নিউজ পোল ব্যুরো: ওল দিয়েও বানানো যায় মুচমুচে, স্বাস্থ্যকর জলখাবার যার রেসিপি শিখিয়ে দিলেন আলিয়া ভট্টের পুষ্টিবিদ রুজুতা দিবেকর (Rajuta Dibakar)। দেখতে ফিশফ্রাইয়ের (Veg Fry recipe) মতো হলেও এতে একফোঁটা মাছ নেই, পুরোপুরি নিরামিষ এই পদ তৈরি হয় মাটির নিচ থেকে ওঠা ওল দিয়েই। বাংলায় যদিও ছোট থেকেই ওল নিয়ে ভয়ের ধারণা তৈরি হয় “ওল খেয়ো না, ধরবে গলা” কিন্তু রুজুতা জানালেন, ওলে থাকা সিস্ট (cyst) আসলে ক্ষতিকর নয়, কেবল খাওয়ার সময় অস্বস্তি তৈরি করে। তাই রান্নার সময় ওলের সঙ্গে সামান্য তেঁতুল ফুটিয়ে নিলেই এই সমস্যা দূর হয়ে যায়।
আরও পড়ুন:Eye Care: চোখে কনট্যাক্ট লেন্স? সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড় বিপদ
প্রথমে ওল ধুয়ে টুকরো করে হালকা সেদ্ধ (Boil) করতে হয়, তারপর পাতলা স্লাইস (Slice) করে নিতে হয়। হলুদ, লঙ্কাগুঁড়ো, ধনে-জিরে গুঁড়ো, আদা-রসুন বাটা ও লেবুর রসে ভালোভাবে মাখিয়ে আলাদা করে রাখা হয়। এরপর সুজি ও চালের গুঁড়ো মিশ্রণে ওই টুকরোগুলো গড়িয়ে গরম তেলে ভাজলেই তৈরি হয়ে যায় মচমচে ওল ফ্রাই (Veg Fry recipe)। চাইলে ডুবো তেলে না ভেজে অল্প তেলেই সাঁতলানো যায়।
এই ওল ফ্রাই (Veg Fry recipe) যেমন বিকেলের জলখাবার হিসাবে জমে ওঠে, তেমনই ভাত-ডালের সঙ্গে ভাজা হিসেবেও খাওয়া যায়। রুজুতা দিবেকরের কথায়, একবার খেলেই আবার খেতে মন চাইবে এই নিরামিষ অথচ মাছের মতো দেখতে অভিনব পদ।
