আশিসের মৃত্যুর নেপথ্যে কি শুধু আত্মহত্যা, নাকি লুকিয়ে আরও বড় রহস্য? এবার তথ্য পেতে বাড়িতে ফরেন্সিক

নিউজপোল ব্যুরো: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এবার জোরালো তদন্তের দাবি উঠল। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, এই মৃত্যুর পিছনে এমন কোনও কারণ রয়েছে কি না, যা এখনও সামনে আসেনি, তা খতিয়ে দেখা দরকার। চিঠিতে ঋতব্রত বিশেষ করে তারাপীঠ–রামপুরহাট ডেভেলপমেন্ট […]

Continue Reading

রামপুরহাটে দলীয় কার্যালয়েই ঝুলছে প্রাক্তন ডেপুটি স্পিকারের লাশ! আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে হাড়হিম কাণ্ড বীরভূমে

নিউজপোল ব্যুরো: রামপুরহাটে প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির লাগোয়া দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। একসময় বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্ব সামলানো এই প্রবীণ নেতার এমন পরিণতি ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ কী, তা খতিয়ে […]

Continue Reading

এবার সোজা হাই কোর্টের দোরগোড়ায় অভিষেকের PA! ৪টি এফআইআর খারিজ ও রক্ষাকবচের আশায় আজ বড় আইনি লড়াইয়ে সুমিত রায়!

নিউজপোল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াইয়ের মাঝেই এবার উচ্চ আদালতের নজর তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়ের ওপর। শালবনির জমি বিতর্ক এবং ডেবরায় চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার একাধিক মামলায় সিআইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর, আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সুমিতের দায়ের করা ৪টি পৃথক মামলার জরুরি শুনানি হতে পারে। সোমবারই সুমিতের আইনজীবী হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ […]

Continue Reading

১৫ দিনে ৭ বার ঠিকানা বদল! ভিআইপি রোডে ব্যবসায়ীকে হুমকির অভিযোগ, অদিতির স্বামীর বিরুদ্ধে খুলল ‘প্যান্ডোরার বাক্স’

নিউজপোল ব্যুরো: পুলিশের চোখে ধুলো দিতে ১৫ দিনে অন্তত সাত-সাতবার আস্তানা বদলে ভূভারত ঘুরেছিলেন বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। এবার গ্রেফতারির ঠিক ৩৫ দিনের মাথায় বারাসত আদালতে তাঁর বিরুদ্ধে বিশাল চার্জশিট পেশ করল বিধাননগর কমিশনারেটের গঠিত ৮ সদস্যের সিট (SIT)। আর চার্জশিট জমা […]

Continue Reading

জমি দখল ও হিংসার অভিযোগে গ্রেফতার সনৎ দে, তৃণমূল বিধায়ক গ্রেফতার হতেই ফাঁস পার্থ ভৌমিকের ছায়াসঙ্গীর

নিউজপোল ব্যুরো: একসময় অ্যাম্বুল্যান্স চালাতেন। তারপর রাজনীতিতে উঠে এসে নৈহাটির বিধায়ক। সময়ের সঙ্গে তাঁর বিরুদ্ধে বিপুল সম্পত্তির মালিক হওয়ার অভিযোগও সামনে আসে। এবার একাধিক গুরুতর অভিযোগের তদন্তে নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে-কে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, জবরদখল, জাল ওষুধের ব্যবসা এবং ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মতো একাধিক অভিযোগ রয়েছে বলে […]

Continue Reading

রক্ষাকবচ মিলেও স্বস্তি নেই! নতুন ৪ মামলায় ফের চাপে সুমিত রায়, হাইকোর্টেও মিলল না তড়িঘড়ি শুনানির সুযোগ

নিউজপোল ব্যুরো: আইনি লড়াইয়ে একের পর এক অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেও সুমিত রায়ের অস্বস্তি এখনও কাটেনি। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের দুটি পৃথক মামলায় তিনি সাময়িক স্বস্তি পেলেও নতুন করে চারটি এফআইআর দায়ের হওয়ায় ফের বাড়ছে গ্রেফতারির আশঙ্কা। সেই কারণেই সব মামলায় একসঙ্গে আইনি সুরক্ষা চেয়ে আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে দ্রুত শুনানির আবেদন […]

Continue Reading

দেবরাজের সিন্ডিকেট রাজের অধ্যায় এবার শেষ? গ্রেপ্তারের ৩৫ দিন পরেই আদালতে দেবরাজের কুকীর্তির খতিয়ান পেশ STF-এর

নিউজপোল ব্যুরো: বাগুইআটির একসময়ের অপরাজেয় দাপুটে নেতা ও প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে শেষমেশ চূড়ান্ত আইনি খাঁড়া নেমে এল! তোলাবাজি, সিন্ডিকেটরাজ, আর কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়ার ঠিক ৩৫ দিনের মাথায় বারাসাত আদালতে পেশ করা হলো দেবরাজের চার্জশিট। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর দেওয়া এই চার্জশিটে বিধাননগরের প্রাক্তন […]

Continue Reading

ডায়মন্ড হারবারে ভুয়ো করোনা টেস্টের বিরাট স্ক্যাম? সরাসরি নিশানায় অভিষেক, তদন্তে এনএমসি

নিউজপোল ব্যুরো: করোনা মহামারীর ভয়াবহ সময়ে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে আয়োজিত মেগা ‘কোভিড-১৯ টেস্টিং ড্রাইভ’ নিয়ে বিস্ফোরক জালিয়াতির অভিযোগ উঠল। তৎকালীন এই মেগা ড্রাইভটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একক উদ্যোগে শুরু হয়েছিল বলে দাবি করা হয়। কিন্তু অভিযোগ উঠে এসেছে, সেখানে নাকি কোনো ট্রেনিং না থাকা অদক্ষ কর্মী ও ডাক্তারদের দিয়ে সাধারণ মানুষের লাখ লাখ টাকার […]

Continue Reading

এপ্রিলে যোগ, আগস্টে ইস্তফা! তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু

নিউজপোল ব্যুরো: তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার মাত্র চার মাসের মাথায় ঘাসফুল শিবিরের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র তথা বিশিষ্ট রাজনীতিবিদ চন্দ্রকুমার বসু। সোমবারে পাঠানো একটি সংক্ষিপ্ত চিঠিতে দলীয় নেতৃত্বকে তাঁর এই পদত্যাগপত্র দ্রুত কার্যকর করার আর্জি জানিয়েছেন তিনি। চিঠিতে দল ছাড়ার পেছনে স্রেফ ‘ব্যক্তিগত কারণ’ কিন্তু ইস্তফা দেওয়ার ঠিক আগের মুহূর্তে […]

Continue Reading

তবে কি ‘কালীঘাট’ ছাড়ছেন শশী পাঁজা? কাকলির ক্লিনিকে গোপন বৈঠকের পর তুঙ্গে দলবদলের জল্পনা

নিউজপোল ব্যুরো: প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের প্রবীণ নেতা শশী পাঁজাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি তাঁকে এনসিপিআই (NCPI) সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ভবানীপুরের ফার্টিলিটি রিসার্চ ইনস্টিটিউটে দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে দলবদলের গুঞ্জন ছড়িয়েছে। তবে এই জল্পনায় জল ঢেলেছেন কাকলি ঘোষ দস্তিদার নিজেই। তাঁর দাবি, শশী পাঁজা বহু বছর ধরে ওই প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসক […]

Continue Reading