ভবানীপুরের স্বার্থে শুভেন্দুর নন্দীগ্রাম ত্যাগ, রেজিনগর ছাড়লেন হুমায়ুন! দুই হেভিওয়েট শূন্য আসনে মেগা যুদ্ধের দামামা বাজাল কমিশন

নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর ঠিক মুখেই রাজ্যে বাজল উপনির্বাচনের মহা দামামা! আগামী ৬ অক্টোবর রাজনীতির দুই মহা ভরকেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরে হতে চলেছে হাই-ভোল্টেজ বিধানসভা উপনির্বাচন। ৯ অক্টোবর ভোটগণনা শেষ হতেই স্পষ্ট হয়ে যাবে কার মাথায় উঠছে জয়ের মুকুট। কিন্তু কমিশনের তারিখ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য রাজনীতির তামাম অঙ্ক ওলোটপালোট করে দিলেন আম জনতা উন্নয়ন […]

Continue Reading

টানা সাড়ে ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি শেষে খাঁচায় পুরল নাদিমুলের ৬০ কোটি টাকার সন্দেহজনক দুর্নীতির মেগা ফাইল

নিউজপোল ব্যুরো: সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা— টানা প্রায় সাড়ে ২৪ ঘণ্টার ম্যারাথন সিজ অপারেশন! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর একের পর এক অতর্কিত হানায় এখন কাঁপছে রাজ্য রাজনীতির অন্দরমহল। ‘কালীঘাট-তৃণমূল’-এর রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের পার্ক সার্কাসের অফিসে রাতভর অভূতপূর্ব তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথি এবং একাধিক ডিজিটাল ডিভাইস […]

Continue Reading

শতাব্দীর প্রথম ঐতিহাসিক ধর্মঘট, প্রেমের শহরে এবার সাম্য ও নারীত্বের অপমানের বিরুদ্ধে বন্ধ হয়ে গেল আইফেল টাওয়ার

নিউজপোল ব্যুরো: ফরাসি বিপ্লব ও সাম্যের পীঠস্থান প্যারিসে এ যেন এক অভাবনীয় ও নজিরবিহীন বিপর্যয়! প্রেমের শহর হিসেবে বিশ্বখ্যাত প্যারিসের মূল আকর্ষণ অর্থাৎ ঐতিহ্যের আইফেল টাওয়ারে আচমকা ঝুলে গেল তালা। নেপথ্যে— এক ভারতীয় সনাতনী সংগঠনের অদ্ভুত ফরমান এবং তার জেরে কর্মক্ষেত্রে তৈরি হওয়া তীব্র লিঙ্গবৈষম্য! একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর পুরুষ প্রতিনিধিদের ব্যক্তিগত সফরকে কেন্দ্র করে […]

Continue Reading

৬ মাসে ৬০ হাজার নাবালিকা গর্ভবতী! বাল্যবিবাহের বিরুদ্ধে এবার ‘অল-আউট’ অভিযান, এবার POCSO-তে ‘অল-আউট’ অ্যাকশনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিউজপোল ব্যুরো: নাবালিকা বিয়ে এবং কিশোরী মাতৃত্বের ভয়াবহ পরিসংখ্যান ঘিরে এবার রাজ্যজুড়ে আছড়ে পড়ল প্রকাণ্ড তোলপাড়! সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ এখন এই দুই ব্যাধিতে এক নম্বরে পৌঁছাতেই চরম ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নের প্রশাসনিক সভাঘর থেকে সরকারি নথি ও পরিসংখ্যান প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সামাজিক এই অভিশাপ […]

Continue Reading

বইমেলার ৫০তম গোল্ডেন জুবিলিতে নতুন প্রজন্মের পাঠকদের জন্য থাকবে অভাবনীয় সারপ্রাইজ! সাংবাদিকদের সঙ্গে বিশেষ বৈঠকের পর বড় আপডেট প্রসেনজিৎ বক্সীর

নিউজপোল ব্যুরো: কলকাতার বইপাড়ায় এখন থেকেই শুরু হয়ে গিয়েছে অন্যরকম ব্যস্ততা। কারণ এবার আর পাঁচটা বছরের মতো সাধারণ আয়োজন নয়, সামনে কলকাতা আন্তর্জাতিক বইমেলার ৫০তম বর্ষ। অর্ধশতকের এই মাইলফলককে স্মরণীয় করে তুলতে প্রস্তুতি শুরু করে দিয়েছে আয়োজকরা। সেই প্রস্তুতিরই গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে অনুষ্ঠিত হল বিশেষ বৈঠক। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের […]

Continue Reading

বাঙালির দুর্গাপূজায় আমিষ খাওয়া কি সত্যিই নিষিদ্ধ হচ্ছে নাকি শুধুই জল্পনা? বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রীর মন্তব্য ঘিরে এবার স্পষ্ট বার্তা শমীক ভট্টাচার্যের

নিউজপোল ব্যুরো: উৎসবের মরশুমের মুখেই শহর জুড়ে এক অলিখিত তোলপাড়! পাড়ার চায়ের আড্ডা থেকে সোশ্যাল মিডিয়া— সর্বত্রই এক কাল্পনিক আতঙ্কের মেঘ: “এবার দুর্গাপুজোয় কি বন্ধ হতে চলেছে বাঙালির প্রিয় মাছ-মাংসের স্টল? আমিষ খাওয়া কি চিরতরে নিষিদ্ধ?” বিশ্ব হিন্দু পরিষদ কিংবা রাজ্য সরকারের তরফে কোনও অফিশিয়াল নির্দেশিকা না থাকলেও, সম্প্রতি বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর একটি […]

Continue Reading

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে, নিয়োগে রাষ্ট্রপতির অনুমোদন

নিউজপোল ব্যুরো: কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন বম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশে তাঁর নিয়োগে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন। বর্তমানে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন বিচারপতি ঘুগে। ২০২৬ সালের জুন মাসে তাঁকে ওই দায়িত্ব দেওয়া […]

Continue Reading

কলকাতা মেডিকেল ও ন্যাশনাল-সহ ১৫টি নামী হাসপাতাল ‘লাল তালিকায়’, কড়া অ্যাকশনে স্বাস্থ্য ভবন

নিউজপোল ব্যুরো: সরকারি হাসপাতালের অন্দরে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU) ও আইসিইউ-কে কেন্দ্র করে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও পাহাড়প্রমাণ অনিয়মের বিরুদ্ধে এবার নজিরবিহীন ‘সার্জিক্যাল স্ট্রাইক’ শুরু করল স্বাস্থ্য ভবন। রাজ্যের একঝাঁক শীর্ষস্থানীয় মেডিক্যাল কলেজের পারফর্ম্যান্স খতিয়ে দেখে তৈরি করা বিস্ফোরক রিপোর্টে ঢাকা পড়ে গিয়েছে সরকারি স্বাস্থ্য পরিষেবার জৌলুস। কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল, বারাসাত মেডিক্যাল থেকে […]

Continue Reading

ভাইভা পরীক্ষার আড়ালে শিক্ষকের চরম কামলীলা! JNU-এর ক্যাম্পাসের সরকারি ফ্ল্যাটে ১০ ছাত্রীকে পৈশাচিক যৌন হেনস্থার বিস্ফোরক মামলা

নিউজপোল ব্যুরো: দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) শিক্ষকতার পবিত্র পেশায় চরম কালিমালিপ্ত করে সামনে এল এক শিহরিত করার মতো কাণ্ড। বিদ্যাচর্চার আড়ালে এক অধ্যাপকের বিরুদ্ধে কমপক্ষে ১০ জন তরুণী ছাত্রীকে যৌন হেনস্থা ও চরম অশালীন আচরণের বিস্ফোরক অভিযোগ ঘিরে এখন উত্তাল দেশের রাজনীতির পাশাপাশি শিক্ষামহল। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিজস্ব ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে […]

Continue Reading

“এসব ফালতু জুমলাবাজি করে আমাদের শেষ করা যাবে না!”—শেক্সপিয়র সরণি থানার বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে সোমবার কী করতে চলেছেন হুমায়ুন?

নিউজপোল ব্যুরো: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে নজিরবিহীন সংঘাতের জেরে এবার রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার পারদ। ররিবার সাতসকালেই প্রাক্তন আইপিএস তথা বিধায়ক হুমায়ুন কবীরের কসবার বাসভবনে হানা দিল শেক্সপিয়র সরণি থানার বিশাল পুলিশ বাহিনী। কলকাতা পুরসভার অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতেই এই আইনি তৎপরতা। আগামী ৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় তাঁকে সরাসরি […]

Continue Reading