Health News : রক্তচাপ মাপার নিয়মে ত্রুটি? নতুন গবেষণায় চিকিৎসা মহলে বিতর্ক

নিউজ পোল ব্যুরো: রক্তচাপ মাপার(Blood Pressure) প্রচলিত নিয়ম কতটা নির্ভুল? এই প্রশ্নেই চিকিৎসা মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন(Cambridge University researchers ), কাফ-বেসড(cuff-based) অস্কালটেটরি পদ্ধতিতে প্রায় ৩০ শতাংশ ক্ষেত্রে সিস্টোলিক ব্লাডপ্রেশার সঠিকভাবে মাপা যায় না। তাঁদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞানপত্রিকা পিএনএএস নেক্সাস-এ। আরও পড়ুন: Blackheads: তোয়ালের সহজ […]

Continue Reading

AI iRobo: রিয়েল-টাইম অ্যানালিটিক্সে সজাগ রোবট পুলিশ, ভারতে শুরু নতুন নিরাপত্তা অধ্যায়

নিউজ পোল ব্যুরো: প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে এবার আমাদের শহরে নিরাপত্তা ব্যবস্থাতেও আসছে বড় পরিবর্তন। এবার অফিস, শপিং মল, আইটি পার্ক কিংবা বিমানবন্দরের মতো জনবহুল জায়গায় কড়া নজরদারি চালাতে হাজির হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত রোবট পুলিশ আইরোবো (iRobo)। আধুনিক সেন্সর, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং রিয়েল-টাইম অ্যানালিটিক্সের মাধ্যমে এই যন্ত্রমানব মুহূর্তের মধ্যেই চিহ্নিত করতে পারবে সন্দেহজনক ঘটনা। […]

Continue Reading

Educate Girls Award : মেয়েদের শিক্ষার লড়াইয়ে স্বীকৃতি, র‍্যামন ম্যাগসেসে পেল ‘এডুকেট গার্লস’

নিউজ পোল ব্যুরো: এশিয়ার নোবেলখ্যাত মর্যাদাপূর্ণ র‍্যামন ম্যাগসেসে (Ramon Magsaysay Award) পুরস্কারে সাফল্যের ইতিহাস গড়ল ভারতের নন-প্রফিট সংস্থা ‘এডুকেট গার্লস’ (Educate Girls)। এটি প্রথম ভারতীয় সংস্থা, যারা এই সম্মান অর্জন করল। রবিবার ফিলিপিন্সের ম্যানিলা থেকে এ ঘোষণা করেছে র‍্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন (RMAF)।২০০৭ সালে সাফিনা হুসেন প্রতিষ্ঠা করেন ‘এডুকেট গার্লস’(Educate Girls)। আরও পড়ুন: Open Air […]

Continue Reading

Kalyan Bandyopadhyay criticism:’দিদি-অভিষেকের কাছে সব কথা যায় না,’ ফের দলের মহিলা সাংসদদের ভূমিকা নিয়ে কল্যাণের তীব্র আক্রমণ!

রবিবার শ্রীরামপুরে দলের মহিলা সাংসদদের ভূমিকা নিয়ে ফের চরম ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীরামপুরের বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandyopadhyay criticism)। তিনি অভিযোগ করেছেন, “আমাকে সংসদে যখন হুমকি দেওয়া হয়েছিল, সেই সময় তৃণমূলের মহিলা সাংসদরা চুপচাপ বসে ছিলেন। সমর্থন করা তো দূরের কথা, কেউ প্রতিবাদও করেননি।” তাঁর এ মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি […]

Continue Reading

Garbage Free City : নাগরিকদের সহযোগিতায় পুরসভার জয়, বসিরহাট পেল কেন্দ্রের স্বীকৃতি

নিউজ পোল ব্যুরো: বাংলার পরিচ্ছন্ন শহরের তালিকায় এবার নতুন সংযোজন বসিরহাট(Basirhat)। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের আবাসন ও নগরোন্নয়ন দফতরের উদ্যোগে পরিচালিত স্বচ্ছ মিশন ২.০-এর সমীক্ষায় বসিরহাট পুরসভা পেয়েছে এক বিশেষ স্বীকৃতি ‘আবর্জনামুক্ত শহর’(Garbage Free City)। এই সম্মান শুধু পুরসভার নয়, সমগ্র বসিরহাটের মানুষের সম্মিলিত প্রয়াসের ফসল। আরও পড়ুন : Suvendu Adhikari attack Mamata Banerjee:“চাকরিহারাদের দাগি বলা […]

Continue Reading

Abhijit Gangopadhyay on SSC scam:অযোগ্য তালিকা অসম্পূর্ণ,প্রকৃত সংখ্যা ৫-৬ হাজারের বেশি— সুপ্রিম কোর্টকেও ভাঁওতা দেওয়ার অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের!

নিউজ পোল ব্যুরো:২০১৬ সালের শিক্ষক নিয়োগের বেনিয়ম নিয়ে যখন কলকাতা হাইকোর্টে মামলা চলছিল,তখন সেই মামলার রায় দিয়ে সারা রাজ্যে চর্চায় এসেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay on SSC scam)।তাঁর রায়ের ভিত্তিতেই বাতিল হয়েছিল তৎকালীন তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি।সেই সময় থেকেই নিয়োগ দুর্নীতির অন্ধকার দিক সামনে এসেছিল।এবার ফের সেই নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে […]

Continue Reading

MS Dhoni: “ধোনি কি আদৌ ফোন ধরবেন?” সমালোচনা প্রাক্তনীর

নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যেই বিসিসিআই। খবর রয়েছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) মেন্টর হওয়ার প্রস্তাব দিয়েছে। ধোনির নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর (২০০৭) জিতেছিল। আরও পড়ুন: Suvendu Adhikari attack Mamata Banerjee:“চাকরিহারাদের দাগি বলা হলেও,আসল মহাদাগি মমতার সরকার” — […]

Continue Reading

Bratya Basu statement on VC:‘আচার্যের মতো বাঁধা টুনটুনি’, উপাচার্য শান্তা দত্তকে ফের আক্রমণ ব্রাত্য বসুর!

নিউজ পোল ব্যুরো:বিতর্কের মধ্য দিয়ে শেষ পর্যন্ত গত ২৮ অগাস্ট নির্বিঘ্নে অনুষ্ঠিত হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। উচ্চশিক্ষা দফতরের অনুরোধ সত্ত্বেও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা বন্ধ করা হয়নি। শিক্ষামহল এই ঘটনাকে ‘শান্তার জয়’ হিসেবে দেখছে। তবে পরীক্ষা সম্পন্ন হওয়ার পরও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu statement on VC) নিশানায় পড়তে হয় বিশ্ববিদ্যালয়ের […]

Continue Reading

Calcutta High Court:আদালতের নির্দেশে দুই মাসের মধ্যে ভাঙতে হবে ইলিটা গার্ডেন ভিস্তায় বেআইনি ১৬তম টাওয়ার

নিউজ পোল ব্যুরো: কলকাতার(Kolkata) উপকণ্ঠে নিউটাউনের ইলিটা গার্ডেন ভিস্তা(Elita Garden Vista in New Town) আবাসন প্রকল্পে বেআইনি ভাবে গড়ে ওঠা ১৬ তলা আবাসিক টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট(Calcutta High Court)। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, ২০০৭ সালে অনুমোদিত প্রকল্পে মাত্র ১৫টি টাওয়ার তৈরির ছাড়পত্র ছিল। […]

Continue Reading

Newtown: মানবসেবার কর্মসূচি থেকে রাজনৈতিক সংঘর্ষ! নিউটাউনের রক্তদান শিবিরে তৃণমূলের গোষ্ঠীকলহ

নিউজ পোল ব্যুরো: নিউটাউন লস্করআটি বাজারে আয়োজিত এক রক্তদান শিবিরকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এল তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব। রবিবার বিকেলে শিবির চলাকালীনই সব্যসাচী দত্তের অনুগামী দুই গোষ্ঠীর মধ্যে তুমুল হাতাহাতি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, চেয়ার নিয়ে একে অপরকে আঘাত করা পর্যন্ত গড়ায় পরিস্থিতি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় টেকনো সিটি থানার পুলিশ। আরও পড়ুন : […]

Continue Reading