Pakistan: মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে পারমাণবিক ছায়া, সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে নতুন ঘূর্ণি

নিউজ পোল ব্যুরো: বিশ্বরাজনীতির মানচিত্রে এক নতুন মোড়, পাকিস্তান (Pakistan) ও সৌদি আরবের (Saudi Arabia) মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। আর এই চুক্তিকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে এক বিস্ফোরক ঘোষণা, “প্রয়োজনে সৌদি আরবকে পাকিস্তান (Pakistan) পারমাণবিক কর্মসূচিতে প্রবেশাধিকার দেবে।” এমন মন্তব্য করে আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে আলোড়ন ফেলেছেন পাকিস্তানের […]

Continue Reading

Manipur: অস্থির মণিপুরে ফের রক্তক্ষয়, শান্তির আহ্বানের পরেও থামছে না সংঘর্ষ

নিউজ পোল ব্যুরো: যখন গোটা দেশ শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে চলার স্বপ্ন দেখে, তখন উত্তর-পূর্ব ভারতের এক প্রান্তে যেন সেই স্বপ্ন প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছে। মণিপুর (Manipur) এক সময়ের নৈসর্গিক শান্তির ভূমি, আজ হিংসা ও অবিশ্বাসের আঁধারে ঢাকা পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সাম্প্রতিক শান্তির বার্তা ও চূড়াচাঁদপুরে উপস্থিতি যেন মণিপুরের নতুন ভোরের ইঙ্গিত […]

Continue Reading

Saturday Rashifal: শনি দেবের আশীর্বাদে শনিবার বদলাবে ভাগ্যচক্র! দেখুন মেষ থেকে সিংহ রাশির ভাগ্যফল

নিউজ পোল ব্যুরো: জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, শনিবারের দিনটি (Saturday Rashifal) শনি গ্রহের প্রভাবকে কেন্দ্র করে নানা রাশির ওপর ভিন্নভাবে প্রভাব ফেলে। কেউ এই প্রভাবে সম্মান ও লাভের মুখ দেখবেন, আবার কারও জন্য থাকবে কিছু সাবধানতা অবলম্বনের বার্তা। দেখে নেওয়া যাক, শনিবার (২০ সেপ্টেম্বর) কেমন কাটবে মেষ থেকে সিংহ রাশির জাতকদের জন্য। আরও পড়ুন: Thursday Rashifal: বৃহস্পতির […]

Continue Reading

North Bengal: রুদ্ররূপে তিস্তা! পুজোর মুখে পাহাড়ে জল-দুর্যোগ, অবরুদ্ধ যোগাযোগ ব্যবস্থা

নিউজ পোল ব্যুরো: পুজোর আগে প্রকৃতির রোষে কাবু উত্তরবঙ্গ (North Bengal)। সিকিম (Sikkim) ও ভুটানের (Bhutan) পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টিপাতের জেরে উত্তরের নদীগুলি যেন ভয়ংকর রূপ নিয়েছে। লাল সতর্কতা (Red Alert) জারি হয়েছে তিস্তা (Teesta) ও জলঢাকা নদীর তীরে। রীতিমতো সড়কের উপর দিয়ে বইছে নদীর জল। জলমগ্ন বিস্তীর্ণ জনপদ, অবরুদ্ধ জাতীয় সড়ক, ধসে ক্ষতিগ্রস্ত সেতু—সব […]

Continue Reading

বেআইনি নিয়োগে শাসকদলের হস্তক্ষেপ? চাঞ্চল্যকর অভিযোগ প্রাক্তন SSC চেয়ারম্যানের

নিউজ পোল ব্যুরো: এসএসসি (SSC) দুর্নীতির বিচারপর্বে বড়সড় মোড়। আলিপুরের বিশেষ সিবিআই (CBI) আদালতে শুরু হওয়া ট্রায়ালে প্রথম দিনেই বিস্ফোরক দাবি করলেন এসএসসি-র (SSC) প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। তার অভিযোগ, বেআইনি নিয়োগের জন্য সরাসরি রাজনৈতিক চাপ দেওয়া হয়েছিল তা-ও আবার শাসকদলের শীর্ষ নেতাদের তরফে। তিনি নাম করে বলেন, মুকুল রায় (Mukul Roy) ও তৎকালীন শিল্পমন্ত্রী […]

Continue Reading

Rahul Gandhi: ভোটার তালিকায় কারসাজি? রাহুলের আগুনে বার্তা, বিজেপির পাল্টা বিস্ফোরণ

নিউজ পোল ব্যুরো: নিশানা রাজনীতিতে ফের উত্তাল কেন্দ্রীয় মঞ্চ। কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভোটার তালিকা থেকে দলিত, আদিবাসী এবং কংগ্রেস সমর্থকদের নাম ‘ইচ্ছাকৃতভাবে’ বাদ দেওয়া হচ্ছে। এমন বিস্ফোরক অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন রাহুল। দেশের গণতন্ত্র এবং সংবিধান রক্ষায় ভারতের “জেনারেশন জেড” […]

Continue Reading

Operation Sindoor: মধ্যরাতের ‘সিঁদুর অভিযান’! প্রমাণের সীমাবদ্ধতা সত্ত্বেও কেন এই সময়ই বেছে নিল ভারত? কারণ ব্যাখ্যা সেনাপ্রধানের

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে পর্যটকদের রক্তাক্ত হত্যাকাণ্ডের (Pahalgam Attack) জবাব দিতে ভারত যে সময়টি বেছে নিয়েছিল, তা ছিল নিছক কৌশলগত নয়, ছিল মানবিকতারও প্রতিচ্ছবি। ৬ মে, গভীর রাত প্রায় ১টা থেকে দেড়টার মধ্যে পাকিস্তান (Pakistan) এবং পাক অধিকৃত কাশ্মীরে (পিওকে) অবস্থিত ন’টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে (Operation Sindoor) ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। হাই-প্রিসিশন স্ট্রাইক, […]

Continue Reading

নয়া GST স্তর চালু ২২ সেপ্টেম্বর! বাংলার পুজো মাথায় রেখেই দিন ঠিক, জানালেন নির্মলা সীতারমণ

নিউজ পোল ব্যুরো: দেশজুড়ে জিএসটি (GST) কাঠামোয় বড় পরিবর্তন আসতে চলেছে। ২২ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ‘নেক্সট জেনারেশন জিএসটি’— আর তার পিছনে রয়েছে বাংলার দুর্গাপুজোর কথা! কলকাতায় এসে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)।জাতীয় গ্রন্থাগারে আয়োজিত এক বণিকসভায় অর্থমন্ত্রী বলেন, “জিএসটির (GST) এই সংস্কার দীপাবলির উপহার হলেও, তার পরিকল্পনা হয়েছে বাংলার দুর্গাপুজোর আবহে। […]

Continue Reading

Friday Horoscope: সিদ্ধি যোগ ও দেবী লক্ষ্মী-শিবের কৃপায় ভাগ্য উজ্জ্বল হবে এই ৫ রাশির!

নিউজ পোল ব্যুরো: আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে, শুক্রবার (Friday Horoscope) পড়েছে এক বিশেষ জ্যোতিষীয় দিন। এই দিনে চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে এবং শুক্রের সঙ্গে সংযোগ ঘটাবে ফলে গঠিত হবে “কলা যোগ”, যা সৃজনশীলতা, বিলাসিতা ও লাভের ইঙ্গিত দেয়। এ ছাড়াও, চন্দ্র-সূর্য মিলে গঠন করবে “দ্বিদ্ব্যাশ যোগ” এবং মাঘ নক্ষত্রে গঠিত হবে “সিদ্ধি যোগ”, […]

Continue Reading

Malegaon Verdict: বেকসুর খালাসের পরও ফের চাপে সাধ্বী প্রজ্ঞা ও কর্নেল পুরোহিত, হাই কোর্টের নোটিসে নতুন মোড়

নিউজ পোল ব্যুরো: ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ (Malegaon Verdict) মামলা যেন বারবার নতুন মোড় নিচ্ছে। এনআইএ আদালতের রায়ে বেকসুর খালাস পেলেও, এবার আবারও আইনি জটিলতায় পড়তে চলেছেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর (Pragya Singh Thakur) ও সাবেক সেনাকর্মী কর্নেল প্রসাদ পুরোহিত। বিস্ফোরণে নিহতদের পরিবারের সদস্যদের দায়ের করা এক নতুন মামলায় বম্বে হাই কোর্ট নোটিস […]

Continue Reading