তৃণমূল নেতার ভাই এবার ISI-এর চর? রাজ্য পুলিশের STF-এর জালে ইসলামপুরের ফজলে রব্বি

নিউজপোল ব্যুরো: উত্তর দিনাজপুরে ফের চাঞ্চল্য ছড়াল গুপ্তচরবৃত্তির অভিযোগকে ঘিরে। রাজ্য পুলিশের STF-এর হাতে গ্রেফতার হয়েছেন ফজলে রব্বি নামে এক ব্যক্তি, যিনি ইসলামপুর ব্লকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই বলে জানা গিয়েছে। তদন্তকারী সূত্রের দাবি, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর হয়ে তথ্য পাচারের অভিযোগের তদন্তে আগেই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া […]

Continue Reading

‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির বিতর্কে বড় মোড়! রবীন্দ্র নগর ও বিষ্ণুপুর থানার ৩টি মামলায় আদালতের রক্ষাকবচ পেলেন অভিষেক

নিউজপোল ব্যুরো: ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরে একাধিক অনিয়ম ও গাফিলতির অভিযোগে অস্বস্তিতে থাকা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রবীন্দ্র নগর এবং বিষ্ণুপুর থানায় রুজু হওয়া ৩টি পৃথক মামলায় অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও চরম বা কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। শুক্রবার হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের এই […]

Continue Reading

আকাশে ঘূর্ণাবর্তের জোড়া দাপট! শনিবার মেঘ-রোদের কানামাছির মাঝেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

নিউজপোল ব্যুরো: আকাশে মেঘের আনাগোনা থাকলেও ভ্যাপসা গরম থেকে মিলছে না তেমন স্বস্তি। বাইরে বেরোলেই অস্বস্তি, ঘরের ভিতরেও রেহাই নেই। তবে শনিবার, ২২ অগাস্ট দিনের ছবিটা একেবারে একই রকম থাকবে না বলেই ইঙ্গিত। কখনও আকাশ ঢেকে যেতে পারে কালো মেঘে, আবার দিনের বিভিন্ন সময়ে হঠাৎ নামতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুতের […]

Continue Reading

যাদবপুরে এবার সরাসরি ‘সার্জিক্যাল স্ট্রাইক’, দেশবিরোধী স্লোগান উঠলেই খাস ক্যাম্পাসে ঢুকে পিষে দেওয়ার চরম হুমকি দিলীপ ঘোষের

নিউজপোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তি থামার নাম নেই। ABVP ও SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির সংঘর্ষকে ঘিরে বুধবার রাতের ঘটনার পর এবার রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়াল দিলীপ ঘোষের মন্তব্যে। ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও জিবি মিটিং কেন ডাকা হল, সেই প্রশ্ন তুলে প্রতিবাদে নেমেছিল ABVP। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, মারধরের অভিযোগ, পোস্টার-ব্যানার পোড়ানোর […]

Continue Reading

যাদবপুরে রাজনীতির আগুনে পুড়ল শতবর্ষের ঐতিহ্য! ৪ নম্বর গেটে নন্দলাল বসুর ঐতিহ্যবাহী প্রতীক ভেঙে মাটিতে ছুড়ে ফেলল বহিরাগতরা

নিউজপোল ব্যুরো: বিদ্যার মন্দির নাকি ঐতিহ্যের শ্মশান? রাজনৈতিক লড়াই, স্লোগান আর অন্ধ হিংসার আঁচে এবার ছাই হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বহু দশকের ঐতিহ্য! বুধবার রাতের ছাত্র রাজনীতির রক্তক্ষয়ী তাণ্ডব কেবল ছাত্রদের রক্তাক্ত করেই থামেনি, তা সরাসরি আঘাত হেনেছে বিশ্ববিদ্যালয়ের আত্মা ও ঐতিহ্যের ওপর। ক্যাম্পাসের মূল ফটকে থাকা ঐতিহাসিক এমব্লেম পা দিয়ে মারিয়ে চুরমার করে দেওয়ার […]

Continue Reading

আকাশে মাঝেমাঝে কালো মেঘের ঘনঘটা, সঙ্গে প্যাঁচপ্যাচে গরমে নাজেহাল শহরবাসী, তবু যখন-তখন নামতে পারে বৃষ্টি

নিউজপোল ব্যুরো: শুক্রবার সকালেও কলকাতার আকাশে দেখা মিলেছে মেঘের। তবে সারাদিন শুধু মেঘলা আকাশই থাকবে, এমনটা নয়। কখনও মেঘ সরে রোদের দেখা মিলতে পারে, আবার দিনের অন্য সময়ে আচমকাই নামতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তাই শুক্রবার বাইরে বেরোনোর আগে ব্যাগে ছাতা রাখা বুদ্ধিমানের কাজ। কারণ, আকাশ দেখে আবহাওয়ার পুরো হিসাব মেলানো কঠিন হতে পারে। […]

Continue Reading

রীতিমতো দেওয়াল টপকে সোজা ক্যাম্পাসে! লাল সন্ত্রাস রুখতে যাদবপুরে এবিভিপির রুদ্ররূপ, লঙ্কাকাণ্ড ৮বি বাসস্ট্যান্ডে

নিউজপোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে ছাত্র রাজনীতির সংঘাত এবার আরও তীব্র। বুধবার রাতের সংঘর্ষের রেশ কাটার আগেই আজ ফের রাস্তায় মুখোমুখি অবস্থান ABVP এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির। একদিকে ABVP-র ‘যাদবপুর চলো’ অভিযান, অন্যদিকে ৮বি বাসস্ট্যান্ড এলাকায় বাম ছাত্রদের জমায়েত। দুই কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভাঙার অভিযোগ ওঠে দু’পক্ষের কর্মসূচিকে ঘিরেই। […]

Continue Reading

ক্যাম্পাসে ঢুকে ৪ নম্বর গেটে আগুন, বামেদের পোস্টার পোড়াল উগ্র ABVP! ক্যাম্পাসে বহিরাগত ঢুকিয়ে হামলার অভিযোগ এবিভিপির বিরুদ্ধে

নিউজপোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জিবি মিটিংকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা বুধবার রাত গড়াতেই সংঘর্ষের অভিযোগে পৌঁছয়। একদিকে ABVP-র দাবি, তাদের অন্তত চার ছাত্র আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নিখিল দাসের উপরও হামলা হয়েছে। অন্যদিকে SFI-সহ বাম ছাত্র সংগঠনগুলির পাল্টা অভিযোগ, ABVP সমর্থকরা ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর, ইটপাটকেল ছোড়া এবং পোস্টার-পতাকায় আগুন […]

Continue Reading

যাদবপুরে পড়ুয়াদের আটকে রেখে আগুন জ্বালানোর বিস্ফোরক অভিযোগ, হামলার প্রতিবাদে আজ বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক ABVP-র

নিউজপোল ব্যুরো: জিবি মিটিংকে কেন্দ্র করে মঙ্গলবার রাতের তাণ্ডবের পর এবিভিপির দাবি— তাদের সমর্থকদের একটি ঘরে আটকে রেখে বাইরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল! তবে এই বিস্ফোরক দাবির স্বাধীন সত্যতা কিংবা বাম শিবিরের স্পষ্ট প্রতিক্রিয়া এখনও মেলেনি। এই হামলার প্রতিবাদেই আজ গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিয়েছে এবিভিপি, যা ঘিরে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। […]

Continue Reading

জিবি মিটিং ঘিরে যাদবপুরে রণক্ষেত্রের অভিযোগ! যাদবপুরে মধ্যরাতের তাণ্ডবে রক্তাক্ত ৪, হাসপাতালে ভর্তি এবিভিপি সভাপতি সহ একাধিক পড়ুয়া

নিউজপোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জিবি মিটিং ঘিরে বুধবার হঠাৎই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা সাধারণ সভাকে কেন্দ্র করে এবিভিপি এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে প্রথমে তর্কাতর্কি, পরে হাতাহাতির অভিযোগ ওঠে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবিভিপির দাবি, তাদের কয়েকজন সদস্যকে ঘিরে মারধর করা হয়েছে। ঘটনায় সংগঠনের যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার […]

Continue Reading