নিউজপোল ব্যুরো: আজ সোমবার, ৬ জুলাই ২০২৬ (06/07/2026) গোটা দেশজুড়ে মহাসমীরোহে পালিত হচ্ছে অখণ্ড ভারতের আসল রূপকার ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক ১২৫তম জন্মজয়ন্তী। আর এই বিশেষ দিনেই সকাল সকাল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক অত্যন্ত আবেগঘন ও বিস্ফোরক পোস্ট করে খোদ বাংলার মাটি কাঁপিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশ গড়ার কারিগর শ্যামাপ্রসাদের অসামান্য অবদানকে পরতে পরতে মনে করিয়ে দিয়ে মোদিজি আজ যে দেশাত্মবোধক বার্তা দিয়েছেন, তা আমজনতার মনে এক নতুন জোয়ার এনে দিয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স বার্তায় অত্যন্ত সহজ ভাষায় স্পষ্ট লিখেছেন, “আজ ভারতের অন্যতম শ্রেষ্ঠ জাতি-নির্মাতা এই মহান ব্যক্তিত্বকে আমি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর সারা জীবন ছিল গভীর পাণ্ডিত্য, সাহস এবং দেশের প্রতি নিঃস্বার্থ সেবার এক অনন্য উদাহরণ। ভারতের ঐক্য, অখণ্ডতা ও মর্যাদার জন্য তিনি নিজেকে পুরোপুরি উৎসর্গ করেছিলেন।” প্রধানমন্ত্রীর এই শক্তিশালী বার্তার পর রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে, কারণ গত মাসেই রাজ্যে এসে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্যাপনের মঞ্চ থেকেও মোদির গলায় বার বার শোনা গিয়েছিল এই বাঙালি বীরের বীরগাথা।মোদিজি তাঁর বার্তায় আরও মনে করিয়ে দেন যে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেবল একজন অসামান্য চিন্তাবিদ বা শিক্ষাবিদই ছিলেন না, বরং ভারতের প্রথম শিল্পমন্ত্রী হিসেবে দেশের মাটিকে আত্মনির্ভর করার আসল ভিত্তিপ্রস্তর তিনিই স্থাপন করেছিলেন। এমনকি বাংলার সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষের কালো দিনগুলোতে নিজের জীবনের পরোয়া না করে যেভাবে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তা আজও দেশের প্রতিটা নাগরিকের কাছে এক চিরস্থায়ী অনুপ্রেরণা।
আজ দেশ যখন ‘বিকশিত ভারতের’ পথে এগিয়ে চলেছে, তখন শ্যামাপ্রসাদের সেই স্বপ্নই আমাদের পথকে আলোকিত করছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে কেন্দ্রের এই বার্তা আগামী দিনে বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, সেটাই দেখার।
