Health tips: ফ্রিজে পাউরুটি রাখছেন? স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে এই অভ্যাস, বলছে গবেষণা

লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: দৈনন্দিন খাদ্যতালিকায় পাউরুটি অন্যতম জনপ্রিয় খাবার। নাশতা থেকে টিফিন—সব জায়গাতেই এর ব্যবহার। কিন্তু অনেকেই পাউরুটি কিনে সরাসরি ফ্রিজে রেখে দেন, যাতে দীর্ঘদিন ভালো থাকে। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই সচেতনতার স্বার্থে প্রয়োজন সঠিক শরীরের যত্ন (Health tips)।

আরও পড়ুন:Without oil cooking: তেল ছাড়া রান্নাও হতে পারে লোভনীয়! শিখে নিন সুস্বাদু ও স্বাস্থ্যকর ‘নো অয়েল’ রেসিপির কৌশল

মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, ফ্রিজে রাখা পাউরুটি শুধু স্বাদ হারায় না, বরং তার গঠনগত পরিবর্তন ঘটে। পাউরুটি তৈরির সময় ময়দা বা আটার সঙ্গে ইস্ট মেশানোর ফলে ফার্মেন্টেশন হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই গ্যাস পাউরুটির ভেতরে ফাঁপা অংশ তৈরি করে, যা তাকে নরম রাখে। কিন্তু ফ্রিজে রাখলে সেই স্বাভাবিক আদ্রতা নষ্ট হয়ে পাউরুটি খটখটে হয়ে যায়। এই তথ্য জানলে শরীরের যত্ন (Health tips) বিষয়ে ভাবা জরুরি হয়ে পড়ে।গবেষকদের মতে, শুধু কঠিন হয়ে যাওয়া নয় ফ্রিজের নিম্ন তাপমাত্রায় পাউরুটির ভেতরে ছত্রাক তৈরি হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। আদ্রতা হারানো পাউরুটি দ্রুতই ফাঙ্গাস ধরে ফেলতে পারে, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ছত্রাক খাওয়ার ফলে পেটব্যথা, বমি, ডায়রিয়া বা অন্যান্য অন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। তাই সুস্থ থাকার জন্য প্রয়োজন সঠিক শরীরের যত্ন (Health tips)।

বিশেষজ্ঞরা বলছেন, পাউরুটি ফ্রিজে সংরক্ষণ একেবারেই উচিত নয়। বরং প্যাকেট খুলে যত দ্রুত সম্ভব ব্যবহার করে নেওয়াই ভালো। যদি এক দিনে শেষ করা সম্ভব না হয়, তা হলে স্লাইসগুলো ফয়েল পেপারে মুড়ে বড় টিফিন বক্সে রেখে ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে পাউরুটি বেশি দিন নরম ও ভালো থাকে। এই কৌশলগুলি দীর্ঘমেয়াদে আপনার শরীরের যত্ন (Health tips) রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ছোট ছোট অভ্যাস বদলালেই বড় সমস্যা রোধ করা যায়। তাই এখন থেকে পাউরুটি কীভাবে সংরক্ষণ করছেন, সে ব্যাপারে সচেতন হওয়া জরুরি। কারণ প্রতিটি সঠিক সিদ্ধান্তই আপনার শরীরের যত্ন (Health tips) বজায় রাখার পথে সহায়ক। ঘরোয়া নিয়ম মেনে সংরক্ষণ করলে মিলবে নিরাপদ খাবার, আর নিশ্চিত হবে প্রতিদিনের শরীরের যত্ন (Health tips)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole