গরমের পারদ ঊর্ধ্বমুখী, দক্ষিণবঙ্গে কবে মিলবে স্বস্তি? ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল মানুষ, সপ্তাহের শেষে বৃষ্টির ইঙ্গিত।

নিউজপোল ব্যুরোঃ দক্ষিণবঙ্গ জুড়ে ফের বাড়তে শুরু করেছে গরমের অস্বস্তি। সকাল থেকেই রোদের তেজ এবং বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে নাজেহাল সাধারণ মানুষ। আবহাওয়াবিদদের মতে, আগামী দু’দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে দিনের পাশাপাশি রাতেও অস্বস্তিও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই গুমোট আবহাওয়া বজায় থাকবে। […]

Continue Reading

জনতার দরবার থেকে দিল্লির দরবারে! ফের রাজধানীর পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিউজপোল ব্যুরো: রাজ্যের প্রশাসনিক কাজের ব্যস্ততার মধ্যেই ফের দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী (Chief Minister) শুভেন্দু অধিকারী। দলীয় সূত্রের খবর, মঙ্গলবার বিকেলের বিমানেই রাজধানীর পথে যাত্রা করবেন তিনি। জানা গিয়েছে, দিনের শুরুতেই নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জনতার দরবারে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনার পর তিনি হুগলির তারকেশ্বর মন্দিরের উদ্দেশে রওনা দেবেন। […]

Continue Reading

দ্রুত ভেঙ্গে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ! দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কড়া পদক্ষেপ, তৃণমূল থেকে বহিষ্কৃত দুই বিধায়ক।

নিউজপোল ব্যুরোঃ দলীয় শৃঙ্খলা দ্রুত ভেঙ্গে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলীয় শ্রীঙ্খালা ভাঙার অভিযোগে দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। তাঁদের দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। তৃণমূলের সহ-সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে বলে দলীয় সূত্রের […]

Continue Reading

কালীঘাটের বাড়িতে সিআইডির নোটিস, কোন জালিয়াতি মামলায় অভিষেককে সোমবার ভবানিভবনে হাজিরার নির্দেশ! রাজনৈতিক আকাশে সৃষ্টি হয়েছে কালমেঘের ছায়া।

নিউজপোল ব্যুরোঃ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলনেতা Abhishek Banerjee-এর কালীঘাটের বাড়িতে আজ পৌঁছে যায় সিআইডির একটি দল। ভবানীপুর এলাকার ‘শান্তিনিকেতন’ নামের একটি আবাসনের সামনে পৌঁছে যায় সিআইডির একটি দল। সূত্রের খবর, দুপুর প্রায় দেড়টা নাগাদ ৫-৬ জন আধিকারিক ওই ঠিকানায় হাজির হন। প্রথমে তাঁরা আবাসনের মূল দরজায় কড়া নেড়ে প্রায় কয়েক মিনিট অপেক্ষা করেন। তবে দীর্ঘ […]

Continue Reading

মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা জলের দামে পাওয়া যাবে এবার প্রয়োজনীয় ওষুধ, সরকারি হাসপাতালের নতুন নাম “আয়ুষ্মান মন্দির”? কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য পরিষেবায় বড় উদ্যোগের ইঙ্গিত।

নিউজপোল ব্যুরোঃ প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর সহযোগিতায় রাজ্যের সরকারি হাসপাতালগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবাকে আরও সাশ্রয়ী করার লক্ষ্যে একগুচ্ছ নতুন উদ্যোগের ঘোষণা করা হয়েছে। রাজ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগে  কেন্দ্রের সংখ্যা ১১৭ থেকে বাড়িয়ে ৪৬৯টি করার প্রস্তাবও সামনে এসেছে। এই সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষ কম দামে প্রয়োজনীয় ওষুধ পাওয়ার সুযোগ পাবেন বলে মনে করা […]

