ঘরে ঢুকেই ‘রিয়্যালিটি চেক’ অনুষ্কার, রাজবীর-নন্দিনীর সম্পর্ক নিয়ে তুঙ্গে জল্পনা

নিউজপোল ব্যুরো: ‘বিগ বস বাংলা’-র ঘরে নতুন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে পা রেখেছেন অনুষ্কা ঘোষ। আর ঢোকার পর থেকেই যেন নিজের খেলার ছক তৈরি করতে শুরু করেছেন তিনি। প্রথম দিনেই একাধিক প্রতিযোগীর সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের খেলার ধরন নিয়েও নিজের মতামত জানিয়েছেন অনুষ্কা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে রাজবীর দে ও নন্দিনী দত্তকে নিয়ে […]

Continue Reading

ED-র হানার পরেই সামনে ইন্দ্রনীল-মধুছন্দার সম্পত্তির হিসাব! ১১ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সিঙ্গুরের জমি, ফ্ল্যাট—সম্পত্তির খাতায় আর কী কী রয়েছে?

নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর প্রিভিউ শো ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে ২৯ সেপ্টেম্বর কলকাতা ও আশপাশের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তাঁর সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির ঠিকানাও এই অভিযানের আওতায় ছিল। ED-র দাবি, ‘মাস আর্ট’-এর মাধ্যমে টাকা তোলার অভিযোগ এবং সেই অর্থের গতিপথ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগগুলি এখনও […]

Continue Reading

‘এক হাতে জামাত, অন্য হাতে দিমাগি নকশাল’, মমতাকে নিশানা শুভেন্দুর

নিউজপোল ব্যুরো:INDIA জোটের বৈঠককে কেন্দ্র করে ফের রাজনৈতিক আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু হয়েছে। দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজধানী সফরকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, মমতা ‘দিমাগি নকশালদের’ সঙ্গে বৈঠক করতে দিল্লি যাচ্ছেন। একইসঙ্গে ‘এক হাতে জামাত, অন্য হাতে দিমাগি নকশাল’ মন্তব্য করে মমতার রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন […]

Continue Reading

সবুজ সাথীর নাম বদলে ‘সারথি’! পড়ুয়াদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা! বাংলায় সাইকেল কারখানার প্রস্তাব, বাড়ছে অনুদান—ট্যাব নিয়েও মুখ্যমন্ত্রীর বড় বার্তা

নিউজপোল ব্যুরো: পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের একাধিক পরিকল্পনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়ায় ‘সারথী’ প্রকল্পের সূচনায় তিনি জানালেন, ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার পুরনো ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম বদলে করা হয়েছে ‘সারথী’। এর আগে নবান্ন থেকেও এই নাম পরিবর্তনের কথা জানানো হয়েছিল। প্রকল্পের সুবিধা চালু থাকবে বলেই জানানো হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সরকার বদলালেও […]

Continue Reading

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের বৈঠক, বুধবার দিল্লিতে INDIA জোট

নিউজপোল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের আবহে আরও সমন্বিত হচ্ছে বিরোধী শিবির। আগামী বুধবার, ৩০ সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে INDIA জোটের বৈঠক হতে চলেছে। SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা এবং কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্যের অভিযোগই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে যৌথ আন্দোলনের […]

Continue Reading

সাধারণ গাড়ির ছদ্মবেশে চলছিল গরু পাচার? সিট খুলে তৈরি গোপন চেম্বারে গরু পাচারের অভিযোগ, সোনারপুরে গ্রেফতার এক

নিউজপোল ব্যুরো: বাইরে থেকে দেখলে একেবারে সাধারণ যাত্রিবাহী গাড়ি। কিন্তু সেই গাড়ির ভিতরেই লুকিয়ে রাখা হত আসল রহস্য। পুলিশের দাবি, পিছনের সিট খুলে বিশেষভাবে তৈরি করা হয়েছিল গোপন জায়গা। সেই অংশেই গরু তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হত। সোনারপুরে গরু চুরির একটি ঘটনা তদন্ত করতে গিয়ে এমনই এক চক্রের সন্ধান পাওয়ার দাবি […]

Continue Reading

ভোটের আগে বড় স্বস্তি, অন্তর্বর্তী জামিন মিলন প্রধানের

নিউজপোল ব্যুরো:ভোটের আগে বড় স্বস্তি পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলিতে আগামী তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে এই জামিন কার্যকর হচ্ছে। তবে জামিনের সঙ্গে একাধিক শর্তও আরোপ করেছে আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তের কাজে সহযোগিতা করতে হবে মিলন প্রধানকে। জামিনের জন্য ১০ হাজার […]

Continue Reading

পাঁচ জায়গায় একসঙ্গে NIA- র তল্লাশি, জঙ্গি যোগের অভিযোগে শেখ জুম্মান গ্রেফতার, টেলিগ্রাম গ্রুপ ঘিরে তদন্তে বাড়ছে রহস্য

নিউজপোল ব্যুরো: জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগে ফের রাজ্যে গ্রেফতার। এবার জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র হাতে গ্রেফতার হলেন বজবজের শেখ জুম্মান হোসেন। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানের মাঝেই তাঁর গ্রেফতারের খবর সামনে আসে। তদন্তকারীদের দাবি, বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁর যোগাযোগের তথ্য মিলেছে। শেখ জুম্মানকে কেন গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়েও NIA-র নথিতে কিছু […]

Continue Reading

হোমস্টেতে কী ঘটেছিল? তরুণীর মৃত্যু ঘিরে পুলিশের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

নিউজপোল ব্যুরো: গুয়াহাটির ধারাপুর এলাকার একটি হোমস্টেতে ২২ বছরের এক তরুণীর রহস্যময় মৃত্যুকে ঘিরে তদন্ত জোরদার করেছে পুলিশ। মৃতা গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা ২৬ বছরের এক যুবককে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য এবং ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী ও যুবক কিছুদিন ধরে হোমস্টেটিতে […]

Continue Reading

জেন জি-র সঙ্গে সম্পর্ক মজবুত করতে বিজেপির উদ্যোগ, কলকাতায় নীতিনের বার্তা

নিউজপোল ব্যুরো: বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর তৃতীয়বার কলকাতায় এসে এ বার সাংগঠনিক বৈঠকের গণ্ডি পেরিয়ে নতুন প্রজন্মের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নিলেন নীতিন নবীন। উত্তর শহরতলির কৈখালিতে আয়োজিত ‘যুব ভারত সংলাপ’ অনুষ্ঠানে জেন জি-র একাংশের সঙ্গে হালকা মেজাজে কথা বলেন তিনি। সোশ্যাল মিডিয়ার ভাষা ব্যবহার করেই তরুণ প্রজন্মের কাছে নিজের বক্তব্য তুলে ধরার চেষ্টা […]

Continue Reading