Essential Medicines

Essential Medicines: রোগীদের স্বস্তি দিয়ে ৩৫টি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম কমাল কেন্দ্র

নিউজ পোল ব্যুরো: এখন আমারা এমন একটি সময়ে পৌঁছে গিয়েছি যেখানে অক্সিজেন, জলের মতই ঔষধও অপরিহার্য্য। তবে কিছুদিন আগেই যেহারে নিত্য প্রয়োজনীয় ওষুধের (Essential Medicines) দাম বেড়েছিল তাতে মাথায় হাত পড়েছিল সাধারণ মধ্যবিত্তের। তবে এবার রোগীদের জন্য ওষুধ আরও সাশ্রয়ী করার লক্ষ্যে, ওষুধের মূল্য নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় সংস্থা ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ (NPPA) শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানিগুলির […]

Continue Reading
Abhishek Banerjee

Abhishek Banerjee : তৃণমূল সুপ্রিমোর নির্দেশ, লোকসভায় তৃণমূলের সংসদীয় দলকে নেতৃত্বে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউজ পোল ব্যুরো: ছাব্বিশের ভোটের আগে বিরাট দায়িত্ব গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাঁধে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বদলে লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই বদল ঘটেছে। সোমবার দলের সমস্ত সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এবার থেকে লোকসভার অভ্যন্তরে দলের কার্যকলাপ পরিচালনা করবেন দলের সর্বভারতীয় সাধারণ […]

Continue Reading
Mamata Banerjee

Mamata Banerjee: ‘DVC-র এবারের ব্যর্থতা শুধু অন্যান্যবারের থেকে বেশিই নয়, অভূতপূর্ব’, বাংলায় বন্যা পরিস্থিতি নিয়ে তোপ মমতার

নিউজ পোল ব্যুরো: টানা বৃষ্টি সেই সঙ্গে DVC-এর ছাড়া জলে বিপর্যস্ত বাংলার একাধিক রাজ্য। প্লবিত একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এই নিয়েই DVC-এর বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। DVC-কে বাংলা-বিরোধী তকমা দিয়ে বলেছেন, “DVC-র “বন্যা নিয়ন্ত্রণ” আবারও বাংলাকে ‘ডুবিয়ে’ দিয়েছে। DVC-র এবারের ব্যর্থতা শুধু অন্যান্যবারের থেকে বেশিই নয়, অভূতপূর্ব।” […]

Continue Reading
HIDCO

HIDCO: সংসার চালানো দায়, বেতন বৃদ্ধির দাবি জানিয়ে হিডকো ভবনের সামনে চুক্তিভিত্তিক কর্মীদের বিক্ষোভ

নিউজ পোল ব্যুরো: বেতন বৃদ্ধির দাবিতে হিডকো(HIDCO) ভবনের সামনে বিক্ষোভ চুক্তিভিত্তিক কর্মীদের। সোমবার দুপুরে নিউ টাউন হিডকো ভবনের সামনে প্রায় ৪০০ থেকে ৫০০ চুক্তিভিত্তিক কর্মী বেতন বৃদ্ধির দাবিতে জমায়েত করেন। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা হিডকোর আন্ডারে কন্ট্রাকচুয়াল কর্মী হিসাবে ইকোপার্ক, বিশ্ববাংলা গেট, এয়াক্রাফট মিউজিয়াম, স্নেহদিয়া, […]

Continue Reading
Kankalitala Temple

Kankalitala Temple: হাঁটু জলে দাঁড়িয়ে কঙ্কালীতলায় সাত পাক প্রেমিক যুগলের, শ্রাবণে ভিজল ভালোবাসা

নিউজ পোল ব্যুরো: টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের কঙ্কালীতলা সতীপীঠ (Kankalitala Temple)। সেই জল পেরিয়ে, হাঁটুজলে দাঁড়িয়ে জীবনের নতুন পথে পা রাখলেন প্রেমিক যুগল প্রিয়তোষ রায় ও শ্রাবণী সরকার। শ্রাবণ মাসের (Shravan Month) পবিত্র এক দিনে কঙ্কালীতলা মন্দিরের পবিত্র পরিবেশে সম্পন্ন হল এক ব্যতিক্রমী বিয়ে (Unconventional Wedding)। ইলামবাজারের বাসিন্দা প্রিয়তোষ ও শ্রাবণী বহুদিনের প্রেমের সম্পর্ককে পরিণতি […]