Continue Reading

কালবৈশাখীর তাণ্ডবে গঙ্গায় নৌকাডুবি, নিখোঁজ মৎস্যজীবী ! মাঝনদীতে উল্টে গেল ডিঙি নৌকা, রাতভর তল্লাশিতেও মেলেনি হদিশ।

নিউজপোল ব্যুরো(চুঁচুড়া):গঙ্গার বুকে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী। গতকাল বিকেলে চুঁচুড়ার চাঁদনী ঘাট সংলগ্ন গঙ্গায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রবল ঝড়ে মাঝনদীতে উল্টে যায় একটি ডিঙি নৌকা। নৌকায় থাকা দুই মৎস্যজীবীর মধ্যে একজন সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও অপরজনের কোনো হদিশ পাওয়া যায়নি বলেই সূত্রের খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, […]

Continue Reading

কালবৈশাখীর ধাক্কায় কাঁপল কলকাতা, গাছ উপড়ে “বিপর্যস্ত শহর”, ব্যাহত ট্রেন ও বিমান পরিষেবাসহ একাধিক যানবাহন চলাচল

নিউজপোল ব্যুরোঃ জ্যৈষ্ঠের ঝড়ো হাওয়ার দাপটে (Strong Gusty Wind) বৃহস্পতিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। এতদিন গরমের দাপটে দক্ষিণবঙ্গের মানুষ হাঁসফাঁস করছিল চাতক পাখির মতো। ভ্যাপসা গরম, ঘামে ভেজা দুপুর আর অসহ্য আর্দ্রতায় কার্যত নাজেহাল ছিল গোটা শহরবাসীর। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজ কলকাতা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস […]

Continue Reading

মালদা মেডিক্যালে রক্তের কালোবাজারি! ব্লাড ব্যাঙ্কে হানা পুলিশের, কর্মী-সহ গ্রেপ্তার ৩ পাণ্ডা

নিউজপোল ব্যুরোঃ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। টাকার বিনিময়ে অবৈধভাবে রক্ত বিক্রির অভিযোগে ব্লাড ব্যাঙ্কের গ্রুপ D-র এক কর্মী-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে হাসপাতাল চত্বরে। সূত্রের খবর অভিযোগ, দীর্ঘদিন ধরেই অসহায় রোগীর পরিবারগুলিকে টার্গেট করে চলছিল এই রক্তের কালোবাজারি।পুলিশ সূত্রে খবর, সরকারি নিয়ম অনুযায়ী […]

Continue Reading

Ayush Death Case ঘিরে তীব্র Protest, ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা।

নিউজপোল ব্যুরো: নাকতলার মহর্ষি বিদ্যামন্দিরে তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষ নাথের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্কুলের সামনে প্রতিবাদ জানানো্র জন্য জড়ো হন অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা। পরবর্তীতে পরিস্থিতি এতটাই চাঞ্চল্যকর হয়ে ওঠে যে, একসময় স্কুল চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা পরিণত হয় । পরিবারের অভিযোগ, অসুস্থ হয়ে পড়ার পরও […]

Continue Reading

আতঙ্কে স্থানীয়রা?? মাত্র পাঁচ মাসেই বেহাল দশা! লেকটাউনে দুলছে ৭০ ফুটের মেসির মূর্তি।

নিউজপোল ব্যুরোঃ মাত্র পাঁচ মাস আগে প্রবল উৎসাহের সঙ্গে উদ্বোধন করা হয়েছিল লেকটাউনের বিশালাকার লিওনেল মেসির মূর্তির। প্রাক্তন মন্ত্রী (Former Minister) সুজিত বসুর উদ্যোগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে তৈরি হওয়া প্রায় ৭০ ফুটের এই কাঠামো এখন ভয়য়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছে। হাওয়ার দাপটে গোটা মূর্তিটি দুলতে শুরু করায় ভেঙে পড়ার আশঙ্কা তৈরি […]

Continue Reading