নিউজ পোল ব্যুরো: আজকাল অনেকেই ভিটামিন ই (Vitamin E) এবং ক্যালসিয়ামের (Healthy Lifestyle) ঘাটতি পূরণের জন্য সকালে জলে ভেজানোকাঠবাদাম (almonds)খেয়ে থাকেন। বিশেষ করে মহিলাদের জন্য কাঠবাদাম স্বাস্থ্যকর একটি স্ন্যাকস হিসেবে ধরা হয়। তবে সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, সাধারণ কাঠবাদামের তুলনায় পাহাড়ি বাদাম (Himalayan Almonds) পুষ্টিগুণে অনেক বেশি সমৃদ্ধ। আকারে ছোট হলেও এই বাদামে ভিটামিন ই-এর পরিমাণ অনেক বেশি।
আরও পড়ুন:Weather update : জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব! রবিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
পুষ্টিবিদদের মতে , “যদিও দেখতে কাঠবাদামের মতো হলেও খেতে সম্পূর্ণ ভিন্ন। পাহাড়ি বাদামে মনোস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণও। পাশাপাশি এতে প্রোটিন, ফাইবার এবং ম্যাগনেশিয়ামও সমৃদ্ধ। এই ধরনের ভালো ফ্যাট মস্তিষ্কের জটিল কর্মকাণ্ড ঠিক রাখতে সাহায্য করে।” পাহাড়ি বাদাম খেলে মস্তিষ্কের (cognitive function) উন্নত হয় এবং স্মৃতিশক্তিও বৃদ্ধি পায়। করোনার পর অনেকেই ‘ব্রেন-ফগিং’-এর সমস্যায় ভোগেন। এই সমস্যা নিয়ন্ত্রণে এবং মস্তিষ্ক সচল রাখতে পুষ্টিবিদরা নিয়মিত পাহাড়ি বাদাম খাওয়ার পরামর্শ দেন। এছাড়াও, দিনের শুরুতেই প্রোটিন এবং ভালো মানের ফ্যাট গ্রহণ করলে সারাদিন কাজ করার শক্তি বজায় থাকে, মনমেজাজও থাকে স্থিতিশীল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
রক্তে খারাপ কোলেস্টেরল বা (LDL) নিয়ন্ত্রণে রাখতে মনোস্যাচুরেটেড ফ্যাট গুরুত্বপূর্ণ। পাহাড়ি বাদামে এই ফ্যাট প্রচুর পরিমাণে থাকায় হার্ট স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও, এটি হাড়ের স্বাস্থ্যের জন্যও উপকারী কারণ এতে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের ভালো উৎস রয়েছে। সবশেষে বলা যায় কাঠবাদামের চেয়ে পাহাড়ি বাদাম (nutrient-dense) শরীর ও মস্তিষ্কের জন্য অনেক উপকারী। মস্তিষ্কের সঠিক কর্মকাণ্ড, স্মৃতিশক্তি বৃদ্ধি, হৃদরোগ প্রতিরোধ, রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং সারাদিনের শক্তি বজায় রাখার জন্য সকালে বা নাশতার সঙ্গে এই বাদাম নিয়মিত খাওয়া একদমই স্বাস্থ্যকর। তাই, যারা স্বাস্থ্য সচেতন, তাদের রুটিনে পাহাড়ি বাদাম অন্তর্ভুক্ত করা উচিত।
