Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী পদে কি শুভেন্দু? জল্পনায় সরগরম বঙ্গ রাজনীতি

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে উঠে এসেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একসময় নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে যিনি শিরোনামে এসেছিলেন, এবার সেই তিনিই লড়াইয়ের ময়দান আরও বড় করতে প্রস্তুত। নন্দীগ্রামের (Nandigram) পাশাপাশি ভবানীপুরেও বিজেপির অন্যতম মুখ হিসেবে তাঁর নাম ঘিরে জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠছে, রাজ্যে যদি রাজনৈতিক পালাবদল ঘটে, তবে কি তিনিই মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন?

আরও পড়ুন: Abhishek Banerjee: হুমায়ুনকে নিশানা করে রেজিনগরে সুর চড়ালেন অভিষেক, দলের অন্দরে কড়া শৃঙ্খলা রক্ষার ইঙ্গিত

মনোনয়ন জমা দেওয়ার দিন বিশাল রোড শো এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) উপস্থিতি শুভেন্দুর (Suvendu Adhikari) রাজনৈতিক গুরুত্ব আরও স্পষ্ট করেছে। এতে বিজেপির অন্দরেও তাঁর প্রভাব ও অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এই জল্পনাকে তেমন গুরুত্ব দিতে চান না শুভেন্দু নিজে। আগেও তিনি স্পষ্ট করেছিলেন, দলের কর্মীরা আবেগের বশে মুখ্যমন্ত্রীর কথা বললেও, বিজেপির প্রকৃত মুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, দলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সেটাই সবাই মেনে চলবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে (Suvendu Adhikari) সরাসরি প্রশ্ন করা হলে, তিনি অত্যন্ত সংযতভাবে উত্তর দেন। বলেন, “আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। বিজেপি একটি সংগঠিত ও গণতান্ত্রিক দল। আমরা সবাই একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। তাঁকে সরানোই আমাদের মূল লক্ষ্য।”একইসঙ্গে রাজ্যে বিজেপির জয় নিয়েও আত্মবিশ্বাসী শুভেন্দু। তাঁর দাবি, দেশের বিভিন্ন রাজ্যে যেমন বিজেপি সফল হয়েছে, তেমনই পশ্চিমবঙ্গেও পরিবর্তন আসবে। সব মিলিয়ে, মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা চললেও শুভেন্দুর কৌশলী নীরবতা রাজনৈতিক মহলে আরও কৌতূহল বাড়াচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole