নিউজ পোল ব্যুরো: রান্নার স্বাদ বাড়াতে আদা-রসুন বাটার জুড়ি নেই। তবে প্রতিদিন নতুন করে বাটা ঝক্কির কাজ। অনেকেই তাই বাজার থেকে তৈরি প্যাকেট কিনে আনেন, কিন্তু সেগুলির স্বাদ ও গন্ধ ঘরে বাটা মশলার মতো হয় না। কয়েকটি সহজ টিপস (Kitchen Tips) মেনে চললে ঘরে তৈরি আদা-রসুন বাটা ফ্রিজে রেখে পাঁচ-ছয় মাস পর্যন্ত ভালো রাখা সম্ভব।
আরও পড়ুন:Yoga: পিঠের মেদ ঝটপট কমাতে তিন যোগাসন, পুজোয় থাকুন ফিট ও আত্মবিশ্বাসী
কেন নষ্ট হয়?
বেশিরভাগ সময় দেখা যায়, আদা-রসুন বাটা অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। এর কারণ হলো ভুল অনুপাত, পাত্রে আর্দ্রতা থাকা বা সংরক্ষণে ত্রুটি। সঠিক পদ্ধতিতে বাটা করলে দীর্ঘদিন ব্যবহার করা যায়।
সতেজ রাখার টিপস
১. অনুপাত ঠিক রাখুন: বাটার সময় রসুনের তুলনায় আদার পরিমাণ একটু কম রাখুন।
২. কাটা জরুরি: আদা আগে ছোট ছোট টুকরো করে কাটুন, এতে মিহি বাটা সহজ হয়।
৩. জল এড়িয়ে চলুন: বাটার সময় কখনও জল দেবেন না, এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে।
৪. এয়ারটাইট পাত্রে সংরক্ষণ: ভালো করে ধুয়ে শুকনো কাচের এয়ারটাইট বোতলে বাটা রাখুন।
৫. তেল ও নুন মেশান: বাটার মধ্যে সরষের তেল ও সামান্য নুন মেশালে সংরক্ষণ আরও ভালো হবে।
কীভাবে বানাবেন আদা-রসুন বাটা?
উপকরণ:
আদা: ১৫০ গ্রাম
রসুন: ২৫০ গ্রাম
সরষের তেল: ২-৩ টেবিল চামচ
নুন: সামান্য
পদ্ধতি:
আদা ও রসুন ভালো করে ধুয়ে খোসা ছাড়ান।
আদা ছোট ছোট টুকরো করে কাটুন।
ব্লেন্ডারে আগে আদা বাটুন, কারণ এটি বেশি শক্ত। পরে রসুন মেশান।
বাটা তৈরি হলে তাতে সরষের তেল ও নুন মিশিয়ে নিন।
মিশ্রণটি শুকনো কাচের বোতলে ভরে ফ্রিজে রাখুন।
এভাবে সংরক্ষণ করলে এই বাটা প্রায় ৫-৬ মাস সতেজ থাকবে। রান্নার সময় সরাসরি বোতল থেকে প্রয়োজনমতো নিয়ে ব্যবহার করুন।
সুবিধা
১. প্রতিদিন নতুন করে বাটার ঝক্কি নেই।
২. বাজারি প্যাকেটের চেয়ে অনেক বেশি সুগন্ধি ও স্বাদযুক্ত।
৩. ঘরে তৈরি হওয়ায় কোনো প্রিজারভেটিভ নেই।
৪. সময় ও পরিশ্রম দুটোই বাঁচে।
আদা-রসুন বাটা রান্নার অন্যতম প্রধান উপাদান। এই টিপস (Kitchen Tips) অনুসরণ করে সঠিকভাবে সংরক্ষণ করলে এটি রান্নাঘরের কাজ সহজ করে দেয় এবং খাবারের স্বাদ বাড়ায়। এখন আর প্রতিদিন বাটার ঝামেলা নয়, কয়েক ঘণ্টা সময় ব্যয় করেই মাসের পর মাস পেতে পারেন তাজা স্বাদ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
