মা ফ্লাইওভারে যানজট রুখতে বড় উদ্যোগ, এবার ডিজিটাল বোর্ডে চোখ রাখলে আগেই জানতে পারবেন ‘ROAD CLEAR’ না ‘ROAD CLOSED’

নিউজপোল ব্যুরো: মা ফ্লাইওভারে উঠবেন, নাকি অন্য রাস্তা ধরবেন? এবার সেই সিদ্ধান্ত অনেকটাই সহজ করে দিতে চলেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। ফ্লাইওভারে ওঠার মুখেই চালকদের জন্য বসানো হচ্ছে ডিজিটাল সাইনেজ ডিসপ্লে বোর্ড। সেখানে দেখা যাবে ‘রোড ক্লোজ়ড অ্যাহেড’ অথবা ‘রোড ক্লিয়ার’-এর মতো বার্তা। ফলে ফ্লাইওভারের সামনে পৌঁছনোর আগেই চালকরা বুঝে নিতে পারবেন, উপরে যান চলাচল স্বাভাবিক […]

Continue Reading

কীভাবে আহত হলেন নুসরত? ছুটি কাটাতে গিয়ে আচমকাই বিপদ, ঠিক কী ঘটেছিল নুসরত ভরুচার সঙ্গে?

নিউজপোল ব্যুরো: ছুটি কাটাতে গিয়ে আচমকাই বিপদে বলিউড অভিনেত্রী নুসরত ভরুচা। ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার পর গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে, তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে। প্রথমে বালির একটি হাসপাতালে চিকিৎসা চললেও পরে পরিস্থিতি বিবেচনা করে তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়। বর্তমানে শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন নুসরত। কাজের ব্যস্ততা শেষ করে কয়েক দিনের […]

Continue Reading

৯ অক্টোবর থেকে শুরু মেগা সেল, তার আগেই Early Access—Amazon-ও নামছে ময়দানে, কোন কার্ডে মিলবে বেশি ছাড়?

নিউজপোল ব্যুরো: পুজোর কেনাকাটার রেশ কাটতে না কাটতেই অনলাইন শপিংয়ে শুরু হতে চলেছে বড়সড় সেল। হাতে আর মাত্র কয়েক দিন, তারপরই Amazon এবং Flipkart-এর বহু প্রতীক্ষিত উৎসবের সেল। ৮ অক্টোবর থেকে Amazon-এ শুরু হচ্ছে Great Indian Festival, আর তার ঠিক পরের দিন, অর্থাৎ ৯ অক্টোবর থেকে Flipkart-এ শুরু হবে Big Billion Days। মোবাইল, ইলেকট্রনিক্স থেকে […]

Continue Reading

মুখ্যমন্ত্রীর হাত ধরে বক্সায় ফিরল বাঘিনির গর্জন! প্রায় তিন দশক পর জঙ্গলে ‘রয়্যাল এন্ট্রি’, ২ মাসে আরও ৩ বাঘ ছাড়ার বড় ঘোষণা

নিউজপোল ব্যুরো: পুজোর মুখে উত্তরবঙ্গের জঙ্গলে এল একেবারে রাজকীয় প্রত্যাবর্তন। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে আনা তিন বছরের রয়্যাল বেঙ্গল বাঘিনিকে শুক্রবার বক্সা টাইগার রিজার্ভের এনক্লোজ়ার থেকে জঙ্গলে ছেড়ে দেওয়া হল। পশ্চিমবঙ্গের প্রথম সংগঠিত ব্যাঘ্র পুনঃপ্রবর্তন প্রকল্পের সূচনাও হল এই কর্মসূচির হাত ধরে। কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বাঘিনিকে মুক্ত করা হয়। এই […]

Continue Reading

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে ধুন্ধুমার! সৌরভ ভরদ্বাজকে চ্যাংদোলা করে নিয়ে গেল পুলিশ, আটক সিপিএমের সৃজন ভট্টাচার্যও

