Election Commission criticism:‘আমাদের যুক্তি প্রমাণিত, কমিশনের তাড়াহুড়ো সমস্যা সৃষ্টি করেছে’ এসআইআরের বাড়তি সময় নিয়ে কমিশনকে কটাক্ষ তৃণমূলের!

নিউজ পোল ব্যুরো:পশ্চিমবঙ্গে এসআইআরের কাজ শেষ করার জন্য মাত্র দুই মাসের সময় নির্ধারণের পর থেকেই তৃণমূল কংগ্রেস তীব্র আপত্তি জানিয়েছিল। শাসকদলের দাবি, এত অল্প সময়ে কাজ করতে গিয়ে ভুলভ্রান্তির আশঙ্কা বেড়ে যায় এবং মাঠপর্যায়ের কর্মী, বিশেষ করে বিএলওদের উপর প্রচণ্ড চাপ তৈরি হয়। বারবার এই যুক্তি তুলে ধরলেও নির্বাচন কমিশন শুরুতে তা না শোনায়। রবিবার […]

Continue Reading

Indian Parliament:শীতকালীন অধিবেশন শুরু আগেই সর্বদল বৈঠকে তৎপরতা, ১৪টি গুরুত্বপূর্ণ বিল পেশে প্রস্তুত কেন্দ্র!

নিউজ পোল ব্যুরো:শীতকালীন সংসদীয় অধিবেশন (Indian Parliament) শুরুর মাত্র এক দিন আগে রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সর্বদল বৈঠকে শুরু থেকেই রাজনৈতিক উত্তাপ ছড়াল। মাত্র ১৫ কার্যদিবসের এই সংক্ষিপ্ত অধিবেশনকে কেন্দ্র করে বিরোধীরা অভিযোগ তুলেছে, সরকার ইচ্ছাকৃতভাবে সংসদের সময় কমিয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলিতে আলোচনা এড়াতে চাইছে। বিরোধী দলগুলির লক্ষ্য কেন্দ্রীভূত – ভোটার তালিকার পুনর্বিবেচনা, দিল্লি বিস্ফোরণের […]

Continue Reading

Narendra Modi Mann Ki Baat:“অযোধ্যায় ধর্মধ্বজা উত্তোলন, আধ্যাত্মিক গৌরবের প্রতীক” – প্রধানমন্ত্রী!

নিউজ পোল ব্যুরো:রবিবার সম্প্রচারিত ‘মন কি বাত’-এর পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Mann Ki Baat) নভেম্বর মাসকে ইতিহাস ও প্রত্যাশার এক বিশেষ মাস হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “অযোধ্যার মন্দিরে ধর্মধ্বজা উত্তোলন দেশের ঐতিহ্য ও আধ্যাত্মিক গৌরবের এক প্রতীক।” এদিন তিনি কুরুক্ষেত্রের জ্যোতিসরে পঞ্চজন্য স্মৃতিসৌধের উদ্বোধনের কথাও স্মরণ করান, যা দেশের সামরিক ইতিহাসের সঙ্গে […]

Continue Reading

Mamata Banerjee:কোচবিহারে ডিসেম্বরে মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক জনসভা!

নিউজ পোল ব্যুরো:রাজ্যে চলমান এসআইআর প্রক্রিয়ার জটিল সময়সূচীর মধ্যে কোচবিহারে সরাসরি জনসভা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ৯ ডিসেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাসমেলা ময়দানে অনুষ্ঠিত এই জনসভা দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রীর সরাসরি জনমুখী উদ্যোগ হিসেবে রাজনৈতিক ও সামাজিক উভয় দিকেই গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আরও পড়ুন:https://thenewspole.com/2025/11/30/dead-shifted-duplicate-voter-data-delay-blo-election-commission/ জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে […]

Continue Reading

Dead voter list update:মৃত–শিফটেড–ডুপ্লিকেট ভোটারের তথ্য আপলোডে গাফিলতি, কার নির্দেশে দেরি হচ্ছে—কমিশনের কড়া বার্তা!

