Suryo Sarkar : মাত্র ৩ বছরেই সোশ্যাল মিডিয়ার তারকা! শিলিগুড়ির খুদে সূর্যের সুরে মাতোয়ারা নেটদুনিয়া

নিউজ পোল ব্যুরো: বয়স মাত্র তিন বছর। অথচ এই বয়সেই সে যেন সোশ্যাল মিডিয়ার এক ঝলমলে তারকা। আদো আদো উচ্চারণ, নিখুঁত তালবোধ আর সহজাত সুরেলা কণ্ঠে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে একরত্তি সূর্য সরকার (Suryo Sarkar)। উত্তরবঙ্গের শিলিগুড়ির (Siliguri) মধ্য শান্তিনগরের বাসিন্দা সূর্য (Suryo Sarkar) আজ শুধু নিজের শহরেই নয়, কলকাতার বড় বড় মঞ্চেও আমন্ত্রিত হচ্ছে। […]

Continue Reading

Dev Subhashree : পুজোর বক্স অফিসে বাজিমাত করতে ঐতিহাসিক স্ট্র্যাটেজি দেব-শুভশ্রীর, রিলিজের ১০ মাস আগেই শুরু অগ্রিম বুকিং

নিউজ পোল ব্যুরো: পুজোর বক্স অফিস মানেই উত্তেজনার পারদ চড়া। আর সেই মহারণে জিততে এবার একেবারে নজিরবিহীন স্ট্র্যাটেজি নিলেন দেব ও শুভশ্রী (Dev Subhashree)। একযুগের দূরত্ব, মান-অভিমান আর বিতর্ক পেরিয়ে ২০২৫ সালে তাদের পুনর্মিলন যে বাংলা সিনেমায় নস্ট্যালজিয়ার ঢেউ তুলেছিল, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভক্তদের উন্মাদনা। তখন থেকেই একটাই দাবি—নতুন সিনেমা কবে? অবশেষে […]

Continue Reading

A.R. Rahman: ধর্মীয় বিভাজনের জেরে কাজ কমেছে? এআর রহমানের মন্তব্যে বিজেপিকে কটাক্ষ ওয়ারিস পাঠানের

নিউজ পোল ব্যুরো: বলিউডে গত কয়েক বছরে কাজের সুযোগ কমে যাওয়ার অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত পরিচালক এ আর রহমান (A.R. Rahman) । তাঁর বক্তব্য, গত আট বছরে একাধিক কাজ হাতছাড়া হয়েছে তাঁর। এর নেপথ্যে তিনি ধর্মীয় বিভাজন ও রাজনৈতিক পরিবেশকে দায়ী করেছেন। রহমানের এই মন্তব্য ঘিরে এ বার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে […]

Continue Reading

Priyanka Chopra: হলিউডে প্রিয়ঙ্কা চোপড়াকে প্রতিষ্ঠা করতে গিয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন তাঁর আপ্তসহায়ক

নিউজ পোল ব্যুরো: হলিউডে আজ প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। আন্তর্জাতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনা থেকে শুরু করে ওয়েব সিরিজ় ও হলিউডি ছবিতে অভিনয়— সব মিলিয়ে গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন তিনি। কিন্তু এই সাফল্যের পথ মোটেই সহজ ছিল না। বলিউড থেকে হলিউডে পা রাখার সময়ে প্রিয়ঙ্কার সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল […]

Continue Reading

Swastika Dutta: ‘যারা যেতে চায়, তাদের আটকাইনি’: নতুন বাড়ি কিনে জীবনের কথা বললেন স্বস্তিকা

নিউজ পোল ব্যুরো: বাংলা টেলিভিশনের পরিচিত ও জনপ্রিয় মুখ অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। প্রায় এক দশকের অভিনয়জীবনে ছোট পর্দার পাশাপাশি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। তবে টেলিভিশনই তাঁকে এনে দিয়েছে সবচেয়ে বেশি পরিচিতি। বর্তমানে ‘বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অভিনেত্রী। এই সাফল্যের মাঝেই জীবনের এক বড় স্বপ্ন পূরণ করলেন স্বস্তিকা—নিজের […]

Continue Reading

Lokkhi Elo Ghore : রাজ্যের নারীকল্যাণ প্রকল্পে জীবন পাল্টে গেল গ্রাম বাংলার নারীদের, ট্রেলারে উঠে এল ‘লক্ষ্মী এল ঘরে’র গল্প

নিউজ পোল ব্যুরো: রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে এখন গ্রাম-শহরের অসংখ্য নারী স্বনির্ভর হয়ে উঠেছেন। এই পরিবর্তনের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্যের তথ্যমূলক ছবি ‘লক্ষ্মী এল ঘরে’ (Lokkhi Elo Ghore)। পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার, যা ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ জাগিয়েছে। ছবিতে মূল চরিত্রে দেখা যাচ্ছে […]

Continue Reading

Ahona Dutta : মাঝরাস্তায় মদ্যপের ধাক্কা, হেনস্তার অভিযোগ—নরেন্দ্রপুরে ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন অহনা দত্ত

নিউজ পোল ব্যুরো: পথে চলতে গিয়ে তারকাদের হেনস্তার ঘটনা নতুন নয়। অতীতেও একাধিকবার শোনা গিয়েছে, মাঝরাস্তায় গাড়ি আটকে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে দুর্ব্যবহার কিংবা হুমকির অভিযোগ। এবার সেই তালিকায় যুক্ত হলেন টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ অহনা দত্ত (Ahona Dutta)। সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার কথা নিজেই প্রকাশ্যে আনলেন তিনি, যা নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে সোশাল […]

Continue Reading

Raj Chakraborty : ‘হোক কলরব’ বিতর্কের পর ফের পরিচালকের আসনে রাজ চক্রবর্তী, ‘লক্ষ্মী এলো ঘরে’-তে শুভশ্রী–অঙ্কুশের চমক

নিউজ পোল ব্যুরো: ‘হোক কলরব’ বিতর্কের পর আবারও পরিচালকের চেয়ারে ফিরলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। তবে তার প্রত্যাবর্তন যে একেবারেই সাদামাটা নয়, তা প্রথম ঝলকেই স্পষ্ট। দীর্ঘদিন পর রাজের ফ্রেমে ফের দেখা মিলছে তার ‘পরিণীতা’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly)। টলিপাড়ার এই জনপ্রিয় পরিচালক-নায়িকা জুটি এর আগেও বারবার প্রমাণ করেছে, একসঙ্গে এলেই দর্শকদের জন্য অপেক্ষা করে […]

Continue Reading

Debolina Nandy : হাসপাতাল থেকে ফেরার পর আবেগে ভাসলেন দেবলীনা নন্দী, সোশ্যাল মিডিয়ায় দিলেন স্পষ্ট বার্তা

নিউজ পোল ব্যুরো: গত কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় (social media) আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সঙ্গীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী (Debolina Nandy)। সম্প্রতি নিজের ঘরে আত্মহত্যার চেষ্টা (suicide attempt) করার পর থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের কটাক্ষ ও জল্পনা চলছে। হাসপাতাল থেকে ফিরে আসার পরই দেবলীনা ফেসবুক লাইভ (Facebook Live) করেন এবং সরাসরি স্বীকার করেন […]

Continue Reading

Bengali film Industry: কাজের সংকটে অভিনেতারা, ভোটের মুখে সমাধানের প্রতিশ্রুতি আর্টিস্ট ফোরামের

নিউজ পোল ব্যুরো: কাজ নেই এই অভিযোগ আজ নতুন নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে তা আরও প্রকট হয়ে উঠেছে বাংলা চলচ্চিত্র (Bengali film Industry)-এর সঙ্গে যুক্ত অভিনেতাদের মধ্যে। সেই প্রেক্ষিতেই ভোটের দামামা বাজতে চলেছে ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম’-এ। সংগঠনের ঘোষণা অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। দীর্ঘদিন পর এমন এক নির্বাচন হতে চলেছে, […]

Continue Reading