১৬ বছরের মেগা জট কেটে এবার আসছে পিঙ্ক লাইন মেট্রো, নজিরবিহীন সিদ্ধান্তের জন্য কলকাতা পুরনিগমকে বিশেষ ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

নিউজপোল ব্যুরো: উত্তর কলকাতা ও শহরতলির যাত্রীদের জন্য অবশেষে এল বড় খবর। বছরের পর বছর ফাইলের পাতায় আটকে থাকার পর এবার বরাহনগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পে নতুন করে গতি আসতে চলেছে। কলকাতা পুরনিগমের তরফে বি.টি. রোড বরাবর প্রস্তাবিত পিঙ্ক লাইন মেট্রো করিডরের জন্য নো অবজেকশন সার্টিফিকেট বা NOC দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা […]

Continue Reading

১ দিনে ৩৫টি শিবির থেকে ১৬০০ ইউনিট রক্ত গায়েব! কলকাতার লাইফ কেয়ারে স্বাস্থ্য দফতরের ঝোড়ো হানা, ৬ ঘণ্টার তল্লাশিতে মিলল জাল নথি

নিউজপোল ব্যুরো: রক্তের হিসাব ঘিরে এবার আরও চাপে কলকাতার বেসরকারি ব্লাড ব্যাঙ্ক লাইফ কেয়ার। রক্ত ও প্লাজমা পাচারের অভিযোগের তদন্তে ফের এন্টালির শাখায় অভিযান চালাল স্বাস্থ্য দফতর। প্রায় ছ’ঘণ্টা ধরে চলে তল্লাশি। অভিযানের পর একাধিক নথি খতিয়ে দেখে তদন্তকারীদের নজরে এসেছে রক্ত সংগ্রহের পরিমাণ নিয়ে বড় প্রশ্ন। স্বাস্থ্যভবন সূত্রের দাবি, একটি মাত্র দিনে ৩৫টি রক্তদান […]

Continue Reading

প্যাঁচপ্যাঁচে গরম কাটিয়ে ধেয়ে আসছে স্বস্তির দুর্যোগ! ৪০ কিলোমিটার বেগে কলকাতা-হাওড়ায় আজ ভারী বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

নিউজপোল ব্যুরো: সকাল থেকেই আকাশের মুখ ভার। কখনও মেঘ, কখনও বৃষ্টি, আবার তার মাঝেই আচমকা বজ্রপাত—মঙ্গলবার ২৫ অগাস্ট পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এমনই বদলে যেতে পারে আবহাওয়ার ছবি। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা […]

Continue Reading

বাংলার সরকারি সম্পত্তি রক্ষায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঐতিহাসিক সূচনা! ভাঙচুর করলেই এবার ৩ গুণ সুদে কড়া জরিমানা

নিউজপোল ব্যুরো: সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি দফতরে আগুন লাগানো কিংবা পুলিশের উপর হামলা—এবার এই ধরনের ঘটনায় আরও কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সরকারি সম্পত্তি ভাঙচুর বা ক্ষতি করলে অভিযুক্তদের কাছ থেকেই সেই ক্ষতির টাকা আদায় করা হবে। শুধু ক্ষতিপূরণ নয়, নির্দিষ্ট ক্ষেত্রে তিন গুণ সুদ-সহ টাকা আদায়ের বিধি কার্যকর করা […]

Continue Reading

১২ ঘণ্টার অ্যাম্বুলেন্স ডিউটি করেও মহাকাশ জয়! বারবার ব্যর্থতা গুঁড়িয়ে সরাসরি ISRO-র বিজ্ঞানী মহলে নদিয়ার দেবজিৎ

নিউজপোল ব্যুরো: স্বপ্নটা ছিল অনেক বড়, কিন্তু হাতে ছিল না বাড়তি সময়। একদিকে প্রতিদিনের দীর্ঘ কর্মঘণ্টা, অন্যদিকে সংসারের চাপ—তার মধ্যেই নিজের ভবিষ্যৎ বদলের লড়াই চালিয়ে গিয়েছেন নদিয়ার গাঙনাপুরের দেবজিৎ ভদ্র। দিনের প্রায় ১২ ঘণ্টা সরকারি অ্যাম্বুলেন্স চালানোর পরেও বই খুলে বসতেন তিনি। পরীক্ষায় একবার নয়, একাধিকবার ব্যর্থ হয়েছেন। কিন্তু প্রতিবারই নতুন করে শুরু করেছেন। শেষ […]

Continue Reading

ভোরের অন্ধকারে ভয়াবহ অগুিকাণ্ড! যশোর রোডের শোরুমে পুড়ে ছাই ৩০ গাড়ি, ৩ ঘণ্টার লড়াইয়ে আগুন নিয়ন্ত্রণে

নিউজপোল ব্যুরো: ভোরের আলো ফোটার আগেই যশোর রোডে ছড়িয়ে পড়ল আতঙ্ক। বিমানবন্দর সংলগ্ন বাঁকড়া এলাকায় একটি গাড়ির শোরুম ও সার্ভিস সেন্টারে আচমকাই ভয়াবহ আগুন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা চত্বরে। দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক গাড়ি। শেষ পর্যন্ত অন্তত ৩০টি গাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে স্বস্তির খবর, এই […]

Continue Reading

রোদকে বিদায়, এবার ঝড়-বৃষ্টির পালা!আর কিছুক্ষণেই ৩ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

নিউজপোল ব্যুরো: কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি, কোথাও বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া—এমনই পূর্বাভাস সামনে এসেছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। বিশেষ করে দক্ষিণবঙ্গের তিন জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ফলে বাইরে বেরনোর আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়াই ভালো। নতুন পূর্বাভাস অনুযায়ী, আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে জোরালো বৃষ্টি হতে পারে। পশ্চিম […]

Continue Reading

সেপ্টেম্বরে দেশজুড়ে একাধিক ধর্মঘটের ডাক ব্যাঙ্ক কর্মীদের, দাবি না মিটলে ২৬শে অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য স্তব্ধ হতে পারে দেশের সমস্ত ব্যাঙ্ক!

নিউজপোল ব্যুরো: ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা থাকলে এখন থেকেই একটু সতর্ক হওয়া দরকার। সেপ্টেম্বর মাসে পরপর কয়েকদিন ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘটের জেরে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কর্মীদের একাধিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ চলছিল। এবার সেই ক্ষোভই বড় আন্দোলনের পথে যাচ্ছে। United Forum of Bank Unions (UFBU)-এর ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সেপ্টেম্বরেই […]

Continue Reading

মৃত্যুমিছিলের পর মেগা অ্যাকশন! ফ্রি স্কুল স্ট্রিটে ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের চূড়ান্ত নির্দেশ দমকলের

নিউজপোল ব্যুরো: নয়-নয়টি তাজা প্রাণ আগুনের লেলিহান শিখায় অঙ্গার হয়ে যাওয়ার পর অবশেষে ঘুম ভাঙল প্রশাসনের! ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলের সেই রক্তহিম করা ট্র্যাজেডির পর এবার খাস কলকাতা থেকে শুরু করে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হলো এক নজিরবিহীন সাঁড়াশি অভিযান। দমকলের সদর দপ্তর থেকে মাত্র ৫০ মিটার দূরে কীভাবে এমন মারণ-ফাঁদ […]

Continue Reading

সাতসকালে নিউটাউনে হাড়হিম করা লঙ্কাকাণ্ড! বস্তাবন্দি মুখ থেঁতলানো যুবকের দেহ উদ্ধার ঘিরে মেগা রহস্য

নিউজপোল ব্যুরো: স্বামীজি নগর এলাকায় রাস্তার ধারে বস্তা দিয়ে ঢাকা অবস্থায় এক যুবকের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রথমে বিষয়টি ঠিক কী, তা বুঝতে না পারলেও কিছুক্ষণের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পৌঁছতেই ঘটনাস্থলে আসে ইকো পার্ক থানার পুলিশ। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন। এরপর থেকেই […]

Continue Reading