নিউজ পোল ব্যুরো:প্রায় ৯০ শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন শেষ হলেও মৃত, স্থানান্তরিত ও ডুপ্লিকেট ভোটার চিহ্নিত করার কাজে বড় ধরনের গরমিল ধরা পড়েছে। এখনও পর্যন্ত সারা রাজ্যে মাত্র ১৮ লক্ষ ৭০ হাজার মৃত ভোটার (Dead voter list update) চিহ্নিত হয়েছে। স্থানান্তরিত ও ডুপ্লিকেট মিলিয়ে ৩৫ লক্ষ ভোটারের নাম এখনও বাদই পড়েনি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এত […]

Continue Reading

Nandigram political tension:নন্দীগ্রামে অভিষেক? ‘উপমুখ্যমন্ত্রীর লোভ’—সুকান্তের মন্তব্যে ফিরল রাজনৈতিক ভূমিকম্প!

নিউজ পোল ব্যুরো:বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। তার আগেই ফের নন্দীগ্রামকে (Nandigram political tension) কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তুঙ্গে চাপানউতর। প্রশ্ন উঠছে—তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এ বার সরাসরি শুভেন্দু অধিকারীর ঘাঁটি নন্দীগ্রাম থেকেই ভোটে নামতে পারেন? বালুরঘাটের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন, তাঁর কাছে “নিশ্চিত খবর” […]

Continue Reading

SIR process West Bengal:এসআইআর দৌড় বাড়তেই নথির চাপ বিপুল, সোমবার থেকেই বিশেষ ক্যাম্প খুলছে কলকাতা পুরসভা!

নিউজ পোল ব্যুরো:বাংলায় এসআইআর প্রক্রিয়া (SIR process West Bengal) শুরু হওয়ার পর থেকেই জন্ম ও মৃত্যুর শংসাপত্রের চাহিদা হঠাৎ বেড়েছে। এসআইআর হিয়ারিংয়ের নোটিস নাগরিকদের হাতে পৌঁছাতে না পৌঁছাতেই বহু পরিবার বুঝতে পারছেন সরকারি শংসাপত্র কতটা প্রয়োজনীয় হতে চলেছে। এতদিন যাঁরা হাসপাতালের নথিই ব্যবহার করেছেন নানা প্রয়োজনে, কিংবা মৃত আত্মীয়ের সরকারি সার্টিফিকেট সংগ্রহ করেননি, তাঁরাই এখন […]

Continue Reading

Donald Trump: ভেনেজুয়েলাকে ঘিরে নতুন উত্তেজনা, ট্রাম্পের নির্দেশে বন্ধ আকাশসীমা

নিউজ পোল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নতুন ঘোষণায় ভেনেজুয়েলার পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলা এবং তার আশপাশের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তার এই বার্তা ঘিরে জোরদার জল্পনা। তাহলে কি ভেনেজুয়েলার বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালাতে চলেছে আমেরিকা? ট্রাম্পের (Donald Trump) পোস্টে স্পষ্ট […]

Continue Reading

Sunday Astrology: ডিসেম্বরের প্রথম সপ্তাহেই উন্নতির স্রোত,পাঁচ রাশির জীবনে নতুন সূচনা

নিউজ পোল ব্যুরো: বৈদিক জ্যোতিষ (Sunday Astrology) মতে, যখন সূর্য কোনও নক্ষত্রে প্রবেশ করে, তখন মহাজাগতিক শক্তির প্রবাহে সূক্ষ্ম পরিবর্তন ঘটে এবং তার প্রভাব সরাসরি মানুষের ভাগ্যচক্রে প্রতিফলিত হয়। সূর্যের জ্যেষ্ঠ নক্ষত্রে গমনকে বিশেষভাবে শুভ মানা হয়, কারণ বুধের আধিপত্যে থাকা এই নক্ষত্রে সূর্যের অবস্থান কর্ম, অর্থ, সম্পর্ক ও সম্মান অর্জনের পথ খুলে দেয়। মঙ্গল […]

Continue Reading

Rahul Gandhi: ‘ফাঁকা’ সিডি ঘিরে নাটক, রাহুল-বিরোধী মানহানি মামলার শুনানি স্থগিত

নিউজ পোল ব্যুরো: পুণের (Pune) এমপি–এমএলএ আদালতে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে চলা মানহানির মামলায় মঙ্গলবার এক অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা মামলাকারীদেরই বিপাকে ফেলে দেয়। সাভারকরকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া এই মামলার শুনানিতে মূল প্রমাণ হিসেবে যে সিডি আদালতে জমা দেওয়া হয়েছিল, তা বাজাতে গিয়েই প্রকাশ্যে আসে সিডিটি আসলে সম্পূর্ণ ফাঁকা। […]

Continue Reading