Pakistan: পাকিস্তানে লস্কর-হামাস ‘গোপন বৈঠক’! ভারতে কি বড়সড় নাশকতার ছক? তুঙ্গে নিরাপত্তা সতর্কতা

নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিন ধরেই পাকিস্তানের (Pakistan) ভূখণ্ড আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত। জঙ্গি সংগঠনগুলিকে মদত দেওয়া, প্রশিক্ষণ শিবির গড়ে তুলতে চোখ বন্ধ করে অনুমতি দেওয়া এ সব অভিযোগের জেরে একসময় ‘ধূসর তালিকা’-তেও ঠাঁই হয়েছিল ইসলামাবাদের (Islamabaad)। সন্ত্রাসের বিরুদ্ধে মুখে কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে পাকিস্তান (Pakistan) যে জঙ্গিদের লালন-পালন করে, ফের তারই স্পষ্ট […]

Continue Reading

USA: সুইডেন-মালয়েশিয়া পেরিয়ে এবার মার্কিন মুলুকে! আমেরিকার বাজারে পাড়ি দিচ্ছে জয়নগরের মোয়া

নিউজ পোল ব্যুরো: এ বছর জয়নগরের মোয়ার বাজার কার্যত নতুন ইতিহাস তৈরি করছে। দেশ-বিদেশ মিলিয়ে চাহিদা এমন জায়গায় পৌঁছেছে যে, স্থানীয় ব্যবসায়ীরাও অবাক। কিছুটা আক্ষেপের সুরেই বলছেন তাঁরা জয়নগরের আসল ১ নম্বর মোয়া এখন আর শুধু দেশেই সীমাবদ্ধ নেই, তার বড় অংশই পাড়ি দিচ্ছে বিদেশে। গত বছর যেখানে সুইডেন ও মালয়েশিয়ায় রফতানি হয়েছিল জয়নগরের মোয়া, […]

Continue Reading

Donald Trump: নজরে জ্বালানি তেল! ট্রাম্পের আগ্রাসী নীতির বিরোধিতায় বিশ্ব, ভারসাম্য বজায় রাখতে শান্তিকামী ভারত

নিউজ পোল ব্যুরো: ভেনেজুয়েলায় (Venezuela) সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি করে নিয়ে গিয়েছে আমেরিকা। শুক্রবার গভীর রাতের সেই অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভেনেজুয়েলার বৃহত্তম সামরিক ঘাঁটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, শুক্রবার মাঝরাত থেকেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালাতে শুরু করেছিল মার্কিন সেনা। আরও পড়ুন: SIR: মমতার পাল্টা চাল […]

Continue Reading

America: রক্তাক্ত আমেরিকা, অভিযুক্ত প্রেমিক এখন ভারতে! খুনের ঘটনায় মুখ খুলল ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস

নিউজ পোল ব্যুরো: নববর্ষের (New Year) আনন্দের আবহে আমেরিকায় (America) ঘটে গেল এক ভয়াবহ হত্যাকাণ্ড। প্রাক্তন প্রেমিকের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হল এক ভারতীয় তরুণীর নিথর দেহ। ঘটনায় অভিযুক্ত হিসেবে সন্দেহ করা হচ্ছে তাঁরই প্রাক্তন প্রেমিককে, যিনি ঘটনার পর আমেরিকা (America) ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছেন বলে পুলিশের অনুমান। এই নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড […]

Continue Reading

Operation Venezuela: লাদেন হত্যার কারিগররাই এবার ভেনেজুয়েলায়! গোপন অভিযানে সাফল্য পেল সেই ভয়ংকর ‘নাইট স্টকারস’

নিউজ পোল ব্যুরো: আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে নিকেশ করার অভিযানে যে মার্কিন বাহিনী নীরবে অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, সেই পেন্টাগনের অভিজাত হেলিকপ্টার ইউনিট ‘নাইট স্টকার্‌স’ আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। গত শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলার (Operation Venezuela) রাজধানী কারাকাসে যে দুঃসাহসিক অভিযান চালানো হয়, সেখানে মার্কিন ডেল্টা ফোর্সের পাশাপাশি সক্রিয় ছিল এই ‘নাইট […]

Continue Reading

Nepal Flight: নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা! অবতরণের সময় প্রবল ঝাঁকুনিতে রানওয়ে থেকে ছিটকে গেল বুদ্ধ এয়ারের বিমান

নিউজ পোল ব্যুরো: নেপালে (Nepal) অল্পের জন্য বড়সড় বিমান দুর্ঘটনা এড়ানো গেল। অবতরণের সময় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলেও শেষ পর্যন্ত প্রাণরক্ষা হয়েছে সব যাত্রী ও উড়ানকর্মীর। শুক্রবার রাতে কাঠমাণ্ডু (Kathmandu) থেকে ভদ্রপুরগামী বুদ্ধ এয়ারের একটি যাত্রীবাহী বিমান (Napal Flight) অবতরণের সময়ে রানওয়ে থেকে পিছলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ানটি রানওয়ের বাইরে প্রায় ২০০ মিটার দূরে গিয়ে […]

Continue Reading

Switzerland: বর্ষবরণ উৎসবে শ্মশানের নীরবতা! সুইজারল্যান্ডের পানশালায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৪০

নিউজ পোল ব্যুরো: বর্ষবরণের আনন্দ মুহূর্তের মধ্যেই ভয়াবহ ট্র্যাজেডিতে পরিণত হল সুইজারল্যান্ডে (Switzerland)। নববর্ষ উদযাপনের মাঝেই দেশটির জনপ্রিয় পর্যটন শহর ক্র্যান্স-মন্টানায় ঘটে গেল এক মর্মান্তিক বিস্ফোরণ। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের (Switzerland) এই আলপাইন স্কি রিসর্ট টাউনের বিখ্যাত পানশালা ‘লে কনস্টেলেশন’-এ চলছিল জমকালো নববর্ষের (New Year 2026) পার্টি। ঠিক সেই সময়েই আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। শেষ […]

Continue Reading

Asim Munir: পাক সেনার সদর দপ্তরই এখন বিয়ের আসর! ভাইপোর হাতেই মেয়ের হাত তুলে দিলেন আসিম মুনির

নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) সেনাবাহিনীর সদর দপ্তরেই সম্প্রতি অনুষ্ঠিত হল সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের (Asim Munir) কন্যার বিবাহ অনুষ্ঠান। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত ২৬ ডিসেম্বর এই বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব উপস্থিত থাকলেও পুরো আয়োজনটি রাখা হয়েছিল অত্যন্ত গোপনীয়। নিরাপত্তাজনিত কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন […]

Continue Reading

Muhammad Yunus: খালেদা জিয়ার প্রয়াণ এক যুগের অবসান, শোকবার্তায় শ্রদ্ধা জানালেন ইউনূস

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের আবহ। তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি (BNP) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার (khaleda Zia) প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় ইউনূস (Muhammad Yunus) জানান, খালেদা জিয়ার […]

Continue Reading

Khaleda Zia: অবসান এক দীর্ঘ লড়াইয়ের, প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) রাজনীতিতে এক অধ্যায়ের অবসান ঘটল। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি (BNP) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া (Khaleda Zia)। মঙ্গলবার ভোরে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই চালাচ্ছিলেন এই প্রবীণ নেত্রী। গত ২৩ নভেম্বর তাঁকে ঢাকার ওই […]

Continue Reading