নিউজপোল ব্যুরো: গান্ধী জয়ন্তীর আবহেই একেবারে রণক্ষেত্রের ভয়াবহ চেহারা নিল রাজধানীর যন্তর মন্তর! প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজপথে নেমে আইসা (AISA), এসএফআই (SFI) ও ডিয়াইএফআই (DYFI)-সহ একাধিক বিরোধী ছাত্র-যুব ও রাজনৈতিক সংগঠন চরম তোলপাড় শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দিল্লি পুলিশ চড়াও হয়। সকাল ৮টা নাগাদ আম আদমি […]

Continue Reading

মার্কস-মাওয়ের ছবি ঘিরে কলকাতার স্কুলে হইচই! আপত্তি জানাতেই সরানো হল ছবি, কর্তৃপক্ষের আশ্বাস—৭ দিনের মধ্যে বদলাবে ছবির তালিকা

নিউজপোল ব্যুরো: কলকাতার ঢাকুরিয়ার লেক ভিউ স্কুলে কার্ল মার্কস ও মাও সে তুংয়ের ছবি ঘিরে তৈরি হল বিতর্ক। স্কুলের টিচার্স রুমে থাকা ওই ছবিগুলি সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের প্রতিনিধিরা স্কুলে গিয়ে ছবিগুলি নিয়ে আপত্তি জানানোর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সংগঠনটির বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি […]

Continue Reading

পুজোর আগেই বর্ষাবিদায়ের ঘণ্টা! ১০ দিনের মধ্যেই বাংলা থেকে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু, আজ কয়েক জেলায় বৃষ্টির সামান্য সম্ভাবনা

নিউজপোল ব্যুরো: পুজোর আবহে ঢোকার মুখেই বাংলার আকাশে বড় বদলের ইঙ্গিত। বিদায়ের পথে মৌসুমি বায়ু। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আর দিনদশেকের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষার আনুষ্ঠানিক বিদায় ঘোষণা হতে পারে। তবে তার আগে বাতাসে জমে থাকা জলীয় বাষ্পের প্রভাবে আজ শুক্রবার রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। […]

Continue Reading

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রণক্ষেত্র রাজধানী! গান্ধী জয়ন্তীতে মুম্বই থেকে CJP-র রাস্তায় নামার ডাক!

নিউজপোল ব্যুরো: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গান্ধী জয়ন্তীর দিন থেকেই দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি বা CJP। শুক্রবার মুম্বইয়ের শিবাজি পার্ক থেকে শুরু হওয়ার কথা এই কর্মসূচির। CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ঘোষণা, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এরপর দেশের একাধিক শহরে কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন […]

Continue Reading

বন্দে ভারতের দিকে বন্দুক তাক করে জওয়ান! আচমকাই হাওড়া স্টেশন ঘিরে NSG, গুলির শব্দে চমকে উঠল স্টেশন—কী হয়েছিল সেখানে?

নিউজপোল ব্যুরো: রাতের হাওড়া স্টেশন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বন্দে ভারত। আচমকাই শুরু গুলির শব্দ। বন্দুক হাতে ছুটছেন জওয়ান, চারদিক ঘিরে ফেলেছে নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি দেখে মনে হতে পারে সত্যিই যেন জঙ্গি হামলা হয়েছে। কিন্তু আতঙ্কের কিছু ছিল না। আসলে সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলা হলে কীভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, সেই প্রস্তুতিই যাচাই করতে হাওড়া স্টেশনে চলল বড়সড় […]

Continue Reading

নবান্নে ঢুকেছিলেন PMO অফিসার সেজে! সরকারি তথ্য চাওয়ার অভিযোগ, সন্দেহ হতেই চম্পট—দিল্লি থেকে গ্রেফতার আকাঙ্খা

নিউজপোল ব্যুরো: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে ঢুকে সরকারি তথ্য জানার চেষ্টা করার অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার করা হল আকাঙ্খা বিদ্যার্থী নামে এক মহিলাকে। পুলিশের দাবি, পরিচয় নিয়ে অসঙ্গতি ধরা পড়তেই সন্দেহ হয় নবান্নের পূর্ত দফতরের আধিকারিকদের। এরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং শুরু হয় খোঁজ। হাওড়া সিটি পুলিশের বিশেষ দল দিল্লিতে […]

Continue Reading