Cockroach Janta Party: মিম থেকে ‘মুভমেন্ট’? কেন্দ্রের নজরে CJP, X-এ অ্যাকাউন্ট ব্লকের নির্দেশ

নিউজপোল ব্যুরো(নয়াদিল্লি): সোশ্যাল মিডিয়ার ব্যঙ্গ, মিম আর রাজনৈতিক কটাক্ষ— এই তিনকে হাতিয়ার করেই কয়েক মাসে তরুণ প্রজন্মের একাংশের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পেয়েছিল ‘Cockroach Janta Party’ বা সিজেপি। কিন্তু এবার সেই ভার্চুয়াল জনপ্রিয়তাই পৌঁছে গেল দেশের নিরাপত্তা সংস্থার নজরে। শুধুমাত্র সরকারবিরোধী ব্যঙ্গ বা অনলাইন ট্রোলিংয়ের গণ্ডি পেরিয়ে এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে বৃহত্তর রাজনৈতিক অস্থিরতা বা সংগঠিত ডিজিটাল […]

Continue Reading

Dilip Ghosh:‘সরকারি জমি দখল করলেই কড়া ব্যবস্থা’, বুলডোজার অভিযানে হুঁশিয়ারি দিলীপ ঘোষের!

নিউজ পোল ব্যুরো:হাওড়া ও শিয়ালদা রেলস্টেশন চত্বর ঘিরে দীর্ঘদিনের অবৈধ দখল, অস্থায়ী নির্মাণ এবং বেআইনি ব্যবসার বিরুদ্ধে বৃহৎ উচ্ছেদ অভিযান শুরু করল রাজ্যের বিজেপি সরকার। রবিবার সকাল থেকেই দুই গুরুত্বপূর্ণ রেলস্টেশন সংলগ্ন এলাকায় বুলডোজার নামিয়ে অভিযান চালায় রেল পুলিশ ও প্রশাসন। উচ্ছেদ করা হয় একাধিক অস্থায়ী দোকান, ঝুপড়ি ও অবৈধ কাঠামো। এই অভিযানের মাঝেই পশ্চিম […]

Continue Reading

Supreme Court: ‘প্রশাসনিক ব্যর্থতা’,মালদহ ঘটনায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা শীর্ষ আদালতের

নিউজ পোল ব্যুরো: মালদহের (Maldah) কালিয়াচককে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনায় কড়া অবস্থান নিল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। বিচারবিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট (Supreme Court) রাজ্য প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করেছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এই ঘটনাকে প্রশাসনিক ব্যর্থতার প্রকট উদাহরণ হিসেবে উল্লেখ করে একাধিক […]

Continue Reading

DA: কবে ঢুকবে বকেয়া ডিএ? টাকা মেটানোর দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি জারি রাজ্যে

নিউজ পোল ব্যুরো: রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করেছিল রাজ্য সরকার। রবিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে বকেয়া ডিএ (DA) মেটানো হবে। তার পরেই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করল রাজ্য প্রশাসন। সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে জানানো হয়েছে, কীভাবে এবং কত দফায় বকেয়া ডিএ […]

Continue Reading

City Civil Court: বাংলার একাধিক আদালত উড়িয়ে দেওয়ার হুমকি, ইমেল আসতেই জেলাজুড়ে বম্ব স্কোয়াডের তল্লাশি

নিউজ পোল ব্যুরো: হাইকোর্টের ঠিক পেছনের গুরুত্বপূর্ণ ভবন কলকাতার সিটি সিভিল কোর্টে (City Civil Court) মঙ্গলবার ছড়িয়ে পড়ে তীব্র বোমাতঙ্ক। প্রতিদিনের মতোই এদিনও নিম্ন আদালতে বিচারকাজ চলছিল। সেই সময় হঠাৎই চাঞ্চল্য আদালতের (City Civil Court) প্রধান বিচারকের ই-মেলে আসে বোমা হামলার হুমকি। যদিও ওই মেইলে কোথায় বোমা রাখা হয়েছে, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য ছিল […]

Continue Reading

Weather Update: ভ্যালেন্টাইনস ডে-তে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আপডেট

নিউজ পোল ব্যুরো: আজ ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। এই দিনে কলকাতায় মোটের উপর মনোরম আবহাওয়া থাকার সম্ভাবনা(Weather Update)। দিনের বেলায় তাপমাত্রা প্রায় ৩০–৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং রাতের তাপমাত্রা নামতে পারে প্রায় ১৬–১৭ ডিগ্রি সেলসিয়াসে। আকাশ সাধারণত পরিষ্কার বা হালকা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম। (ল আরও পড়ুন:WBCHSE HS 2026: উচ্চমাধ্যমিকে […]

Continue Reading

Mamata Banerjee: বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর! অগস্ট নয়, এপ্রিল থেকেই মিলবে যুব সাথীর ১৫০০ টাকা

নিউজ পোল ব্যুরো: বাংলায় নতুন সরকার গঠনের অপেক্ষা নয়, আগামী এপ্রিল মাস থেকেই ‘যুব সাথী’ প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, ১ এপ্রিল থেকে যুব সাথী প্রকল্পের আওতায় যোগ্য বেকারদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হবে। এই […]

Continue Reading

Saokat Molla controversy:”আসন গেলেই ভাতা বন্ধ” ভাঙড়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হুঁশিয়ারি শওকত মোল্লার!

নিউজ পোল ব্যুরো:ভাঙড়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla controversy) এক মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির পর যখন বহু উপভোক্তা বাড়তি টাকা পেতে শুরু করেছেন, ঠিক সেই সময়ে তাঁর এই বক্তব্য রাজনৈতিক মহলে প্রশ্নের ঝড় তুলেছে। ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারকে তৃণমূলের অন্যতম বড় […]

Continue Reading

Mamata Banerjee: রাজ্য বাজেটের পরই মাস্টারস্ট্রোক! কর্মসংস্থান নিয়ে বিস্ফোরক দাবি মমতার, কী বলছে পরিসংখ্যান?

নিউজ পোল ব্যুরো: আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে একাধিক জনমুখী ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। তাদের দাবি, ভোটের কথা মাথায় রেখেই এই ‘ভোট অন অ্যাকাউন্টস’-এ নানা প্রতিশ্রুতি রাখা হয়েছে। তবে বিরোধীদের এই অভিযোগ একেবারেই নস্যাৎ করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নির্বাচনের কথা […]

Continue Reading

DA Verdict: ‘বকেয়া ডিএ মিটিয়ে দিতেই হবে’, রাজ্যকে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের; খুশির হাওয়া সরকারি মহলে

নিউজ পোল ব্যুরো: ডিএ মামলায় (DA Verdict) সুপ্রিম কোর্টে (Supreme Court) বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতা (ডিএ) মেটানোর নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ রায় ঘোষণা করতে শুরু করে। রায়ে স্পষ্ট জানানো হয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই […]

Continue Reading