kanwariyas

kanwariyas : শ্রাবণে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন কানওয়ার তীর্থযাত্রীদের বহনকারী বাস, মৃত ১৮, দাবি বিজেপি সাংসদের

নিউজ পোল বাংলা : শ্রাবণে মর্মান্তিক দুর্ঘটনা। গ্যাস সিলিন্ডার পরিবহনকারী একটি গাড়ির সঙ্গে কানওয়ার (kanwariyas) যাত্রীদের বহনকারী একটি বাসের সংঘর্ষের ঘটে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন যে দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। তীর্থযাত্রীদের গাড়ির সঙ্গে এই দুর্ঘটনায় এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার ভোর ৪.৩০ নাগাদ ঝাড়খণ্ডের দেওঘরে। ইন্সপেক্টর জেনারেল (দুমকা জোন) […]

Continue Reading
Indian Football Team

Indian Football Team: চূড়ান্ত করা হয়েছে তিনজনের নাম, কবে ঘোষণা করা হবে হেড কোচের নাম?

নিউজ পোল ব্যুরো: ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) প্রধান কোচের পদ কয়েকদিন ধরেই ফাঁকা। মানোলো মার্কেজের সরে দাঁড়ানোর পর থেকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নতুন কাউকে বসাতে তৎপর হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। বিজ্ঞাপন দিয়ে আবেদনপত্র চাওয়ার পর প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। ফেডারেশনের টেকনিক্যাল কমিটি তিন জনের নাম বেছে নিয়েছে, যাঁদের মধ্য থেকেই আগামী […]

Continue Reading
Wheather Update

Wheather Update : মঙ্গলেও কমবে না দক্ষিণবঙ্গে বৃষ্টির তেজ, ভারী বর্ষণের সম্ভাবনা একাধিক জেলায়

নিউজ পোল বাংলা : রবিবার রাত থেকে ভারী বৃষ্টিতে ভাসছে গোটা বাংলা। সোমবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। বেশ কিছু জায়গায় জমেছে জলও। ভারী বৃষ্টির কারণে কারণে ব্যপক ক্ষতি হচ্ছে কৃষকদের। টানা বৃষ্টিতে কাঁচা ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আকাশ কালো করে অঝোর ধারায় বৃষ্টি কতদিন […]

Continue Reading
Tuesday Astrology

Tuesday Astrology: মঙ্গলবারে কার ভাগ্যে খুশির বার্তা, আর কার জন্য অপেক্ষা করছে সতর্ক সংকেত?

নিউজ পোল ব্যুরো: সপ্তাহের শুরুটা সোমবারে মিশ্র অভিজ্ঞতায় কেটেছে (Tuesday Astrology) কোথাও সুখ, কোথাও সামান্য অস্বস্তি। জ্যোতিষশাস্ত্রের (Astrology) হিসাব অনুযায়ী, মঙ্গলবারে কয়েকটি রাশির জীবনে আসতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন। কেউ হঠাৎ অর্থলাভের (Earning money) সুযোগ পাবেন, আবার কারও ব্যক্তিগত সম্পর্কে দেখা দিতে পারে টানাপোড়েন। আরও পড়ুন: Monday Astrology: সোমবারের রাশিফলে কার উন্নতি, কার খরচের চাপ? দেখে […]

Continue Reading
World Test Championship

World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট বাড়লো ভারতের

নিউজ পোল ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) নতুন সাইকেলে শুরু হয়ে গিয়েছে কঠিন লড়াই। লক্ষ্য ২০২৭ সালের ফাইনাল। সেই লক্ষ্যের প্রথম ধাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছে ভারত। ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র করে বেশ কিছু মূল্যবান পয়েন্ট পেয়েছে মেন ইন ব্লুজ। আরও পড়ুন: England vs India: ইংরেজদের ঘৃণ্য প্রচেষ্টায় জল ঢেলে ম্যাঞ্চেস্টারে ‘সুন্দর’ সমাপ্তি এই […]

Continue Reading
Israel

Israel: শত্রুর মন জয়ে এবার ভাষা ও বিশ্বাসের পাঠ! ইজরায়েলি সেনায় বাধ্যতামূলক ইসলাম ও আরবি শিক্ষা

নিউজ পোল ব্যুরো: মধ্যপ্রাচ্যের রাজনীতিতে টিকে থাকতে শুধু অস্ত্র বা প্রযুক্তিই যথেষ্ট নয়! প্রয়োজন শত্রুর মনস্তত্ত্ব ও সংস্কৃতির গভীর জ্ঞান। ঠিক এই উপলব্ধি থেকেই এক সাহসী ও কৌশলী সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল (Israel) ডিফেন্স ফোর্স (IDF)। গোয়েন্দা বিভাগ AMAN-এর নির্দেশে আগামী বছর থেকে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সমস্ত আধিকারিক ও কর্মীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে ইসলাম (Islam) […]

Continue Reading
Divya Deshmukh

Divya Deshmukh: প্রথম মহিলা দাবা বিশ্বচ্যাম্পিয়ন পেল ভারত— হাম্পিকে হারিয়ে ইতিহাস লিখলেন দিব্যা দেশমুখ

শুভম দে: ভারতের দাবার ইতিহাসে লেখা হয়ে গেল এক নতুন অধ্যায়। প্রথমবার মহিলা দাবা বিশ্বকাপ জিতলেন কোনও ভারতীয় — তাও আবার ১৯ বছর বয়সি এক তরুণী! দিব্যা দেশমুখ (Divya Deshmukh)। তাঁর আগ্রাসী খেলায় হার মানতে বাধ্য হলেন দেশের অন্যতম সেরা দাবাড়ু, ৩৮ বছর বয়সি কোনেরু হাম্পি। সোমবার টাইব্রেকারে চূড়ান্ত জয় ছিনিয়ে নিয়ে বিশ্বসেরার মুকুট পরলেন […]

Continue Reading
Mamata Banerjee

Mamata Banerjee: রবিঠাকুরের ছবি, বাংলা বর্ণমালার ছাপ! লাল মাটিতে বাংলার ভাষাযুদ্ধের পতাকা তুললেন মমতা

নিউজ পোল ব্যুরো: বাংলা ভাষা নয়, আজ অস্তিত্বের লড়াই! আর সেই লড়াই শুরু হলো রবিঠাকুরের মাটি থেকে। বোলপুরের (Bolpur) রাঙা মাটিতে সোমবার যেন ইতিহাস নিজের পুনরাবৃত্তি করল। হাতে রবীন্দ্রনাথের (Rabindranath Tagore) ছবি, বাংলার অক্ষরমালা, কণ্ঠে ‘আমি বাংলায় গান গাই’ এই দৃশ্য কেবল এক মিছিল নয়, বাংলা ভাষা ও সংস্কৃতির পক্ষে এক রণদামামি। মিছিলের অগ্রভাগে রাজ্যের […]

Continue Reading
Rajnath Singh

Rajnath Singh: পহেলগাঁওয়ে রক্তাক্ত হামলার পর ‘অপারেশন সিঁদুর’, যুদ্ধবিরতি ঘিরে তৃতীয় পক্ষের দাবিতে ফের স্পষ্ট বার্তা দিল ভারত

নিউজ পোল ব্যুরো: “ভারত মাথা নত করে না, বরং চোখে চোখ রেখে জবাব দেয়,” — ঠিক এই মেজাজেই সোমবার সংসদে গর্জে উঠলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সাম্প্রতিক সময়ে বহুচর্চিত ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) স্থগিতের পেছনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কিংবা কোনও আন্তর্জাতিক চাপ ছিল কি না, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রাজনীতির অন্দরে-বাহিরে। অনেকেই মনে করছিলেন, […]

Continue Reading
Jammu and Kashmir

Jammu and Kashmir: পহেলগাঁও হামলার বদলার ঝড়! অপারেশন মহাদেবে খতম ৩ জঙ্গি

নিউজ পোল ব্যুরো: কাশ্মীরের (Jammu and Kashmir) আকাশে যেন ঘনিয়ে এসেছিল প্রতিশোধের কালো মেঘ। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) রক্তাক্ত স্মৃতি মুছে ফেলতেই ভারতের নিরাপত্তাবাহিনী চালাল ‘অপারেশন মহাদেব’ (Operation Mahadev)। সোমবার সকালে শ্রীনগরের (Srinagar) দাচিগামের জঙ্গলে সূর্য ওঠার আগেই গর্জে উঠল সেনার গুলি। অভিযানে খতম তিন কুখ্যাত জঙ্গি, যারা পহেলগাঁওয়ের (Jammu and Kashmir) […]

Continue Reading