Burdwan Nursing Home Shut Down : এক শিশুর নিঃশ্বাস থামল, তারপর নড়ল প্রশাসন! শিশুপ্রাণের গাফিলতিতে এবার চিরতরে বন্ধ বর্ধমানে নার্সিংহোমের সব পরিষেবা

নিউজপোল ব্যুরো: এক শিশুর মৃত্যু, তারপর তদন্ত—আর সেই তদন্তের রিপোর্ট সামনে আসতেই এবার কড়া পদক্ষেপ! বর্ধমানের নবাবহাট এলাকার লাইভ কেয়ার নার্সিংহোমে চার বছরের শিশুর মৃত্যুর ঘটনায় গুরুতর পরিষেবাগত ত্রুটি ও গাফিলতির অভিযোগ ওঠার পর নার্সিংহোমটির সমস্ত পরিষেবা অবিলম্বে বন্ধের নির্দেশ দিল পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর। ঘটনাটি গত ২ সেপ্টেম্বরের। ওই দিন লাইভ কেয়ার নার্সিংহোমে […]

Continue Reading

কেউ ২০০৭, কেউ ২০২২-এ পেয়েছিলেন লাইসেন্স! জাল নথির প্রমাণ মিলতেই বড় পদক্ষেপ

নিউজপোল ব্যুরো: বছরের পর বছর চিকিৎসা পরিষেবা দেওয়ার পর সামনে এল চাঞ্চল্যকর তথ্য। চিকিৎসক হিসেবে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত পাঁচজনের শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র ভুয়ো বলে প্রমাণ মিলেছে। এরপরই তাঁদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই পাঁচজনের মধ্যে কয়েকজন ২০০৭ ও ২০০৮ সালে চিকিৎসকের রেজিস্ট্রেশন পেয়েছিলেন। অন্যদের রেজিস্ট্রেশন হয়েছিল ২০১৭, ২০১৮ এবং […]

Continue Reading

টেকনিশিয়ান থেকে সোজা ডাক্তার! ভুয়ো এমবিবিএস সার্টিফিকেটে বাংলায় চিকিৎসা, হদিশ ৫ জনের

নিউজপোল ব্যুরো: নিটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় পাশ না করেও চিকিৎসক পেশায় যুক্ত থাকার অভিযোগ। রাজ্যে এমন পাঁচজন ব্যক্তির তথ্য উঠে এসেছে যাঁরা ভুয়ো এমবিবিএস শংসাপত্র ব্যবহার করে চিকিৎসা করছেন। তাঁদের মধ্যে কয়েক জনের বিরুদ্ধে অস্ত্রোপচারের অভিযোগও রয়েছে। অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের অভিযোগ, অভিযুক্তরা বিহার মেডিক্যাল কাউন্সিলের নামে তৈরি ভুয়ো নথি ব্যবহার করে এমবিবিএসের […]

Continue Reading

আলিনান সুস্বাস্থ্য কেন্দ্রে CHO-কে ঘিরে বিক্ষোভ, শিশুদের ইনজেকশন নিয়ে গুরুতর অভিযোগ

নিউজপোল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের তমলুক থানার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকের আলিনান সুস্বাস্থ্য কেন্দ্রে CHO-কে ঘিরে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শুক্রবার বৃষ্টির মধ্যেই সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে জড়ো হন এলাকার বেশ কয়েকজন বাসিন্দা, বিশেষ করে মহিলারা। তাঁদের অভিযোগ, সুস্বাস্থ্য কেন্দ্রের CHO মিতা চক্রবর্তীর দেওয়া ইনজেকশন নেওয়ার পর কয়েকজন শিশুর শরীরে নানা সমস্যা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ইনজেকশন […]

Continue Reading

বড়বাজারে ভেজাল ওষুধের খোঁজে হানা, ড্রাগ কন্ট্রোল ও পুলিশের যৌথ অভিযান

নিউজপোল ব্যুরো: সামনেই দুর্গাপুজো। তার আগে শহরজুড়ে চলছে একের পর এক অভিযান। এবার নজরে ওষুধের বাজার। বুধবার সকাল থেকে কলকাতার বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে যৌথ অভিযান চালাল রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। একাধিক ওষুধের দোকানে হানা দিয়ে খতিয়ে দেখা হয় বিভিন্ন নথি ও ওষুধের গুণমান। জানা গিয়েছে, দোকানে থাকা ওষুধের ব্যাচ নম্বর মিলিয়ে […]

