Without oil cooking: তেল ছাড়া রান্নাও হতে পারে লোভনীয়! শিখে নিন সুস্বাদু ও স্বাস্থ্যকর ‘নো অয়েল’ রেসিপির কৌশল

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: স্বাস্থ্য সচেতন মানুষের সংখ্যা বাড়ছে, সঙ্গে বাড়ছে তেল মুক্ত রান্নার চাহিদাও। কোলেস্টেরল, ডায়াবিটিস বা থাইরয়েড যে কোনও দীর্ঘস্থায়ী অসুস্থতার ক্ষেত্রেই চিকিৎসকেরা সবচেয়ে বেশি গুরুত্ব দেন খাবারের উপরে। বিশেষজ্ঞরা বলছেন, দৈনন্দিন খাদ্যতালিকায় তেলের পরিমাণ যত কমানো যাবে, ততই শরীর ভাল থাকবে। কিন্তু অনেকের ধারণা, তেল ছাড়া রান্না (without oil cooking) করলে নাকি খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। বাস্তবে কিন্তু কিছু সহজ পদ্ধতি মেনে চললেই তেল ছাড়া রান্না (without oil cooking) হতে পারে সমান সুস্বাদু ও পুষ্টিকর।

আরও পড়ুন:Aishwarya Rai: বিচ্ছেদ-গুঞ্জনে উত্তাল নেটমাধ্যম, কিন্তু আরাধ্যার মানসিক চাপ কীভাবে সামলাচ্ছেন ঐশ্বর্যা রাই ?

প্রথমেই আসে দই দিয়ে রান্না করার কৌশল। প্রচুর তেলে মাছ বা মাংস রান্না না করে, বরং দই, আদা-রসুন বাটা, লেবুর রস এবং অল্প মশলা মিশিয়ে ৭–৮ ঘণ্টা মেরিনেট করে রাখলে খাবার হয় নরম ও স্বাদে ভরপুর। মেরিনেশনের ফলে মাংস কিছুটা প্রাকৃতিক চর্বি ছাড়ে, যা রান্নায় আলাদা তেলের প্রয়োজন কমিয়ে দেয়। একই পদ্ধতি ব্যবহার করে সবজি বা মাছের ক্ষেত্রেও অত্যন্ত কম তেলে রান্না করা যায়। এইভাবে তেল ছাড়া রান্না (without oil cooking) শুধু স্বাস্থ্যকরই নয়, স্বাদেও কম যায় না।

পরবর্তী কৌশল বেকিং ও রোস্টিং। এটি আধুনিক রান্নাঘরের অন্যতম জনপ্রিয় পদ্ধতি। সবজি, মাছ অথবা মাংসকে অল্প অলিভ অয়েল ব্রাশ করে বেকিং ট্রেতে বসিয়ে দিলে দারুণ স্বাদের পদ তৈরি করা যায়। চাইলে সম্পূর্ণ তেল ছাড়াও রান্না সম্ভব—শুধু পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়ে তাতে খাবার সাজিয়ে দিন, তাহলেই লেগে যাওয়ার ঝামেলা থাকবে না। উচ্চ তাপমাত্রাতেও পার্চমেন্ট পেপার নিরাপদ, তবে ব্যবহারের আগে প্যাকেটের নির্দেশিকা দেখে নেওয়া জরুরি। এই পদ্ধতিতে তেল ছাড়া রান্না (without oil cooking) হয়ে ওঠে আরও সহজ ও নিরাপদ। রান্নায় তেলের পরিমাণ কমানো মানেই যে স্বাদহীন খাবার, সেই ভুল ধারণা অনেকেরই। বাস্তবে মশলার পরিমিত ব্যবহার, দইয়ের স্বাভাবিক ক্রিমি টেক্সচার, বেকিং–এর স্মোকি ফ্লেভার—সব মিলিয়ে তেল ছাড়া রান্না (without oil cooking) হতে পারে অত্যন্ত আকর্ষণীয় ও স্বাস্থ্যসম্মত।সুতরাং সামান্য অভ্যাস বদলেই সুস্বাদু, মেদহীন এবং হালকা খাবার তৈরি করা সম্ভব। স্বাস্থ্য ভালো রাখতে ও স্বাদের সঙ্গে আপস না করে আজই শুরু করতে পারেন তেল ছাড়া রান্না (without oil cooking)—শরীরও থাকবে সুস্থ, মনও থাকবে খুশি।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole