Mamata Banerjee: মোদির সফরের পরই সিঙ্গুরে মমতা! নতুন বছরে কি টাটাদের জমিতেই মিলবে বড় শিল্পের বার্তা?

নিউজ পোল ব্যুরো: মোদির (Narendra Modi) সফরের রেশ কাটতে না কাটতেই এবার হুগলির সিঙ্গুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চলতি মাসের ২৮ জানুয়ারি সিঙ্গুরের মাটিতে জনসভা করবেন তিনি (Mamata Banerjee)। এই সভা থেকেই রাজ্য সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প ‘বাংলার বাড়ি’-র কিস্তির টাকা বিতরণ করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের খবর প্রকাশ্যে […]

Continue Reading

Mamata Banerjee: বিপর্যয়ের মুখে সংবিধান! প্রধান বিচারপতির সামনেই গণতন্ত্র রক্ষার আর্তি জানালেন মুখ্যমন্ত্রী

নিউজ পোল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি বিচারপতি সূর্য কান্তের উপস্থিতিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেই মঞ্চ থেকেই ইডি বা সিবিআইয়ের (CBI) নাম সরাসরি না করেও কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে তীব্র […]

Continue Reading

TMC: অভিষেকের নির্দেশ আসতেই ‘সারেন্ডার’! অনেক টালবাহানার পর অবশেষে পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ

নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিন ধরেই তাঁর পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন কোচবিহার পুরসভার তৃণমূল কংগ্রেসের (TMC) কাউন্সিলর রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার সকালে তিনি কোচবিহারের (Coochbehar) সদর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিজেই জানান, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের […]

Continue Reading

TMC: ‘দিদি ক্ষমা করবেন, বিজেপি নেতারা এলে পালটা মার হবে’, ভিনরাজ্যের নেতাদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূল বিধায়ক

নিউজ পোল ব্যুরো: বিজেপি (BJP) শাসিত একাধিক রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। অভিযোগ, ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে মারধর করা হচ্ছে, এমনকি জোর করে বাংলাদেশে পুশব্যাক করার ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতিতে এবার অত্যন্ত বিতর্কিত মন্তব্য করে বসলেন হাওড়ার (Howrah) বাগনানের […]

Continue Reading

Mamata Banerjee: ‘বাংলার নিজের মেয়ে’ এবার ‘বাঘিনী’! ইডি হানার জবাব দিতে আইপ্যাকের নতুন থিম সং ‘আবার জিতবে বাংলা’

নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) তল্লাশিকে ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। শাসকদল তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধারকে লক্ষ্য করে হওয়া এই অভিযানের পরেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে ইডির এই পদক্ষেপে যে তৃণমূল (TMC) বা আইপ্যাক একেবারেই […]

Continue Reading

Election Commission: ভোটের আগেই চড়ছে পারদ! মমতার বিরোধিতার তোয়াক্কা না করেই আবাসনে বুথ করার সিদ্ধান্তে সিলমোহর কমিশনের

নিউজ পোল ব্যুরো: শেষমেশ বহুতল আবাসনে ভোটকেন্দ্র গঠনের প্রশ্নে বিজেপির (BJP) দাবিকেই মান্যতা দিল নির্বাচন কমিশন (Election Commission)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপত্তি কার্যত উপেক্ষা করেই কমিশন জানিয়ে দিল, যেখানে ৩০০-র বেশি ভোটার রয়েছেন, সেই সব বহুতল আবাসনে আলাদা করে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হবে। এই সিদ্ধান্ত ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তুঙ্গে […]

Continue Reading

Mamata Banerjee: ‘আঘাত করলে প্রত্যাঘাত!’ ইডি হানার প্রতিবাদে কাল ফের রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ পোল ব্যুরো: আইপ্যাকের সল্টলেক (Saltlake) দপ্তর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে ইডির (ED) তল্লাশি অভিযানকে কেন্দ্র করে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই অভিযানের প্রতিবাদে শুক্রবার দুপুর দু’টো নাগাদ রাস্তায় নামার ঘোষণা করেছেন তিনি। যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। […]

Continue Reading

Mamata Banerjee: ‘ফরেনসিক এনে দলের নথি চুরি করছে ইডি, FIR হবেই!’ আইপ্যাক দপ্তরে বসে হুঙ্কার মমতার

নিউজ পোল ব্যুরো: সল্টলেকের আইপ্যাক দপ্তরে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি অভিযোগ করেন, ফরেনসিক টিম ব্যবহার করে ল্যাপটপ থেকে দলের গুরুত্বপূর্ণ নথি ও নির্বাচনী রণকৌশল চুরি করা হয়েছে, যা সরাসরি একটি অপরাধ। এই ঘটনার জন্য ইডির (ED) বিরুদ্ধে এফআইআর (SIR) দায়ের […]

Continue Reading

Matama Banerjee | IPAC ইডি তল্লাশির মাঝেই আই-প্যাক কর্ণধারের বাড়ি ও দফতরে মমতা, ফাইল উদ্ধারে শুরু রাজনৈতিক তরজা

নিউজ পোল ব্যুরো: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Department) তল্লাশির মধ্যেই আই-প্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি (Pratik Jain’s House) ও সল্টলেকের দফতরে (Enforcement Department) পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সকাল থেকে লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়ি এবং সল্টলেক সেক্টর ফাইভে আই-প্যাকের অফিসে তল্লাশি চালাচ্ছিল ইডি। সেই খবর ছড়াতেই প্রথমে প্রতীকের বাড়িতে যান কলকাতা […]

Continue Reading

SIR: মমতার পাল্টা চাল শুভেন্দুর! এসআইআর প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন জানিয়ে জ্ঞানেশ ভারতীকে চিঠি বিরোধী দলনেতার

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সার্বিক সংশোধন প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগকে নস্যাৎ করলেন শুভেন্দু অধিকারী। এরাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়ায় বিস্তর গণ্ডগোল ও বৈষম্য নিয়ে নানা অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) শনিবার চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আরও পড়ুন: Bangladesh: বাংলাদেশে বন্ধ আইপিএল সম্প্রচার, কারণ শুধু মুস্তাফিজের বাদ পড়া নয়, রয়েছে চরম […]

Continue Reading