Continue Reading
Mahavatar Narsimha

Mahavatar Narsimha: PVR-এ ‘মহাবতার নরসিংহ’ সিনেমা চলাকালীন ভাঙল ছাদ, ছড়াল ব্যপক আতঙ্ক

নিউজ পোল ব্যুরো: অশ্বিন কুমারের পৌরাণিক অ্যানিমেটেড সিনেমা ‘মহাবতার নরসিংহ’, (Mahavatar Narsimha) সারা দেশের দর্শকদের মুগ্ধ করেছে। সেইভাবে প্রচারের আলোকে না থাকলেও দেশের নানা জায়গাতেই সিনেমাহল হাউসফুল। অ্যানিমেটেড সিনেমা হলেও দেখতে ভিড় জমাচ্ছেন দর্শকরা। সেই সিনেমা চলাকালীন হলে ঘটল বিপত্তি। গুয়াহাটির একটি পিভিআর (PVR) সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শনের সময় হলের সিলিং ভেঙে পড়ে ছড়াল আতঙ্ক। […]

Continue Reading
Operation Akhal

Operation Akhal: চতুর্থ দিনে পা দিল ‘অপারেশন আখল’-এর, জম্মু-কাশ্মিরে গুলির লড়াইয়ে নিকেশ ৩ জঙ্গি, আহত ৪ জওয়ান

নিউজ পোল ব্যুরো: সন্ত্রাসবাদ দমনে জম্মু-কাশ্মীরে অপারেশন মহাদেবের পর শুরু হয়েছে ‘অপারেশন আখল’ (Operation Akhal)। চার দিনে পড়েছে এই অভিযান। জম্মু ও কাশ্মীরের কুলগামের ঘন জঙ্গলে সন্ত্রাসবিরোধী অভিযান যার কোডনাম দেওয়া হয়েছে অপারেশন আখল। জঙ্গি দমনে রাতভর গুলিবর্ষণ ও বিস্ফোরণ অব্যাহত ছিল। শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এই অভিযানে নিরাপত্তা বাহিনী নিশ্চিত করেছে যে তিন সন্ত্রাসবাদী […]

Continue Reading
Shibu Soren:

Shibu Soren: প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন, ‘সবকিছু হারালাম’, লিখলেন হেমন্ত

নিউজ পোল ব্যুরো: প্রয়াত রাজ্যসভার সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ঝাড়খণ্ডের (Jhaqrkhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অন্যতম প্রতিষ্ঠাতা শিবু সোরেন(Shibu Soren)। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরেই তিনি বেশ কিছু সমস্যায় ভুগছিলেন। সোমবার দিল্লির একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে শিবু সোরেনের বয়স হয়েছিল ৮১ বছর। […]

Continue Reading
Weather Update

Rainfall Update: উত্তরবঙ্গে জারি সতর্কতা, বৃষ্টি নাকি বাড়বে গরম, সপ্তাহের প্রথম দিনে কেমন থাকবে আবহাওয়া…

নিউজ পোল বাংলা: রবিবার রাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে (Rainfall update) ভিজেছে কলকাতা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। রবিবারের বৃষ্টির পর আবারও বঙ্গবাসীর মনে একটাই প্রশ্ন আবারও কি ভারী বৃষ্টি শুরু হবে। সপ্তাহ শুরুতে কেমন থাকবে আবহাওয়া (Weather Update), জেনে নিন কি জানাচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী […]

Continue Reading
Today's Weather

Weather : দক্ষিণবঙ্গে বৃষ্টির তাণ্ডব কমলেও উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা

নিউজ পোল ব্যুরো: অবশেষে দক্ষিণবঙ্গের উপর থেকে সরেছে ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে বৃষ্টির তাণ্ডব কমলেও উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা প্রবল। রবিবার দক্ষিণবঙ্গের দুই জেলায় প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে। রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে সোমবার পর্যন্ত কমলা সতর্কতা জারি রয়েছে। আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, […]

Continue Reading