র চাপানউতোর। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সরাসরি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি ও শাস্তির দাবি তুললেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার আসানসোলে একটি দুর্গাপুজোর খুঁটিপুজোয় যোগ দিয়ে এমনই দাবি করেন তিনি। পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে গ্রেফতার হওয়ার প্রসঙ্গ টেনে অগ্নিমিত্রার […]

Continue Reading

টুলু মণ্ডল কি তবে দেশ ছেড়ে বাংলাদেশে গা ঢাকা দিলেন? এবার ম্যানেজারের বাড়িতে তালা ভেঙে তল্লাশি, রহস্য আরও ঘনীভূত

নিউজপোল ব্যুরো: বীরভূমের পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। বিপুল সম্পত্তির হদিশ মিললেও এখনও পুলিশের নাগালের বাইরে তিনি। টুলু দেশে রয়েছেন, নাকি বিদেশে গা ঢাকা দিয়েছেন, তা নিয়ে জোর চর্চা চলছে। এর মধ্যেই তাঁর আরও এক ম্যানেজারের বাড়িতে হানা দিল বীরভূম পুলিশ। শুক্রবার ভোর […]

Continue Reading