Sonakshi Sinha: সুখের টানে রং তুলি ছাড়া, জাহিরের সঙ্গে নতুন জীবনে বদলে গেলেন সোনাক্ষী

নিউজ পোল ব্যুরো: ভিন্ধর্মের এক তরুণের প্রেমে পড়ে সংসার পাতার সিদ্ধান্ত নেওয়া থেকেই নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল সোনাক্ষী (Sonakshi Sinha) সিনহার পরিবারকে। প্রথমে নাকি মানতে চাননি তাঁরা। কিন্তু নায়িকা সোনাক্ষী (Sonakshi Sinha) এবং জ়াহির ইকবাল—দু’জনেই অটল ছিলেন নিজেদের ভালোবাসার জায়গায়। ২০২৪ সালের ২৩ জুন কোনও ধর্মীয় আচার ছাড়াই একেবারে আইনি পদ্ধতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন […]

Continue Reading

HS result: সেমেস্টার পদ্ধতিতে দেশের প্রথম উচ্চ মাধ্যমিক, চমকপ্রদ পাশের হার—ফল প্রকাশে স্বস্তি ও সতর্কবার্তা

নিউজ পোল ব্যুরো: ঘোষিত হল এ বছরের উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের ফল। এই প্রথম কোনও রাজ্যে সেমেস্টার পদ্ধতিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হয়েছে, এবং সেই নতুন পরীক্ষাপদ্ধতির মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS result) প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওএমআর শিটে অনুষ্ঠিত এই পরীক্ষার ফলাফল (HS result) প্রকাশ পেতে লেগেছে মাত্র ৩৯ দিন, যা প্রশাসনিক […]

Continue Reading

new movie: ব্যস্ত রাস্তায় বিপজ্জনক কেরামতি! ছবিমুক্তির আগেই আইনি জটিলতায় জড়ালেন টিকু–মানসী

নিউজ পোল ব্যুরো: ছবির প্রচারে নতুন নতুন কৌশল এখন বলিউড ও গুজরাতি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অঘোষিত রীতি। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয় উত্তেজনা, মুক্তির পরেও থামে না সেই দৌড়। এই রীতি মেনেই আসন্ন গুজরাতি ছবি ‘মিস্‌রি’ মুক্তির আগে চলছিল প্রচারের আয়োজন। এই প্রচারকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক, যা এক লহমায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে ফেলেছে […]

Continue Reading

Dipika Padukone: ‘কল্কি ২৮৯৮ এডি’-তে দীপিকা পাড়ুকোন- এর নাম বাদ? ক্ষোভে ফেটে পড়লেন অনুরাগীরা, কী বলছে নির্মাতারা

নিউজ পোল ব্যুরো: নাগ অশ্বিন পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-কে ঘিরে নতুন বিতর্ক। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন (Dipika Padukone)। কিন্তু সম্প্রতি এক অনুরাগী দাবি করেন, ছবির অভিনেতা-অভিনেত্রীদের ‘ক্রেডিট’ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে দীপিকার নাম। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাগ করে তিনি জানান, “ছবির শেষে শুধু নাম দেখানোই যথেষ্ট নয়, […]

Continue Reading

Shah Rukh Khan: ‘মন্নতে’ থাকছেন না? জন্মদিনে অনুরাগীদের মুখোমুখি হওয়ার প্রতিশ্রুতি শাহরুখ খানের

নিউজ পোল ব্যুরো: ২ নভেম্বর, বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)-এর ৬০তম জন্মদিন। প্রতি বছর এই দিনটিতে বান্দ্রার সমুদ্রতীরবর্তী রাজপ্রাসাদ ‘মন্নত’-এর সামনে জমে ওঠে উৎসবের আমেজ। হাজার হাজার অনুরাগী অপেক্ষা করেন তাঁদের প্রিয় তারকার এক ঝলক দর্শনের আশায়। কখনও দু’হাত ছড়িয়ে তাঁর স্বাক্ষর ভঙ্গি, কখনও হাত নেড়ে শুভেচ্ছা— এই কয়েক মুহূর্তই যেন অনুরাগীদের বছরের […]

Continue Reading

Calcutta University: ‘সব পক্ষকে নিয়ে চলব’, উপাচার্য হিসেবে নতুন দিশা দেখাতে চান কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ ঘোষ

নিউজ পোল ব্যুরো: প্রায় তিন বছরের প্রতীক্ষার পর অবশেষে স্থায়ী উপাচার্য পেল ১৬৮ বছরের ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। বৃহস্পতিবার সকালে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নবনিযুক্ত উপাচার্য আশুতোষ ঘোষ। দায়িত্ব গ্রহণের পরই তিনি জানালেন, সংঘাত নয়, ঐক্যের মধ্য দিয়েই তিনি এগিয়ে নিতে চান বিশ্ববিদ্যালয়কে। তাঁর কথায়, “আমার মেরুদণ্ড সোজা না বাঁকা, সেটা নিয়ে […]

Continue Reading

স্নাতকোত্তর আয়ুষের কাউন্সেলিং সূচিতে পরিবর্তন, নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল AACCC

নিউজ পোল ব্যুরো: আয়ুর্বেদ, যোগ, ন্যাচেরোপ্যাথি, ইউনানি, সিদ্ধ এবং হোমিয়োপ্যাথি এই ছয়টি প্রাচীন চিকিৎসাশাস্ত্রকে একত্রে নিয়ে আয়ুষ বিভাগে স্নাতকোত্তর স্তরে ভর্তির সুযোগ মেলে অল ইন্ডিয়া আয়ুষ পোস্টগ্র্যাজুয়েট এন্ট্রান্স টেস্ট বা এআইএপিজিইটি পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষার পর ভর্তির পুরো প্রক্রিয়া পরিচালনা করে আয়ুষ অ্যাডমিশনস সেন্ট্রাল কাউন্সেলিং কমিটি, সংক্ষেপে এএসিসিসি (AACCC)। চলতি শিক্ষাবর্ষে সেই কাউন্সেলিংয়ের সূচিতে বড়সড় […]

Continue Reading

Vidya Balan: এনরিকের কনসার্টেই বদলে গিয়েছিল বিদ্যা বালনের জীবন, দুই দশক পর স্মৃতিচারণে আবেগে ভেসে নায়িকা

নিউজ পোল ব্যুরো: দুই দশক আগের এক সন্ধ্যা, মুম্বই শহরে এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে ছুটে গিয়েছিলেন বিদ্যা বালন (Vidya Balan)। তখনও তিনি বলিউডে একেবারে নতুন, ক্যারিয়ারের মোড় ঘোরার অপেক্ষায়। কে জানত, সেই সুরেলা রাতে, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা তরুণীটির জীবনের গতিপথই পালটে যাবে চিরদিনের জন্য। বিদ্যা (Vidya Balan) নিজেই জানালেন সেই অভিজ্ঞতার কথা, যা শুনে মনে […]

Continue Reading

Tamanna Bhatia: ৩০-এর আগে অবসর নিতে চেয়েছিলেন তমন্না, কিন্তু কেন ভেস্তে গেল সেই স্বপ্ন?

নিউজ পোল ব্যুরো: দক্ষিণী পর্দায় ঝলমলে উপস্থিতি, পরে বলিউডে প্রবল দাপট—অভিনেত্রী তমন্না (Tamanna Bhatia) এখন এমন এক নাম, যিনি দুই ইন্ডাস্ট্রির সংযোগস্থলে দাঁড়িয়ে সমানভাবে জনপ্রিয়। দুই দশকেরও বেশি সময় ধরে ক্যামেরার সামনে থেকেছেন তিনি। কিন্তু অনেকেই জানেন না, কর্মজীবনের শুরুতেই তমন্না (Tamanna Bhatia) ভেবেছিলেন ৩০ হওয়ার আগেই তিনি অবসর নেবেন। অভিনয় ছেড়ে সাধারণ জীবনে ফিরে […]

Continue Reading

WB teachers: পুরনো চাকরিতে ফিরছেন শিক্ষকরা, রাজ্যের স্কুলে তীব্র শিক্ষক-সঙ্কট

নিউজ পোল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশের পর পুরনো চাকরিতে ফিরতে শুরু করেছেন রাজ্যের একাধিক শিক্ষক-শিক্ষিকা (WB teachers)। এর জেরে ফের সঙ্কটে পড়েছে রাজ্যের স্কুলগুলি। বিশেষত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের পড়ুয়াদের পড়াশোনার ভারসাম্য নষ্ট হচ্ছে। শিক্ষা দফতরের সূত্রে খবর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় সাড়ে পাঁচশ শিক্ষক-শিক্ষিকা (WB teachers) পুরনো চাকরিতে ফেরার অনুমোদন পেয়েছেন। […]

Continue Reading