নিউজ পোল ব্যুরো: নতুন বছর মানেই নতুন লক্ষ্য, আর সেই তালিকায় ওজন কমানো অনেকেরই প্রথম পছন্দ। তবে ডায়েট মানেই যে না খেয়ে থাকা বা শুধুই স্যালাডে দিন কাটানো এই ধারণা ভুল বলে মনে করেন পুষ্টিবিদ নূপুর পাতিল। তাঁর মতে, সঠিক পরিকল্পনা থাকলে ঘরের স্বাভাবিক খাবার খেয়েই কমানো সম্ভব ৩০ কেজি পর্যন্ত ওজন। প্রয়োজন শুধু সঠিক সময়, পরিমিত পরিমাণ এবং সচেতন খাদ্যাভ্যাস। এই ভাবনাতেই তৈরি তাঁর বিশেষ ডায়েট (Diet chart), যা শরীরকে দুর্বল না করে ধীরে ধীরে ফিট করে তোলে।
আরও পড়ুন:Cake Recipe: বর্ষবরণে মিষ্টিমুখের দ্বৈরথ: ট্রাফল কেক আর পাকন পিঠেতে জমুক উৎসবের শেষ পাতা
পুষ্টিবিদের মতে, দিনের শুরুটা হওয়া উচিত পুষ্টিকর প্রাতঃরাশ দিয়ে। সকালে দু’টি ডিম, মাল্টিগ্রেন টোস্ট, সেদ্ধ সবজি এবং ২০০ গ্রাম দই খেলে শরীর প্রয়োজনীয় প্রোটিন ও প্রোবায়োটিক পায়। এর সঙ্গে ১০ গ্রাম মিক্সড সিডস ও মরশুমি ফল রাখলে মেটাবলিজম সক্রিয় হয়। এই ধাপটি পুরো ডায়েট (Diet chart)-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মধ্যাহ্নভোজে প্রোটিনের দিকে নজর দেওয়া জরুরি। এক কাপ ভাতের সঙ্গে ১২০ গ্রাম মাছ বা মাংস রাখা যেতে পারে। নিরামিষাশীদের ক্ষেত্রে ডাল, পনির কিংবা নানা রকম সবজি উপযুক্ত বিকল্প। চাইলে ভাতের বদলে দু’টি হাতে গড়া রুটিও খাওয়া যায়। সঙ্গে লেবু দেওয়া স্যালাড হজমে সাহায্য করে এবং চর্বি জমতে দেয় না। এই পর্যায়টিও ডায়েট (Diet chart)-এর মূল ভিত্তি।

অনেকেই মনে করেন ডায়েট মানেই রাতে না খাওয়া, কিন্তু পুষ্টিবিদ তা মানেন না। তাঁর মতে, নৈশভোজ হালকা হলেও পুষ্টিকর হওয়া দরকার। দু’টি রুটি, মিক্সড সবজি, গ্রিলড ফিশ বা দু’টি ডিম খাওয়া যেতে পারে। শুধুমাত্র স্যুপ খেয়ে থাকা বাধ্যতামূলক নয়। এই ভারসাম্যপূর্ণ রাতের খাবারই ডায়েট (Diet chart)-কে বাস্তবসম্মত করে তোলে।মিষ্টি একেবারে বাদ দেওয়ারও প্রয়োজন নেই। বাড়িতে বানানো কম চিনি দেওয়া মাগ কেক বা কলার কেক খাওয়া যেতে পারে। এতে মন ভালো থাকে এবং ডায়েট ভাঙার প্রবণতাও কমে। এই নিয়ম মেনে কয়েক সপ্তাহ চললেই শরীরে বদল চোখে পড়বে। পুষ্টিবিদের দাবি, ধারাবাহিকভাবে এই ডায়েট (Diet chart) মেনে চললে ৩০ কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব। তাই নতুন বছরে কঠোর উপবাস নয়, বেছে নিন বুদ্ধিদীপ্ত খাদ্যাভ্যাস। সুস্থ থাকুন, আত্মবিশ্বাসী থাকুন এটাই আসল লক্ষ্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
