ঝাড়ফুঁকের আড়ালে কী ঘটেছিল? ১৫ বছরের নাবালিকার অভিযোগে গ্রেফতার ওঝা

নিউজপোল ব্যুরো:উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকায় ঝাড়ফুঁকের নামে ১৫ বছরের এক নাবালিকার সঙ্গে গুরুতর আচরণের অভিযোগ উঠেছে এক ওঝার বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে হাড়োয়া থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য ওই আয়ুর্বেদিক চিকিৎসক তথা ওঝার কাছে নিয়ে গিয়েছিলেন তার […]

Continue Reading

বেহাল রাস্তার জেরে পুকুরে উল্টে পড়ল গমবোঝাই লরি, বাদুড়িয়ায় চরম দুর্ভোগ

নিউজপোল ব্যুরো:বেহাল রাস্তার জেরে পুকুরে উল্টে পড়ল গমবোঝাই লরি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, যদুরহাটি হাসপাতাল মোড় থেকে নারায়ণপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। একাধিক জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির জল জমে সেই গর্তগুলি কার্যত পুকুরের চেহারা নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই […]

Continue Reading

দুই বাংলাদেশিকে ভারতে ঢোকানোর অভিযোগ, বিএসএফের হাতে আটক সেনা জওয়ান

নিউজপোল ব্যুরো:  উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে ঢোকানোর অভিযোগ উঠল এক সেনা জওয়ানের বিরুদ্ধে। ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকের পাশাপাশি ওই সেনা জওয়ানকেও বিএসএফ আটক করেছে বলে জানা গিয়েছে। ঘটনাটি স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহারকান্দা সীমান্ত এলাকার। অভিযোগ, ওই দুই বাংলাদেশি নাগরিককে সীমান্ত দিয়ে ভারতে ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল। […]

Continue Reading

অন্যায়ের প্রতিবাদ করায় ‘মারধর’, হিঙ্গলগঞ্জে দলের দুই নেতার বিরুদ্ধে বিজেপি কর্মীর অভিযোগ

নিউজপোল ব্যুরো:  উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায় বিজেপির অন্দরেই মারধরের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মামুদপুর ১০৩ নম্বর বুথে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বিজেপি কর্মী রমেশ মালির দাবি, দলের মধ্যে একটি অন্যায়ের প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে। রমেশের অভিযোগ, হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অমিত মণ্ডল এবং বিজেপি নেতা পার্থপ্রতিম […]

Continue Reading

বিয়ের পর থেকেই অত্যাচারের অভিযোগ, হাড়োয়ায় ১৯ বছরের বধূকে ঘিরে চাঞ্চল্য

নিউজপোল ব্যুরো: উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় ১৯ বছরের এক বধূর রহস্যজনক পরিণতিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজমপুর গ্রামের পূর্বপাড়ার। পরিবার সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানার দেউলী মালিয়াড়ি গ্রামের শরিফা খাতুনের সঙ্গে মাজমপুরের বাসিন্দা শুকুর আলী লস্করের বিয়ে হয়েছিল। তাঁদের একটি ১৮ মাসের পুত্রসন্তান রয়েছে। বধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই […]

Continue Reading

দলীয় কার্যালয় করার ‘অপরাধে’ নিশানায় বাড়ি? ফসল কাটার হুমকি, বসিরহাটে বিস্ফোরক অভিযোগ

নিউজপোল ব্যুরো: দলীয় কার্যালয় তৈরির জন্য ঘর দেওয়াকে কেন্দ্র করে এবার বাড়িতে হামলা ও হুমকির অভিযোগ উঠল বসিরহাটে। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে গাছপালা ও ফসল নষ্ট করার চেষ্টা হয়েছে বলে দাবি এক বিজেপি কর্মীর। ঘটনার কিছু ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে অভিযোগকারীর দাবি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া […]

Continue Reading

Political issues Basirhat: ‘ঝান্ডা পালটিয়ে ডান্ডা ধরেছে’! বসিরহাটে হুমকির অভিযোগে থানায় গণস্বাক্ষর

নিউজপোল ব্যুরো, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় রাত নামলেই আতঙ্কের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বসিরহাট পৌরসভার ১ নম্বর ও ২৩ নম্বর ওয়ার্ডে মোটরবাইকে করে কয়েকজন যুবকের ঘোরাফেরা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গণস্বাক্ষর সংগ্রহ করে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা। অভিযোগকারীদের দাবি, একসময় অভিযুক্তদের কয়েকজন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। […]

Continue Reading

রাতেও ডিউটি, সকালে ঘরের দরজা বন্ধ! হাবরা থানায় SI-এর রহস্যমৃত্যু

নিউজপোল ব্যুরো: উত্তর ২৪ পরগনার হাবরা থানার ব্যারাকে এক পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত আধিকারিকের নাম বিশ্বনাথ সেন (৫৭)। তিনি বারাসত জেলা পুলিশের অধীনে হাবরা থানায় সাব-ইন্সপেক্টর (SI) পদে কর্মরত ছিলেন। সোমবার তাঁর বারাসত আদালতে যাওয়ার কথা ছিল। থানা সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ডিউটি শেষ করে ব্যারাকে নিজের ঘরে ফিরে যান […]

Continue Reading

Ganesh Festival: গণেশ চতুর্থীতে জমজমাট বসিরহাট, উৎসবে মাতল সীমান্তের মানুষ

নিউজপোল ব্যুরো:উৎসব মানেই আনন্দ, সাজসজ্জা আর পুজোর আয়োজন। তবে বসিরহাটের সীমান্তবর্তী এলাকায় এবারের গণেশ পুজোয় আনন্দের পাশাপাশি ছড়িয়ে দেওয়া হচ্ছে এক সুন্দর মানবিক বার্তাও। গণেশ চতুর্থী উপলক্ষে বসিরহাটের টাউন হল, পুরাতন বাজার থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির বিভিন্ন এলাকায় জাঁকজমক করে পুজোর আয়োজন হয়েছে। এরই মধ্যে একটি পুজোর উদ্যোগ বিশেষভাবে নজর কেড়েছে। গণেশের সঙ্গে […]

Continue Reading

রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশে শুরু, সাড়ে তিনশো বছর পরও জাগ্রত সংগ্রামপুরের মা ভবতারিণী

নিউজপোল ব্যুরো: রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন ঐতিহ্য বহন করে আসছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সংগ্রামপুরের মা ভবতারিণীর মন্দির। কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে প্রতিবছরই ইছামতি নদীর পাড়ের এই প্রাচীন মন্দিরে ভক্তদের ঢল নামে। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলা থেকেও বহু দর্শনার্থী মায়ের দর্শনে ছুটে আসেন। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশে […]

Continue Reading