যাদবপুরে রাজনীতির আগুনে পুড়ল শতবর্ষের ঐতিহ্য! ৪ নম্বর গেটে নন্দলাল বসুর ঐতিহ্যবাহী প্রতীক ভেঙে মাটিতে ছুড়ে ফেলল বহিরাগতরা

নিউজপোল ব্যুরো: বিদ্যার মন্দির নাকি ঐতিহ্যের শ্মশান? রাজনৈতিক লড়াই, স্লোগান আর অন্ধ হিংসার আঁচে এবার ছাই হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বহু দশকের ঐতিহ্য! বুধবার রাতের ছাত্র রাজনীতির রক্তক্ষয়ী তাণ্ডব কেবল ছাত্রদের রক্তাক্ত করেই থামেনি, তা সরাসরি আঘাত হেনেছে বিশ্ববিদ্যালয়ের আত্মা ও ঐতিহ্যের ওপর। ক্যাম্পাসের মূল ফটকে থাকা ঐতিহাসিক এমব্লেম পা দিয়ে মারিয়ে চুরমার করে দেওয়ার […]

Continue Reading

রীতিমতো দেওয়াল টপকে সোজা ক্যাম্পাসে! লাল সন্ত্রাস রুখতে যাদবপুরে এবিভিপির রুদ্ররূপ, লঙ্কাকাণ্ড ৮বি বাসস্ট্যান্ডে

নিউজপোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে ছাত্র রাজনীতির সংঘাত এবার আরও তীব্র। বুধবার রাতের সংঘর্ষের রেশ কাটার আগেই আজ ফের রাস্তায় মুখোমুখি অবস্থান ABVP এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির। একদিকে ABVP-র ‘যাদবপুর চলো’ অভিযান, অন্যদিকে ৮বি বাসস্ট্যান্ড এলাকায় বাম ছাত্রদের জমায়েত। দুই কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভাঙার অভিযোগ ওঠে দু’পক্ষের কর্মসূচিকে ঘিরেই। […]

Continue Reading

ক্যাম্পাসে ঢুকে ৪ নম্বর গেটে আগুন, বামেদের পোস্টার পোড়াল উগ্র ABVP! ক্যাম্পাসে বহিরাগত ঢুকিয়ে হামলার অভিযোগ এবিভিপির বিরুদ্ধে

নিউজপোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জিবি মিটিংকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা বুধবার রাত গড়াতেই সংঘর্ষের অভিযোগে পৌঁছয়। একদিকে ABVP-র দাবি, তাদের অন্তত চার ছাত্র আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নিখিল দাসের উপরও হামলা হয়েছে। অন্যদিকে SFI-সহ বাম ছাত্র সংগঠনগুলির পাল্টা অভিযোগ, ABVP সমর্থকরা ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর, ইটপাটকেল ছোড়া এবং পোস্টার-পতাকায় আগুন […]

Continue Reading

যাদবপুরে পড়ুয়াদের আটকে রেখে আগুন জ্বালানোর বিস্ফোরক অভিযোগ, হামলার প্রতিবাদে আজ বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক ABVP-র

নিউজপোল ব্যুরো: জিবি মিটিংকে কেন্দ্র করে মঙ্গলবার রাতের তাণ্ডবের পর এবিভিপির দাবি— তাদের সমর্থকদের একটি ঘরে আটকে রেখে বাইরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল! তবে এই বিস্ফোরক দাবির স্বাধীন সত্যতা কিংবা বাম শিবিরের স্পষ্ট প্রতিক্রিয়া এখনও মেলেনি। এই হামলার প্রতিবাদেই আজ গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিয়েছে এবিভিপি, যা ঘিরে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। […]

Continue Reading

জিবি মিটিং ঘিরে যাদবপুরে রণক্ষেত্রের অভিযোগ! যাদবপুরে মধ্যরাতের তাণ্ডবে রক্তাক্ত ৪, হাসপাতালে ভর্তি এবিভিপি সভাপতি সহ একাধিক পড়ুয়া

নিউজপোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জিবি মিটিং ঘিরে বুধবার হঠাৎই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা সাধারণ সভাকে কেন্দ্র করে এবিভিপি এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে প্রথমে তর্কাতর্কি, পরে হাতাহাতির অভিযোগ ওঠে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবিভিপির দাবি, তাদের কয়েকজন সদস্যকে ঘিরে মারধর করা হয়েছে। ঘটনায় সংগঠনের যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার […]

Continue Reading

এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে ‘অ্যারেস্ট ওয়ারেন্ট’! ধর্মীয় ভাবাবেগে আঘাত মামলায় চরম বিপাকে তৃণমূল নেত্রী

নিউজপোল ব্যুরো: কৃষ্ণনগরের আদালত চত্বরে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে। ‘তুলসী মালা’ নিয়ে কথিত মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় এবার বড় পদক্ষেপ করল আদালত। নির্ধারিত সময়ে সশরীরে হাজির না হওয়ায় মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে মামলার নথি অনুযায়ী জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র […]

Continue Reading

কীভাবে লাগল আগুন? কীভাবে চলে গেল ১টি শিশু-সহ ৯টি তরতাজা প্রাণ? সুইচ বোর্ডের সামান্য শর্ট সার্কিট নাকি বড় কোনো গাফিলতি?

নিউজপোল ব্যুরো: নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলের ভিতরেও ছিলেন বহু আবাসিক। আচমকাই আগুনের খবর। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় হোটেলের একের পর এক তলা। কিছু বুঝে ওঠার আগেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত আগুনের কবলে পড়ে প্রাণ হারান ৯ জন, তাঁদের মধ্যে ছিল একটি শিশুও। আরও ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো […]

Continue Reading

সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ‘ধর্ষণ’! মুম্বইয়ে লুকিয়েও শেষ রক্ষা হলো না বীরভূমের পুলিশ অফিসারের!

নিউজপোল ব্যুরো: সল্টলেকের একটি গেস্ট হাউসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় অভিযুক্ত বীরভূমের নলহাটি থানার এক সাব-ইন্সপেক্টরকে মুম্বই থেকে গ্রেপ্তার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। দীর্ঘ সময় তাঁর খোঁজ না মেলার পর গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মুম্বইয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার সূত্রপাত […]

Continue Reading

বদলে যাচ্ছে অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার পদ্ধতি, ফাঁসির দড়ির বদলে কোন নতুন উপায়ের কথা বলল শীর্ষ আদালত?

নিউজপোল ব্যুরো: মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মধ্যেই গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে। ফাঁসির বদলে আরও কম যন্ত্রণাদায়ক কোনও পদ্ধতি চালু করা যায় কি না, তা নিয়ে করা আবেদনের শুনানিতে দেশের শীর্ষ আদালত বর্তমান ব্যবস্থার দিকেই আস্থা রাখার কথা জানিয়েছে। ফলে আপাতত মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে প্রচলিত ফাঁসির পদ্ধতিই বহাল থাকছে। মৃত্যুদণ্ড নিয়ে […]

Continue Reading

তারাপীঠে ৯ জনের মর্মান্তিক মৃত্যুতে এক ধাক্কায় বন্ধ ১৫টি লজ, কোন কোন বড় হোটেল পড়তে চলেছে পুলিশের তালাবন্ধের মুখে?

নিউজপোল ব্যুরো: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার নড়েচড়ে বসল প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থায় একাধিক গাফিলতির অভিযোগ সামনে আসতেই চণ্ডীপুর এলাকার ১৫টি হোটেল ও লজ বন্ধের নির্দেশ দিল রামপুরহাট মহকুমা প্রশাসন। মঙ্গলবার রামপুরহাটের SDO-র তরফে সংশ্লিষ্ট হোটেলগুলিকে নোটিস পাঠানোর কথা জানানো হয়েছে। প্রশাসনের বক্তব্য, একাধিক জায়গায় ফায়ার লাইসেন্স, বিদ্যুৎ সংযোগ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে সমস্যা রয়েছে। আগে […]

Continue Reading