মুখ্যমন্ত্রীকে খুনের ছকে জড়িত বর্ধমানে ধৃত জৈশ জঙ্গির সাথে খোদ পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড সাজ্জাদ ভাটের মারাত্মক যোগ

নিউজপোল ব্যুরো: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজরদারি এবং নিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তের পেছনে উঠে এলো ২০১৯ সালের ভয়াবহ পুলওয়ামা হামলার ছায়া। সম্প্রতি বর্ধমানের রেনেসাঁ উপনগরী থেকে গ্রেপ্তার হওয়া জইশ-ই-মহম্মদ অনুগামী হামিম মণ্ডলকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গোয়েন্দাদের দাবি, হামিম সরাসরি এই অঞ্চলে কাজ করলেও সে কাশ্মীরের সাজ্জাদ ভাট গোষ্ঠীর কাছেই মুখ্যমন্ত্রীর […]

Continue Reading

মুখ্যমন্ত্রীর উপরেই হামলার ছক? পূর্ব বর্ধমানের জনবহুল এলাকায় হানা দিয়ে পাকিস্তানের জৈশ জঙ্গিকে পাকড়াও করল STF

নিউজপোল ব্যুরো:পূর্ব বর্ধমানের জনবহুল এলাকায় পশ্চিমবঙ্গ রাজ্য গোয়েন্দা সংস্থার (STF) চাঞ্চল্যকর অভিযানে ধরা পড়ল জম্মু-কাশ্মীরের এক খতরনাক জঙ্গি। গোপন সূত্রের খবর এবং দীর্ঘদিনের তল্লাশির পর শুক্রবার ভোরে বর্ধমানের রেনেসাঁ হাউজ়িং এলাকায় হানা দিয়ে উদ্ধার করা হয় তাকে। তদন্তকারী সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম হামিদ মণ্ডল। সে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের এক অতি সক্রিয় সদস্য হিসেবে […]

Continue Reading

বীরভূমে এবার টাকার সাথে সোনার পাহাড়! সাড়ে ২৮ কোটি ক্যাশ ও ১৫ কেজি সোনাসহ মিনারকে খাঁচায় পুরল পুলিশ!

নিউজপোল ব্যুরো: টাকা আর টাকা, চারদিকে শুধু ৫০০ টাকার বান্ডিলের পাহাড়! গুনে শেষ করা অসম্ভব দেখে শেষমেশ ব্যাঙ্ক থেকে নোট গোনার যন্ত্র এনে হিসাব মেলাতে হলো পুলিশকে। বীরভূমের মহম্মদবাজারের এক সময়ের সাধারণ বাসচালক মিনার মণ্ডলের ঘরে অভিযান চালিয়ে তাজ্জব বনে গেলেন তদন্তকারীরা। জোড়া আলমারি আর খাটের তলা থেকে বেরিয়ে এল সাড়ে ২৮ কোটি টাকা নগদ […]

Continue Reading

সিন্ডিকেট ও কাটমানির বিরুদ্ধে শুভেন্দুর মেগা সিদ্ধান্ত! অসামাজিক কার্যকলাপ রুখতে চালু ৪টি নতুন পুলিশ হেল্পলাইন নম্বর

নিউজপোল ব্যুরো: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করতে এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা মেটাতে এক অভাবনীয় পদক্ষেপ ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। ভবানী ভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি স্পষ্ট জানান, রাজ্যজুড়ে কাটমানি, বেআইনি সিন্ডিকেট আর মদের দাপট ঠেকাতে সাধারণ মানুষকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। সেই লক্ষ্যেই চার-চারটি বিশেষ পুলিশি সহায়তার নম্বর বা হেল্পলাইন চালুর নির্দেশ […]

Continue Reading

আমতলায় অভিষেকের অফিস ভাঙা নিয়ে হাইকোর্টে রক্ষাকবচ পেলেন অভিষেক

নিউজপোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙা নিয়ে আইনি লড়াই এখন তুঙ্গে। বিতর্কিত ওই ভবন ভাঙার ওপর আগামী ৬ আগস্ট পর্যন্ত জরুরি স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, আপাতত ওই জায়গায় নতুন করে কোনও ভাঙচুর চালানো যাবে না। […]

Continue Reading

মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি! বেলেঘাটা থেকে রায়গঞ্জ— ৬ ব্লাড ব্যাঙ্কে একযোগে স্বাস্থ্য দফতরের রেড

নিউজপোল ব্যুরো: মানুষের চরম বিপদের সময়ে যে রক্ত প্রাণ বাঁচায়, সেই রক্ত নিয়েই এবার শুরু হয়েছে টাকার খেলা। রাজ্য জুড়ে ব্লাড ব্যাঙ্কগুলোর বিরুদ্ধে উঠেছে বেআইনি কারবার ও বিশাল দুর্নীতির মারাত্মক অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে একযোগে পথে নেমেছেন স্বাস্থ্য দফতরের দুর্ধর্ষ আধিকারিকরা। রাজ্যের ৬টি বড় ব্লাড ব্যাঙ্কে একযোগে হঠাৎ হানা দিয়ে তল্লাশি চালানো শুরু করেছেন তারা।এই […]

Continue Reading

অভিষেকের ‘সেবাশ্রয়-২’ ক্যাম্পে গাইডবই দেখে চিকিৎসা? ম্যানুয়াল-কাণ্ডে তুলকালাম, নিশানায় অভিষেক

নিউজপোল ব্যুরো: কোন রোগ এলে কী ওষুধ দিতে হবে? কতবার খাওয়াত হবে সেই ডোজ? সবটাই আগে থেকে ছকা এক টুকরো নোটে! মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের গাইড বইয়ের মতো চিকিৎসা জগতের জন্যও নাকি বানানো হয়ে গিয়েছিল ফিক্সড ম্যানুয়াল। আর সেই গাইডলাইন বা সহায়িকা মেনেই চলত রোগী দেখা। ফলতার ‘সেবাশ্রয়-২’ ক্যাম্প থেকে সেই ম্যানুয়াল উদ্ধার হতেই চরম শোরগোল […]

Continue Reading

CJP-র ১ কোটির হুঙ্কারের মুখে পড়ে অবশেষে হাঁটু নোড়াল কেন্দ্র! শিক্ষা দফতরের রাজকীয় দায়িত্বে এবার নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

নিউজপোল ব্যুরো: উত্তাল পড়ুয়া আন্দোলন আর প্রতিবাদের উত্তাপে কেঁপে উঠে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন ধর্মেন্দ্র প্রধান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইতিমধ্যেই তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। রাজনৈতিক অলিন্দে এই ঘটনা এক বিশাল ধামাকা তৈরি করেছে। দেশের শিক্ষা ব্যবস্থার চরম টানাপোড়েনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে তড়িঘড়ি এই গুরুদায়িত্ব তুলে দেওয়া হলো বর্ষীয়ান […]

Continue Reading

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর নগ্ন তাণ্ডব, সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলা—এ কোন গণতন্ত্র?

নিউজপোল ব্যুরো: যে আন্দোলনের ভিত্তি হওয়া উচিত ছিল শিক্ষা, যুক্তি আর প্রগতি—আজ কিছু অশিক্ষিত, রাজনৈতিক জ্ঞানহীন এবং উগ্র লোক সেই আদর্শের ঝাণ্ডা ধরে রাজপথে বিপ্লবী সাজতে নেমেছে! যারা জীবনে কোনোদিন একটা খবরের কাগজ উলটে দেখার বা দেশ-দুনিয়ার খবর রাখার প্রয়োজন বোধ করেনি, তারাই আজ মাঠ কাঁপানোর নামে চূড়ান্ত তাণ্ডব চালাল। আর তাদের এই তথাকথিত বিপ্লবের […]

Continue Reading

সাংবাদিকের ওপর হামলা কোন গণতন্ত্রে লেখা আছে? প্রতিবাদের নামে ধর্মতলায় সাংবাদিকদের পিটিয়ে রক্তগঙ্গা করল ককরোচ বাহিনী

নিউজপোল ব্যুরো: প্রতিবাদের আড়ালে কলকাতার হৃদপিণ্ডে নামল চরম নৈরাজ্য ও গুন্ডামি! মধ্য কলকাতার ব্যস্ততম ডোরিনা ক্রসিংয়ে বিক্ষোভের নামে যা চলল, তা দেখে আঁতকে উঠেছেন শহরবাসী। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ডাকা মিছিলে শহরের অন্যতম প্রধান সড়ক অবরুদ্ধ করার পর থেকেই শুরু হয় তাণ্ডব। অবস্থান বিক্ষোভের অছিলায় উসকানিমূলক আচরণ থেকে শুরু করে কর্তব্যে থাকা পুলিশ ও সাংবাদিকদের ওপর […]

Continue Reading