Continue Reading

কলকাতা মেডিকেল ও ন্যাশনাল-সহ ১৫টি নামী হাসপাতাল ‘লাল তালিকায়’, কড়া অ্যাকশনে স্বাস্থ্য ভবন

নিউজপোল ব্যুরো: সরকারি হাসপাতালের অন্দরে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU) ও আইসিইউ-কে কেন্দ্র করে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও পাহাড়প্রমাণ অনিয়মের বিরুদ্ধে এবার নজিরবিহীন ‘সার্জিক্যাল স্ট্রাইক’ শুরু করল স্বাস্থ্য ভবন। রাজ্যের একঝাঁক শীর্ষস্থানীয় মেডিক্যাল কলেজের পারফর্ম্যান্স খতিয়ে দেখে তৈরি করা বিস্ফোরক রিপোর্টে ঢাকা পড়ে গিয়েছে সরকারি স্বাস্থ্য পরিষেবার জৌলুস। কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল, বারাসাত মেডিক্যাল থেকে […]

Continue Reading

ডেঙ্গির মারণ গ্রাসে কাঁপছে বাংলা, সাড়ে ৪ হাজার পার আক্রান্তের সংখ্যা! সংক্রমণের দ্বিতীয় স্থানেই জ্বলজ্বল করছে কলকাতার নাম

নিউজপোল ব্যুরো: লাগাতার বৃষ্টির জেরে রাজ্যজুড়ে জলযন্ত্রণার মাঝেই এবার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এক অজানা আতঙ্ক! বর্ষার কালো মেঘের আড়ালে গোটা বাংলায় নিঃশব্দে জাল বিস্তার করছে মারণ ডেঙ্গি। স্বাস্থ্য ভবনের সাম্প্রতিক পরিসংখ্যান সামনে আসতেই রীতিমতো চক্ষু চড়কগাছ রাজ্যবাসীর। খোদ স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, ইতিমধ্যেই গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার পার করে গিয়েছে। […]

Continue Reading

তিন সরকার বদলেছে, বদলায়নি ছবি! ১৬ বছরেও চালু হল না পশু চিকিৎসালয়

নিউজপোল ব্যুরো:  উত্তর ২৪ পরগনা: তিন সরকার বদলেছে, পেরিয়ে গিয়েছে ১৬ বছর। কিন্তু এখনও চালু হল না লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি পশু চিকিৎসালয়। এমনই অভিযোগ বসিরহাট মহকুমার বসিরহাট-১ ব্লকের সাকচুড়া বাগুন্দি গ্রাম পঞ্চায়েতের সাকচুড়া গ্রামের বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে গ্রামের গবাদি পশু ও পশুপাখির চিকিৎসার জন্য এই চিকিৎসালয়ের ভবন তৈরি করা হয়। […]

Continue Reading

স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অমান্য, রোগী সরিয়ে ধনিয়াখালির নার্সিংহোম সিল

নিউজপোল ব্যুরো: স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অমান্য করে নার্সিংহোম চালানোর অভিযোগে ধনিয়াখালির একটি বেসরকারি নার্সিংহোম সিল করে দিল স্বাস্থ্য দপ্তর। ধনিয়াখালির মিশ্রপাড়ায় অবস্থিত ধনিয়াখালি গ্রামীণ নার্সিংহোমে গতকাল রাতে অভিযান চালিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওই নার্সিংহোমের নথিপত্রে একাধিক সমস্যা ছিল। পাশাপাশি নার্সিংহোম পরিচালনার জন্য স্বাস্থ্য দপ্তরের নির্ধারিত একাধিক গাইডলাইনও সেখানে মানা হচ্ছিল […]

Continue Reading

মুখ্যমন্ত্রীর সফরের আগে বালুরঘাটে ‘সারপ্রাইজ’ ভিজিট স্বাস্থ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর দক্ষিণ দিনাজপুর সফর ঘিরে যখন জেলাজুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে, ঠিক তার আগেই বুধবার সকালে বালুরঘাটে পৌঁছলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। এদিন বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস ট্রেনে চেপে সকাল সাড়ে ৮টা নাগাদ বালুরঘাট স্টেশনে পৌঁছন তিনি। এরপর সোজা বালুরঘাট সার্কিট হাউসে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখান থেকে বালুরঘাট জেলা হাসপাতালে পৌঁছে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। হাসপাতালের […]

Continue Reading